09/08/2021
জনৈক মোঃ রেজাউল করিম, পিতা-মোঃআঃ জলিল,সাং- ভগবানপুর,থানা-পীরগঞ্জ,জেলা-রংপুর এর বিকাশ নাম্বার হইতে ব্যক্তিগত প্রয়োজনে টাকা পাঠাতে যাইয়া ভূলবশতঃ অন্য এক নাম্বারে ১১,৬০০(এগার হাজার ছয়শত)টাকা পাঠায়।পরবর্তীতে উক্ত ব্যক্তির সহিত মোবাইল ফোনে যোগাযোগ করিলে সে নিজের পরিচয় গোপন করিয়া মোবাইল ফোন বন্ধ করিয়া দেয়। এ ঘটনায় টাকা উদ্ধারের নিমিত্তে অভিযোগকারী গত ইং ৩০/০৭/২১ তারিখে অত্র থানায় জিডি করেন। পরবর্তীতে সিনিয়র সহকারী পুলিশ সুপার "ডি"সার্কেল ও অফিসার ইনচার্জ মহোদয়ের দিকনির্দেশনা ও সহযোগিতায় অজ্ঞাতনামা মোবাইল ব্যবহারকারীর নাম ঠিকানা ও অবস্থান নিশ্চিত হইয়া আমি সহ এসআই/ফিরোজ কবির গাজিপুর জেলা হইতে উক্ত টাকা উদ্ধার পূর্বক অদ্য অভিযোগকারীর নিকট হস্তান্তর করা হয়।টাকা ফেরত পাইয়া তিনি পীরগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
04/05/2021
https://www.jagonews24.com/m/country/news/664484
ছিনতাইয়ের ৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার, আটক ২
রংপুরে যাত্রীবেশে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ মে) রাতে মিঠাপ....
05/04/2021
অদ্য ইং ০৫/০৪/২০২১ তারিখে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, পীরগঞ্জ থানা, রংপুর এর ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে এস আই তোজাম্মেল হোসেন, এ এস আই মোঃ রবিউল ইসলাম ও সংগীয় ফোর্সসহ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন নির্দেশনা নিশ্চিতকরণ এবং মাস্ক বিতরণ করা হয়।
30/03/2021
কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন থানায় জমা করে গুড পুলিশিং থেকে শিক্ষা পাওয়া দুই শিশু সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করলেন। উল্লেখ যে ১। মোঃ হৃদয় ইসলাম রাফি(১১) পীরগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এর ৭ ম শ্রেণির ছাত্র পিংমোঃ তছলিম উদ্দিন ২। মোঃ আসলামুল আরেফিন নিহাদ(১০) নিউ মডেল কিন্ডারগার্টেন স্কুল এর ৫ ম শ্রেণির শিক্ষার্থী পিং গোলাম রব্বানী উভয় সাং - থানা পাড়া থানা-পীরগঞ্জ জেলা-রংপুর ইং ৩০-০৩-২০২১ তারিখ দুপুর অনুমান ১২ ঘটিকার সময় পীরগঞ্জ পৌরসভাধীন খাদ্য গুদাম এর নিকট একটি মোবাইল ফোন পেয়ে থানায় জমা দেয়। আইনের নিয়ম অনুযায়ী কোন কিছু পেলে নিকটতম থানায় জমা দিতে হয় তারা এটা পুলিশ এর নিকট থেকে শুনে শিখেছিল। আজকে তারা সেটা থানায় জমা দিয়ে শিক্ষার বাস্তব প্রতিফলনই ঘটাল না সেই সাথে সততার স্বাক্ষর রাখলো। পীরগঞ্জ থানা পুলিশ এর পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ তাদের সততার জন্য ভূয়সী প্রশংসা করে উৎসাহ দেওয়া হয়। প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করে ফোনটি ফেরত দেওয়া হবে। উল্লেখ যে ছোট বেলায় হৃদয় ইসলাম এর বাবা তার মাকে ছেড়ে চলে যায়। সে তার নানার বাড়ীতে থাকে। সে তার বাবাকে কখনও দেখে নাই।
22/03/2021
"মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ"
এই স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের মাস্ক পরতে উদ্বুদ্ধকরণ এর অংশ হিসেবে পীরগঞ্জ থানা, রংপুর এর পক্ষ থেকে পীরগঞ্জ শহীদ মিনারে আগতদের মাঝে মাস্ক বিতরন।
21/03/2021
ইং ২১-০৩-২০২১ তারিখ রাত্রি ২২.৩০ মিনিট এর সময় পীরগঞ্জ থানাধীন তরফমৌজা বালুরগাড়া মোড় হইতে এসআই / সাদ্দাম হোসেন এর নেতৃত্বে এসআই ফিরোজ কবির এএসআই জ্যোতিষ চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স সহ ৮৯ পিচ ইয়াবা সহ একাধিক মাদক মামলার আসামী মোঃ বেলাল মিয়া (৩৫) পিং মোঃ রহেদুুল ইসলাম গ্রাম - তরফমৌজা মাঝিপাড়া থানা - পীরগঞ্জ জেলা - রংপুরকে গ্রেফতার। নিয়মিত মামলা রুজু।