10/06/2021
ঘোষণা :
ইএসডিপি, বিডা গাইবান্ধা জেলা হতে প্রশিক্ষণ প্রাপ্ত ১ম থেকে ১৫তম ব্যাচের মধ্যে যে সকল উদ্যোক্তা/প্রশিক্ষণার্থী এখনও সার্টিফিকেট গ্রহণ করতে পারেননি। আপনাদের কাঙ্খিত ইএসডিপি এর সার্টিফিকেট আগামী ১৩-১৭ জুন, ২০২১ খ্রি. এর মধ্যে আমাদের অফিসে এসে নিয়ে যাবেন।
ধন্যবাদ!
17/03/2021
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যে অর্থনৈতিক সাফল্য ও সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে আছে প্রিয় মাতৃভূমি, সেই বিজয়ের ভীত গড়েছিলেন বাংলার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির মহান নেতার জন্মশতবর্ষে তাঁর প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালবাসা।
20/02/2021
ইএসডিপি, বিডা গাইবান্ধা জেলা কার্যালয়ের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রত্যেকের মননে বিকশিত হোক রাষ্ট্র ভাষা 'বাংলা'।
31/01/2021
ব্যবসা শুরুর ৫টি সনদ একই জায়গায় পেতে ওয়ানস্টপ সার্ভিস || BIDA
Welcome to the official Independent Television YouTube channel. Independent Television is a 24/7 news oriented satellite channel of Bangladesh. This channel ...
27/01/2021
উদ্যোক্তা কি ?
একজন ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে কোন চাকরি বা কারো অধিনস্ত না থেকে নিজে থেকেই কোন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার চেষ্টা করেন বা পরিকল্পনা শুরু করেন তখন তাকে উদ্যোক্তা বলা হয় । ব্যবসায় উদ্যেক্তার উদ্যোগ যখন সফল কিংবা স্বনির্ভর হয় তখন তাকে বলা হয় ব্যাবসায়ি। একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক জীবনের সবচেয়ে কঠিন এবং গুরত্বপুর্ন সময় একজন উদ্যেক্তা হিসাবে কঠোর মনোবল , উদ্যম প্রানশক্তি ও আত্ববিশ্বাস কে সঙ্গী করে শত বাধা পেড়িয়ে একজন আত্বনির্ভরশীল ব্যবসায়ি হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যান ।
আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে কাজে হাত দেন। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন, যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন, ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তােলেন। সে ক্ষেত্রে সকল ব্যবসায় উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানকারী বলা গেলেও সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসায় উদ্যোক্তা বলা যায় না ।
দেশ-বিদেশের সকল ব্যবসায় উদ্যোক্তার জীবনী পাঠ করে দেখা যায় যে, তাদের বেশিরভাগি প্রথম জীবনে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করেছিলেন। দৃঢ় মনােবল, কঠোর অধ্যবসায় ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে তারা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন।
উদ্যোগ যে কোনাে বিষয়ের ব্যাপারেই হতে পারে কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়ােগ করাই হলাে ব্যবসায় উদ্যোগ । আর যে ব্যক্তি এই ব্যবসার উদ্যোগ গ্রহন করেন তিনিই উদ্যোক্তা ।