ADV MAHE ALAM
public figure
25/02/2022
সাত সমুদ্র ব্যবধান
মাহে আলম
দুই মেরুতে বসত করি প্রিয়া এবং আমি
মাঝখানেতে সাত সমুদ্র গড়েছে জগতস্বামী।
ঐ পারেতে প্রিয়া থাকে মেহেদী রাঙ্গা হাতে
ভালবাসার চর পরেছে প্রিয়া যেথায় থাকে।
সেই চরেতে গোলাব বাগান প্রিয়ার বাসর ঘর
রঙ্গনা তাই যায়না নুয়ে আসুক যতই ঝড়।
এক প্রুসুনে এক মধুকর নিচ্ছে ফুলের মউ
চিকন পাড়ের লাল শাড়ীতে সেজেছে নতুন বউ।
এই পারেতে একেলা হেথাই কাটাই সঙ্গোপনে
ভাঙ্গনের স্রোতে ভাসি আপন মনে।
ভালবাসার সাইমুমে বারে বারে যাই নুয়ে
অতীত স্মৃতিমাখা যেথায় প্রেমচরার সে ভুইয়ে।
হায় ভগবান আরজি করি শেষ বিদায়ের দিনে
হয়না যেন শেষ সমাধি আমার প্রিয়া বিনে।
23/02/2022
সবাই কেমন আছেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Rangpur
