20/11/2024
স্মৃতির অ্যালবামে রাখলাম....
গত বছর (২৮অক্টোবরের পর) অনেক কষ্টের ছিলো বিশেষ করে আমার আর (Hasan Jobayer Hemel)ভাইয়ের জন্য একদিকে পলায় বেরা লাগে অন্য দিকে হরতাল ও অবরোধ সফল করতে হবে, এটা তো দ্বায়িত্ব পালন করতেই হবে। সব থেকে বড় বিষয় ছিলো হিমেল ভাইয়ের স্ত্রী এবং আমার (Al Amin) স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিলো আমরা পরিবারকে সেই সামন্য সময় টুকু দিতে পারি নি, এই দ্বায়িত্ব পাশে থেকে পালন করতে পারি নাই। বরং তাদের এমন অবস্থায় রেখে আমরা দুই ভাইয়ে ২৮ অক্টোবর ২০২৩ইং ঢাকার সমাবেশে অংশগ্রহন করি আর সেই সমাবেশে কি হয়েছে গোটা বিশ্ব জানে, সুস্থ মত ফিরে আসতে পারি এবং সুস্থ থাকার কারণে পরবর্তীতে সন্তানের মুখ দেখতে পারি। আজ যার জন্মদিন দেখছেন, সে তার মায়ের পেটে ছিলো সময় দেওয়ার মতো কোনো অবস্থা ছিলো না। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার সন্তান দুনিয়ার আলোতে আসে আজ তার ১বছর পূর্ণ হলো সকলে মন থেকে দোয়া করবেন। সবাই চায় সবার সন্তান সুন্দর হোক জীবনে ভালো কিছু করুক। আমি নিজে শিক্ষক (টিউশন) হওয়ার কারণে অনেকজন ভালো জায়গায় গিয়েছে আবার নিজে নেতা হওয়ার চেষ্টায় অথবা অন্য বড় নেতার জন্য হলেও অনেক বাবা মায়ের সন্তানকে দলে যোগদান করাতে হয় তাদের কাছে আমি/আমরা ঋণী হয়ে থাকবো। হয়ত তাদের জন্য কিছুই করতে পারবো না আমরা তাদের প্রতি আমার শ্রদ্ধা আজীবন থাকবে। ভবিষ্যৎ রাজনীতি খুব সুন্দর হোক, স্বাধীন ভাবে চলা এবং মত প্রকাশের মত অবস্থা তৈরি হোক। রাজনীতি আমরা বিরোধী দল থেকে শুরু করছি তেমন কিছু সুফল রাজনীতি দিয়ে পেয়েছি বা পাবো সে চিন্তা কেউ করি নি। যেখানে হাসিনা মুক্ত বাংলাদেশ ছিলো অনিশ্চিত। ধন্যবাদ সবার বিবেক জাগ্রত হোক।

30/10/2024
30/10/2024
06/01/2024
20/11/2023
20/11/2023