Suraiya bint Moslem bin Ibrahim Foundation

Suraiya bint Moslem bin Ibrahim Foundation

Share

Let's stand by the helpless unemployed people.

Photos from Suraiya bint Moslem bin Ibrahim Foundation's post 29/06/2025

ফাউন্ডেশনের কর্মসূচি সমুহঃ
➡️১.মরহুমদের স্মরণে বাৎসরিক দোয়া মাহফিল।
➡️২.সমাজের নানামূখী উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশগ্রহণ।
➡️৩.সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা।
➡️৪.ইসলামী মূল্যেবোধ সৃষ্টিতে অনুপ্রেরণা করা।
➡️৫.সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ।
➡️৬.দেশের উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহন।
➡️৭.গরীব ও মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান।
➡️৮.মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠান নির্মাণ।
➡️৯.রক্তদান কর্মসুচি পালন।
➡️১০.বিভিন্ন জাতীয় দিবসে আলোচনা সভা ও র‌্যালী করা।
➡️১১.রমজান মাসে ইফতার মাহফিল ও রমজানের তৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা।
➡️১২.ঈদে ইয়াতিম ও দুস্থ্য অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করা।
➡️১৩.সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় কেতাবের পাঠভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে এলাকায় ইসলামীক পাঠাগার স্থাপন,দেশি-বিদেশী পুস্তক সংগ্রহ ও সরবরাহ এবং তা পরিচালনা করা।
➡️১৪.বিভিন্ন কর্মের সফল মানুষদের সংবর্ধনা প্রদান।
➡️১৫.জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মানুষের আর্তমানবতার সেবায় সমর্পিত অরাজনৈতিক,অসাম্প্রদায়িক,অবাণিজ্যিক,দাতব্য,স্বেচ্ছাসেবী সমাজ কল্যানণ সংস্থা হিসেব ফাউন্ডেশন পরিচালনা করা।

আল্লাহপাক আমাদেরকে এই ফাউন্ডেশন সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করুন।

01/11/2024

♥সূরা আল-ফুরকান আয়াত ৭৪♥

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

ওয়াল্লাযীনা ইয়াকূ লূনা রাব্বানা-হাবলানা-মিন আঝওয়া-জিনা-ওয়া যুররিইইয়া-তিনা কুররাতা আ‘ইউনিওঁ ওয়াজ‘আলনা-লিলমুত্তাকীনা ইমা-মা-।

এবং যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।

01/11/2024

🇦🇪সংযুক্ত আরব আমিরাতে আজকের জুমা’র খোৎবা ০১/১১/২০২৪

*** বিষয়ঃ প্রতিশ্রুতিশীল শৈশব ।

*** সমস্ত প্রশংসা চির সম্মানিত মহান আল্লাহর জন্য । যিনি আমাদেরকে সন্তানের নেয়ামত দান করেছেন ।

দরুদ ও সালাম মহানবী মুহাম্মদ সাঃ’র উপর নাজিল হোক । শান্তি অবতীর্ণ হোক তাঁর সম্মানীয়া পরিবারবর্গ রাঃ, তাঁর সাহচর্যে থাকা সাহাবীবৃন্দ রাঃ, তাবেঈনবৃন্দ রাঃ সহ সকল মুসলিমদের উপর ।

*** আল্লাহপাক বলেন “ তোমরা আল্লাহকে ভয় করো । যাঁর মাধ্যমে পরস্পর পরস্পরের কাছে চেয়ে থাকো এবং আত্মীয়তার বন্ধন রক্ষায় সতর্ক হও ।”

সূরা আন্ নিসা ১

*** সন্তান আল্লাহর এক বিশাল দান । আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নেয়ামত । সন্তানের মুখ দেখে মা বাবাদের অন্তর জুড়িয়ে যায় । আর তাই নবী রাসুলগণও আঃ সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন । নিশ্চয়ই সবচে’ উত্তম দোয়া হলো নবী রসুলদের সাঃ দোয়া ।

যেমন সাইয়্যিদুনা জাকারীয়া আঃ সন্তানের জন্য দোয়া করতে গিয়ে বলেন “ ইয়া রব ! আমাকে একটি নেক্কার সন্তান দান করুন ।”

সূরা আল্ ইমরান ৩৮

*** আল্লাহর বান্দারা দোয়ার মধ্যে বলে “ হে আমাদের রব ! আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিন ।

সূরা আল্ ফুরক্বান ৭৪

*** ঐতিহাসিকগণ বলেন “ শিশুর শৈশব নির্ভরতা লাভ করে আট বছর বয়সে । বিভিন্ন স্তর পেরিয়ে শিশুতে পরিণত হয় । আল্লাহর ভাষায় “ অতঃপর তিনি ( আল্লাহ ) তোমাদেরকে শিশু হিসেবে বের করে নিয়ে আসেন ।”

