কুত্তালীগ
যারা লীগকে নিয়ে মজা করতে ভালোবাসেন তাদেরকে স্বাগতম😎
05/08/2025
হাসিনা পালায় না!
03/09/2024
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি হলো। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করলো টাইগাররা। এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
19/08/2024
এই গণিতবিদকে যেকোনো মূল্যে খুঁজে বাহির করে অস্কার এর জন্য বাছাই করা হোক বাংলাদেশ থেকে।
আশা করি সবাই পড়বেন।
-ভাই আমাকে একটা পদ দিবেন আপনি যা বলবেন তাই শুনবো! প্লিজ ভাই!
নেতা বললেন যা বলবো তাই শুনবি তো?
-জি ভাই তাই শুনবো।
তাহলে প্রতিদিন সকাল ৬ টায় আমাকে ফোন দিবি
কি পারবি?
-হ্যাঁ ভাই পারবো।
রুমে এসে রুস্তম চিন্তায় পড়ে গেলো।
সারাজীবনের একটাই ব্যর্থতা তা হলো সকালে ঘুম থেকে ওঠা।
সেই মহান শর্তেই আজ পড়ে গেলাম---?
পিতা-মাতা কতো বলেছে তাও শুনিনি
অথচ আজ কোন গেঁড়াকলে পড়লাম----?
যাইহোক রুস্তম গভীর রাতে প্রচুর পানি খেয়ে ঘুমাতে যেত ঠিকই ৬ টার আগে ঘুম ভেঙ্গে গেল লিডার কে ফোন দিলো ভয়ে ভয়ে ফোন রিসিভ হলো না।
কত বার দিলো কাজ হলো না!
পরদিন লিডার রুস্তম কে ডাকলেন।
রুস্তম ফোন একবারের বেশি দেওয়া যাবে না ওকে?
-জি লিডার আর এমন হবে না।
রুস্তম ঠিকই ৩৯ দিন ধরে ঠিক ৬টায় ঠিকমতোই ফোন করে গেলো।
এই ৩৯ দিনে সে একবার ও লিডার কে ফোন রিসিভ করাতে পারেনি।
৪০ দিনের থেকে লিডারের ফোনে আর ফোন আসে নাই।
৪১তম দিনে ও আসে নাই৷
৪২তম দিনে ও না।
এদিকে কমিটি ঘোষিত হয়ে গেলো কিন্তু রুস্তমের নাম আসেনি।
চারিদিকে ফুল মিস্টি আনন্দ কতো রকমের মজা মাস্তি তার ইয়ত্তা নাই।
১৫ দিন পরে রুস্তম উষ্কখুষ্ক চুল বিবর্ণ চেহারা নিয়ে লিডারের সামনে আসলো। সালাম দিলো।
লিডার: কি রে রুস্তম তুই তো ফেল করছিস
একদিনের জন্য মিস করলি কেন রে রুস্তম ----!
রুস্তম আমি দুঃখিত তোকে একটা পদ দিতে পারলাম না কারন তুই শর্ত ভঙ্গ করেছিস।
রুস্তমের চোখ দিয়ে অশ্রু ঝরছে।
সবাই অবাক হয়ে আছে।
কি রে রুস্তম কি হইছেরে--?
রুস্তম অশ্রুসজল চোখে বললো ভাই আমার মা সেই ৪০ তম দিনে পৃথিবী ছেড়ে চলে গেছে। এই সংবাদ টা আমি ঠিক ৬ টার সময়ই পাই।
এজন্য আমি ফোন করিনি ঐ দিন।
আমি পদ চাইতে আসিনি ভাই।
আমার একটা বেদনা শেয়ার করতে এসেছি।
এই যে আমি একজন কর্মী আমি এক নাগাড়ে ৩৯ দিন একই সময় আপনাকে ফোন দিলাম, কই আপনিতো আমার অনুপস্থিতিতে একবার ও ফোন দিলেন না ভাই?
একটা খবর ও নিলেন না!
ভাই আমি পদ নিবো না।
আমি শিক্ষা পেয়েছি, যে নেতা তার কর্মীদের ভালো মন্দের খবর নেয় না তার সাথে রাজনীতি তো দূরের কথা জান্নাতে ও যাবোনা।
রুস্তম বের হয়ে গেলো ঠিকই কিন্তু নেতার পাষাণ হৃদয় কে নাড়িয়ে গেলো কিছুটা!
বর্তমান রাজনীতিতে শতকরা ৯৫% নেতারা তার নিজ কর্মীদের খবরই রাখে না জনগন তো অনেক দুরের কথা!
নেতার কিছু হলে কর্মী জীবনের সব প্রিয় জিনিস ও ত্যাগ করতে পারে, আর কর্মীর কিছু হলে নেতা অন্যকিছু নিয়ে মেতে থাকে..✍️
© আতাউর রহমান পারভেজ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rangpur
5600
