প্রকৌশলী অধিকার আন্দোলন,বেরোবি

প্রকৌশলী অধিকার আন্দোলন,বেরোবি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রকৌশলী অধিকার আন্দোলন,বেরোবি, Social service, Rangpur City, Rangpur.

21/04/2026

পলিটেকনিক হতে পাশকৃত ডিপ্লোমাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে ১০ম গ্রেডে পরীক্ষা দিতে ভয়, একারণে সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বিএসসি ইঞ্জিনিয়াররা যেন আসতে না পারে, সেজন্য তারা অবরোধ-আন্দোলন-মব করলো।

কিন্তু এইচএসসি স্টুডেন্টদের সাথে পরীক্ষায় বসতে ভয় কেন? ডুয়েট এডমিশন টেস্টে এইচএসসি শিক্ষার্থীদের সাথে একসাথে কমপিটিশন করলে সমস্যা কোথায়? এত ভয় কিসের?

এরকম একটা ধ্বজভঙ্গ শিক্ষাব্যবস্থা রেখে লাভ কি, যারা কিনা পরীক্ষার নাম শুনলেই আঁতকে উঠে? এইচএসসি শিক্ষার্থীদের সাথে পরীক্ষায় বসতেও নিজেদের অস্তিত্ব সংকটে ভুগে!!! পরীক্ষার নাম শুনলেই বলে উঠে, ❝কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র! ❞

এ কেমন কারিগরি শিক্ষা?

21/04/2026

সাথে ডুয়েটও উন্মুক্ত করা উচিৎ

20/04/2026
20/04/2026

সাধে কি আর
ডিব্বা কয়
😃😃

20/04/2026

ডিপ্লোমাধারীদের প্রায়ই বলে—তাদের জন্য একমাত্র পথ DUET। কিন্তু বাস্তবে তারা Shahjalal University of Science and Technology, Jashore University of Science and Technology, Jatiya Kabi Kazi Nazrul Islam University, Rajshahi University, Islamic University, Khulna University, Islamic University of Technology, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আরও কিছু প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে। তবুও HSC শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় তারা সাধারণত চান্স পায় না।

আর ডুয়েটে আসন প্রতি দুই-তিন জনের সাথে প্রতিযোগিতা করে ভর্তি হয়। আর লাফাই তাদের উচ্চ শিক্ষার সুযোগ কম। আবার, DUET ACT 2003, DUET এ HSCদের আবেদনের কথা বলা হলেও, সেখানে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। যা স্পষ্ট বৈষম্য এবং শুধু ডিপ্লোমাদের ভর্তি সুযোগ দেওয়ার ফলে, অন্যান্য CKRUET, SUST, XUST & others থেকে বেশি পরিমাণ বার্ষিক বাজেট বরাদ্দের পরও, বিশ্ব র‍্যাংকিং, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডসহ সকল দিকেই পিছিয়ে আছে। তাই DUET-এর মান উন্নয়নে HSCদের সুযোগ দেওয়া উচিত।

মূলত কারিগরি শিক্ষায় ঐসব শিক্ষার্থী আসেন যাদের দ্বারা আর পড়াশোনা সম্ভব নয়, কিংবা এটাই তাদের শেষ পড়াশোনা। আর বলে তাদের উচ্চ শিক্ষার সুযোগ কম। তোমার যদি এতই উচ্চ শিক্ষার ইচ্ছে থাকত, তবে তুমি HSC কম্পিট করে দেশে বা দেশের বাইরে আন্ডারগ্র্যাজুয়েটে ভর্তি হতে, তুমি কেন কারিগরি শিক্ষায় গেলে?

এই বিষয়েই ১১ এপ্রিল ২০২৬ সালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত একটি অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী বলেন, “কারিগরি শিক্ষাকে তোমরা আবার হায়ার এডুকেশনে নিয়ে যেয়ো না। এর জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে; আমি বলছি দক্ষ জনসম্পদ তৈরি করার কথা।”

কারিগরি শিক্ষার প্রধান উদ্দেশ্যই হলো দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, যা দেশে এবং দেশের বাহির সরাসরি ব্যবহার করা, উচ্চ শিক্ষা নয়। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হিসেবে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

আশা করি, কারিগরি শিক্ষার মান উন্নয়ন হবে, আমরা দক্ষ টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট পাব এবং তাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।

20/04/2026

শুভরাত্রি ক্ষুদ্র ভ্রাতা ও ভগিনীগণ৷

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Rangpur City
Rangpur
5404