01/02/2026
Tennis Elbow
টেনিস এলবো (Tennis Elbow) বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস হলো কনুইয়ের বাইরের অংশে হওয়া এক ধরনের ব্যথাজনিত সমস্যা। বারবার একই ধরনের হাতের কাজ (যেমন: ভারী জিনিস ধরা, স্ক্রু ড্রাইভার ব্যবহার, কম্পিউটার মাউস ব্যবহার, খেলাধুলা) করার ফলে কনুইয়ের টেন্ডন ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যথা তৈরি হয়। এটি শুধু টেনিস খেলোয়াড়দের নয়, সাধারণ মানুষের মধ্যেও খুবই সাধারণ।
টেনিস এলবোতে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব
ফিজিওথেরাপি টেনিস এলবো চিকিৎসার সবচেয়ে কার্যকর ও নিরাপদ পদ্ধতি।
✔️ ব্যথা ও প্রদাহ কমায়
✔️ ক্ষতিগ্রস্ত টেন্ডন দ্রুত সুস্থ হতে সাহায্য করে
✔️ হাত ও কনুইয়ের পেশির শক্তি ও নমনীয়তা বাড়ায়
✔️ দৈনন্দিন কাজে স্বাভাবিকতা ফিরিয়ে আনে
✔️ ভবিষ্যতে সমস্যা পুনরায় হওয়ার ঝুঁকি কমায়
ফিজিওথেরাপিতে সাধারণত ব্যবহৃত হয়—
√ ম্যানুয়াল থেরাপি
√ পেইন রিলিফ থেরাপি (IFT/Ultrasound)
√ স্ট্রেচিং ও স্ট্রেন্থেনিং এক্সারসাইজ
√ সঠিক কাজের ভঙ্গি (Ergonomic advice)
👉 সময়মতো ফিজিওথেরাপি নিলে অপারেশন ছাড়াই টেনিস এলবো সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব।
28/01/2026
আমাদের চিকিৎসা সেবা হোক আপনার আস্থা ও ভরসার জায়গা ❤️
সজীব সূএধর
ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট
এ্যাকটিভ লাইফ ফিজিওথেরাপি সেন্টার
04/01/2026
🔥 হট কমপ্রেস (গরম সেঁক)
যাদের ডিস্ক সমস্যা / হার্নিয়েটেড ডিস্ক আছে—তাদের জন্য
গরম সেঁক খুব ভালো কাজ করে,
যখন ব্যথার মূল কারণ হয়
👉 পেশি টান, শক্ত হয়ে যাওয়া, বা লুকানো প্রদাহ
যা মেরুদণ্ডের চারপাশে তৈরি হয়।
❓ ডিস্ক সমস্যার ব্যথায় গরম সেঁক কেন উপকারী?
1️⃣ পেশির টান ঢিলা করে
ডিস্কে সমস্যা হলে
শরীর নিজেকে রক্ষা করতে পিঠের পেশি শক্ত করে ধরে রাখে → ব্যথা আরও বাড়ে
🔥 গরম সেঁক
✔️ পেশিকে আরাম দেয়
✔️ শক্ত পেশি নরম করে
✔️ ব্যথার চাপ কমায়
2️⃣ রক্ত সঞ্চালন বাড়ায়
গরমে ওই অংশে রক্ত চলাচল বাড়ে
✔️ জমে থাকা বর্জ্য বের হয়
✔️ অক্সিজেন পৌঁছায়
✔️ গভীর ব্যথা ও টান কমে
3️⃣ দীর্ঘদিনের ব্যথা ও ক্লান্তি কমায়
বিশেষ করে উপকারী যদি—
• সকালে ঘুম থেকে উঠে পিঠ শক্ত লাগে
• সারাদিন কাজের পর পিঠ টানে
• দীর্ঘদিনের ব্যথা, কিন্তু তীব্র ফোলা নেই
4️⃣ স্ট্রেচিং ও ফিজিওথেরাপি আরও কার্যকর করে
গরম সেঁক দেওয়ার পর
✔️ পেশি উষ্ণ হয়
✔️ সহজে স্ট্রেচ করা যায়
✔️ আবার আঘাত পাওয়ার ঝুঁকি কমে
⚠️ কখন গরম সেঁক করবেন না?
❌ নতুন তীব্র ব্যথা (প্রথম ২৪–৪৮ ঘণ্টা)
❌ ফোলা, লালচে, গরম অনুভূত হলে
❌ স্নায়ুতে তীব্র চাপ পড়ে ব্যথা পা পর্যন্ত তীব্র ছড়ালে
👉 এসব ক্ষেত্রে আগে ঠান্ডা সেঁক (Cold compress) দেওয়াই ভালো
যাতে প্রদাহ কমে।
04/01/2026
রাতে দেরি করে খেলে শরীরের সর্বনাশ হতে পারে,বুঝিয়ে বলছি_
🔸রাতে দেরিতে খেলে খাবার জমে থাকে চর্বি হয়,শরীরে ওজন বাড়তে থাকে
🔸 পেট ভরা থাকলে ঘুম আসে না।
🔸 ডায়াবেটিস ধরতে পারে।
🔸 বুক-হার্টে সমস্যা হতে পারে।
🔸 ঘুম না হলে মাথা ব্যথা, শরীর ঢিলা।
ধন্যবাদ
18/07/2024
AMZ hospital in Badda has arranged free medication for injured students.
Location - Cha- 80/3, Shadhinota Sarani, Progati Sarani Rd, Uttar Badda, Dhaka-1212
Contact no - 01847-331010
List of ambulance service number
01710-178858
01795-414429
01405-600700
01713-260042
01715-942067
01759-805391
07/07/2024
🔷নিজ বাসায় ফিজিওথেরাপি নিতে চান?
🔷ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছেন?
🔷স্ট্রোক-প্যারালাইসিস সমস্যায় ভুগছেন?
আপনার সমস্যা সমাধানে আমরা নিয়ে এসেছি ফিজিওথেরাপি হোম সার্ভিস।একটি ফোন কলে ফিজিওথেরাপিস্ট যাবে আপনার বাসায়।
📞 01772-514758
01/02/2024
💢 Muscles of Lower Limb
Stay tuned for more information
01772-514758
Physiotherapy Home Care in Dhaka -PHCD