সূরা গাফির ৬৭

*** সাইয়্যিদুনা ইউছুফ মুসা ঈসা ইয়াহয়া মুহাম্মদ عليهم السلام সকলেই শিশুর স্তর সমূহ পার করে এসেছেন ।

*** শিশুদের স্তর সমূহ শুরু হয় মায়ের দুধ পান করা থেকে । আল্লাহপাক বলেন “ মায়েরা তাঁদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে ।”

সূরা আল্ বাক্বারা ২৩৩

*** শিশুদেরকে ইহ ও পরকালের জ্ঞান দান করা ! কুরআন হাদিস ও দুনিয়ার জীবন যাপনের জ্ঞান দান করা ! আরবী ভাষা শেখানো ! মাতৃভূমির দায়িত্ব ও অধিকার সম্পর্কে ইল্ম শিক্ষা দেয়া প্রত্যেক মা বাবাদের উপর দায়িত্ব ।

মহানবী সাঃ বলেন “ তোমরা সবাই দায়িত্বশীল এবং যাঁর যাঁর দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে ।”

ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম

*** শিশুদেরকে নিয়ে বাসায় নামাজ শিক্ষা দেবেন । কুরআন শিক্ষা দেবেন ।

সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইব্নে মাসউদ রাঃ বলেন “ সন্তানদের সাথে কল্যাণমূলক কাজের অভ্যাস গড়ে তুলুন । প্রতিটি কল্যাণই উত্তম অভ্যাস ।”

তাবরানী ৯১৫৫

*** প্রিয় ভায়েরা ! সন্তানদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন । ভিডিও গেইম মোবাইলে অসামাজিক কোন কিছুর সাথে জড়িয়ে পড়ছে কিনা ! খারাপদের সংগে মিশচে কিনা ! প্রয়োজনের বাইরে তাঁদেরকে মোবাইল দেবেন না ।

শিশুদেরকে বেড়াতে নিয়ে যাওয়া ! শরীর চর্চা করানো ! পার্কে নিয়ে যাওয়া ! বন্ধুদের বাসায় নিয়ে যাওয়া ইত্যাদি করবেন । এতে তাঁদের মানসিক ও শারীরিক শক্তি প্রতিভার বিকাশ ঘটে । তাঁদের সাথে নম্র ব্যবহার করবেন ।

মহানবী সাঃ বলেন “ নম্রতা কেবল সৌন্দর্যই উপহার দেয় ।”

ছহীহ মুসলিম ২৫৯৪

*** ইয়া আল্লাহ ! আমাদের সন্তানদেরকে রহম করুন । হেদায়াত করুন । তাঁদেরকে সাহায্য করুন । দেশপ্রেমিক করুন । মা বাবাদের প্রতি বিনয়ী করুন ।

🤲🤲ইয়া আল্লাহ ! আমাদেরকে ক্ষমা করুন । আমাদের মা বাবাদেরকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ইয়া রব ।

MQM Saifullah Mehruzzaman
Khateeb
Al Mawadda Government Jame Mosque
Sharjah UAE

21/10/2024

রাজনীতি আর মাস্তানি এক জিনিস নয়"
যারা রাজনীতি করে তারা এগিয়ে যায়
আর যারা মাস্তানি করে তারা সময়ের ব্যবধানে হারিয়ে যায়।

Photos from Suraiya bint Moslem bin Ibrahim Foundation's post 19/10/2024

রংপুরে সৈয়দ ফজলুল করীম রহ. এর দর্শন শীর্ষক আলোচনা সভা-

ইসলামী যুব আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে, উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম রহ এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রধান অতিথি: মুফতি মানসুর আহমদ সাকী
( সেক্রেটারি জেনারেল: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ )

18/10/2024

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের নবনিযুক্ত খতীব দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতী আবদুল মালেক (হাফি)-কে

ইসলামী আন্দোলন বাংলাদেশ দুবাই শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

18/10/2024

নেতা মঞ্চ ভেঙ্গে পরে গেছে আর কর্মী হাত তালি দিয়ে উল্লাস করছে।

আহারে নেতা আহারে কর্মী।

আফসোস এই সমস্ত সংগঠনের জন্য।

22/08/2024

তোমরা যা কিছু দান করো তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করো, আর যা কিছু তোমরা দান করো তার পুরস্কার পুরোপুরি প্রদান করা হবে। (সূরা বাকারা: ২৭২)

বন্যার্তদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ভারতীয় পানি আগ্রাসনে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের মাঝে জরুরি সহায়তা ও পূনর্বাসনের লক্ষ্যে গণতহবিলে আপনার অনুদান গৃহীত হচ্ছে।

অনুদান পাঠাতে-
ব্যাংক একাউন্ট:
2761580022137
অথবা
119 105 86153
(Dutch-Bangla Bank)

মোবাইল ব্যাংকিং-
01612-949196
01517-140964
(bKash/নগদ/রকেট)

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
Islami Chhatra Andolan Bangladesh

21/08/2024

জরুরী কর্মসূচি ও দুর্যোগ সহায়তা টিম

21/08/2024
Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Rangpur
KAIMARI5330