17/12/2025
আলহামদুলিল্লাহ! অনলাইনে দলিল রেজিস্ট্রি সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন প্রকল্পের জিও জারির পর আজ প্রশাসনিক অনুমোদন হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব ড. আসিফ নজরুল স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
অতিদ্রুত অনলাইনে দলিল রেজিস্ট্রির কাজ শুরু হবে, ইনশাআল্লাহ।
29/09/2025
CS ও SA রেকর্ডে ব্যক্তিমালিকানা আছে,
কিন্তু BS (সর্বশেষ) রেকর্ডে খাস খতিয়ান (সরকারি নামে) হয়েছে।
এটা হলে আপনি বা আপনার উত্তরাধিকাররা এখনো জমির প্রকৃত মালিক হতে পারেন — এবং রেকর্ড সংশোধন করে পুনরায় ব্যক্তিমালিকানায় আনার সুযোগ আছে।
এখন আপনার করণীয় ধাপে ধাপেঃ
ধাপ ১: রেকর্ড যাচাই ও সংগ্রহ করুন
CS, SA, RS/BS খতিয়ান তুলনা করে ভুল কোথায় হয়েছে তা নির্ধারণ করুন।
আপনি CS বা SA-তে কীভাবে মালিক ছিলেন তার দলিল, দখলের প্রমাণ, খাজনা রসিদ, প্রাচীন দাখিলা এসব সংগ্রহ করুন।
ধাপ ২: খাস খতিয়ান কেন হয়েছে সেটা বোঝা জরুরি
BS রেকর্ডে খাস খতিয়ান হয়ে থাকতে পারে:
জমি অনাবাদি ছিল
ওয়ারিশরা নামজারি করেননি
দখলদার অনুপস্থিত ছিল
জরিপকালে ভুল তথ্য দেওয়া হয়েছে
এসব হলে আপনি “ভুল সংশোধন” (record correction) চেয়ে আবেদন করতে পারবেন।
ধাপ ৩: আবেদন করতে হবে AC (Land) বরাবর
আবেদনপত্রের বিষয় হতে পারে:
"BS রেকর্ডে খাস খতিয়ান সংশোধন করে পূর্ববর্তী CS/SA মালিকানা অনুযায়ী নাম অন্তর্ভুক্তির আবেদন।"
আবেদনে সংযুক্ত করবেন:
CS/SA খতিয়ান
আপনার দলিল (রেজিস্ট্রেশন/হেবানামা/ওয়ারিশান দলিল)
খাজনার রসিদ
দখলের প্রমাণ (তালগাছ, বাঁশঝাড়, ঘরবাড়ি, ফসলের ছবি)
প্রতিবেশীর সাক্ষ্য (চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র)
ধাপ ৪: তদন্ত ও প্রতিবেদন হবে
AC Land অফিস থেকে সার্ভেয়ার এসে জমি পরিদর্শন করবে
প্রতিবেশীর সাক্ষ্য নেবে
আপনি জমিতে আছেন কি না তা দেখবে
ধাপ ৫: রেকর্ড সংশোধনের সুপারিশ
তদন্ত সন্তোষজনক হলে AC Land অফিস হতে খাস রেকর্ড বাতিল করে ব্যক্তিমালিকানা রেকর্ড করার সুপারিশ পাঠাবে।
ধাপ ৬: মামলার প্রয়োজন হলে
যদি অফিস কোনো কারণে রেকর্ড সংশোধন না করে, তবে আপনাকে করতে হবে:
সিভিল কোর্টে ডিক্লারেটরি মামলা (Declaratory Suit)
বিষয়: “আমি এই জমির প্রকৃত মালিক, খাস রেকর্ড ভুল”
রেকর্ড সংশোধনের রায় হলে, সেটি নিয়ে ভূমি অফিসে আবেদন করে নামজারি করবেন।
https://amarvumi.com
23/09/2025
গত ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের সংশোধিত গেজেট এর আলোকে 'দলিল ফিস ক্যালকুলেটর' অ্যাপটি আপডেট করা হয়েছে। নিচের লিংকে ক্লিক করে আপডেট করা যাবে-
https://play.google.com/store/apps/details?id=com.landregistration.feescalculator