উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা, Government Organization, Gaibandha Sadar, Rangpur.

Photos from উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা  's post 10/06/2023

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদযাপনের অংশ হিসেবে আজকের কার্যক্রম।
স্থান: দুর্গম কামারজানি ইউনিয়ন
বিষয়: মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে মা দের সাথে উঠান বৈঠক।

Photos from উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা  's post 10/06/2023

০৯.০৬.২৩ তারিখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উপলক্ষে আবাসিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়।
মাদ্রাসা হোস্টেল প্রাঙ্গণে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক উঠান সভায় বক্তব্য রাখেন ইউএইচএফপিও, গাইবান্ধা সদর- ডা: মো: নাজমুস সাকিব স্যার। শিশুদের প্রাঞ্জল অংশগ্রহণে সুন্দর একটি সেশন পরিচালিত হয়।

Photos from উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা  's post 28/05/2023

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছত পূর্তি ও নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা ও বিশেষ মাতৃত্বকালীন সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করেন জনাব ডা: মো: নাজমুস সাকিব (এমডি-কার্ডিওলজি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়। এছাড়াও চিকিৎসা সেবা প্রদান করেন উপস্থিত মেডিকেল অফিসারবৃন্দ।
মাতৃত্বকালীন বিশেষ চিকিৎসাসেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদানে ভূমিকা রাখেন কর্তব্যরত মিডওয়াইফগণ।
সবার সক্রিয় অংশগ্রহণে স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততায় সফল একটি আয়োজন সম্পন্ন হয়। সবাইকে ধন্যবাদ।

Photos from উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা  's post 02/05/2023

আসসালামু আলাইকুম।
অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে আজ পালিত হয় জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মুজিবনগর সরকার প্রথম স্বাধীন বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠা করেন।
দেশব্যাপী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা এবং সর্বস্তরের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য জাতির পিতার নির্দেশনায় ১৯৭১ সাল থেকেই স্বাস্থ্য অধিদপ্তর সক্রিয়ভাবে ভূমিকা পালন করে যাচ্ছে।
বর্তমানে ইপিআই কার্যক্রম, কোভিড ভ্যাকসিনেশন, মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানোসহ বিভিন্ন সাফল্যমন্ডিত ভূমিকার কারণে বাংলাদেশ বিশ্বমঞ্চে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত।
জনগণের সুচিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে স্বাস্থ্য অধিদপ্তর বদ্ধ পরিকর।
আজকের এই দিনে দেশের স্বাস্থ্যখাতকে সাফল্যের সাথে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা, শুভকামনা ও দোয়া প্রার্থনা করছি।
.....
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

Photos from উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা  's post 21/02/2023

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম প্রহরে ২১ শে'র সকল বীর শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসারবৃন্দ ও কার্যালয়ের সর্বস্তরের কর্মচারীবৃন্দ।

Photos from উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা  's post 21/02/2023

২০ ফেব্রুয়ারি'২৩ ১ দিন ব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পালিত হয়। ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডাঃ মোঃ আব্দুল্লাহেল মাফী, সম্মানীয় সিভিল সার্জন, গাইবান্ধা মহোদয়। উপস্থিত ছিলেন ডাঃ মোঃ নাজমুস সাকিব, ইউএইচএফপিও, গাইবান্ধা সদর মহোদয়। সাফল্যের সাথে সমগ্র উপজেলায় দিনব্যাপী ক্যাম্পেইন পরিচালিত হয়।

Photos from উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা  's post 23/01/2023

শুভেচ্ছা সবাইকে।

গতকাল ২২ জানুয়ারি, ২০২৩ তারিখে গাইবান্ধা সদর উপজেলায় ৫-১৬ বছর বয়সী শিশুদের জন্য কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুস সাকিব। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য দপ্তরের মেডিকেল অফিসারবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং সশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

উল্লেখ্যঃ
১. ২২ - ৩১ জানুয়ারি কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে।

২. ৫-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী সকল শিশুকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিক্ষকমন্ডলীর সহায়তায় কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

৩. যে সকল ৫-১৬ বছর বয়সী শিশু কোনো কারণে কোনো বিদ্যালয়ে অধ্য্যনরত নয় তারাও তাদের নিকটবর্তী বিদ্যালয়ে গিয়ে কৃমিনাশক ট্যাবলেট গ্রহণ করতে পারবে।

উক্ত কার্যক্রম সফল করার জন্য অভিভাবকবৃন্দের আন্তরিক সচেতনতা একান্ত কাম্য।

Photos from উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা  's post 20/12/2022

গাইবান্ধা সদর উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে গাইবান্ধা সদর উপজেলার স্থায়ী টিকাদান কেন্দ্রে (সিভিল সার্জনের কার্যালয় সংলগ্ন) কোভিড - ১৯ টিকার ৪র্থ ডোজ (২য় বুস্টার ডোজ) সরকার নির্দেশিত তালিকা মোতাবেক নিম্নলিখিত জনগোষ্ঠীকে প্রদান করা হচ্ছেঃ
১. ৬০ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী

২. দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী

৩. স্বল্প রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী (Immunocompromised)

৪. গর্ভবতী মহিলা ও দুগ্ধদানকারী মা

৫. সম্মুখ সারির যোদ্ধা

টিকা নিন, সুস্থ থাকুন।

Photos from উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, গাইবান্ধা  's post 16/12/2022

৫১ তম মহান বিজয় দিবসের রক্ত রাঙা সূর্যোদয়ের সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর, গাইবান্ধা।
সাথে ছিলেন গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের অধীন সকল মেডিকেল অফিসারবৃন্দ এবং অফিস স্টাফগণ।
নিজ দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সুযোগ্য সিভিল সার্জন, গাইবান্ধা মহোদয়।
আজকের এই দিনে আসুন নতুন করে আরেকবার শপথ নেই দেশকে এগিয়ে নেওয়ার।

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Gaibandha Sadar
Rangpur
5700

Opening Hours

Monday 09:00 - 14:30
Tuesday 09:00 - 14:30
Wednesday 09:00 - 14:30
Thursday 09:00 - 14:30
Saturday 09:00 - 14:30
Sunday 09:00 - 14:30