01/09/2021
👉তারাগঞ্জ উপজেলার ইতিহাস👈
তারাগঞ্জ উপজেলা ১৯৮০ সালের পূর্ব পর্যন্ত বদরগঞ্জ থানার অন্তর্গত ছিল। ১৯৮০ সালের ১ জানুয়ারি বদরগঞ্জ থানার ৪০ টি গ্রাম নিয়ে তারাগঞ্জ থানা গঠন করা হয় এবং ১৯৮৩ সালে এটি উপজেলায় রুপান্তর হয়। তারাগঞ্জ উপজেলাটি রংপুর শহর হতে ২৬ কিঃমিঃ পশ্চিমে অবস্থিত। পূর্বে এ উপজেলা বদরগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ছিল। কথিত আছে যে, বহুদিন আগে তারাবিবি নামে একজন পূন্যবতী মহিলা এখানে বাস করতেন। তারাগঞ্জ হাটের পার্শ্বেই তার মাজার বিদ্যমান। এ মাজারকে কেন্দ্র করে এখানে একটি মাজার গড়ে উঠে। পরবর্তীকালে উক্ত তারাবিবির নামানুসারে স্থানটির নাম হয় তারাগঞ্জ। জনশ্রুতি ছাড়া তারাগঞ্জ উপজেলার নামের সমর্থনে কোন ঐতিহাসিক তথ্য সংবলিত দলিল দস্তাবিজ পাওয়া যায়নি।
31/08/2021
👉তারাগঞ্জ উপজেলার ঐতিহাসিক ঘটনা👈
ফকির সন্ন্যাসী বিদ্রোহের সময় ১৭৭২ সালের ৩০ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ নামক স্থানে ইংরেজ বাহিনীর সাথে ফকির সন্ন্যাসীদের তুমুল লড়াই হয়। এ লড়াইয়ে ইংরেজি বাহিনী পরাজিত হয় এবং ইংরেজ সেনাপতি টমাস নিহত হয়। "রংপুর বিদ্রোহ" নামে খ্যাত কৃষক প্রজা বিদ্রোহে (১৭৮৩) বদরগঞ্জ ইউনিয়নে একটি বড় ঘাঁটি ছিল। নীল বিদ্রোহ (১৮৫৯) এ অঞ্চলের একটি ঐতিহাসিক ঘটনা। এছাড়াও তেভাগা আন্দোলন (১৯৪৬-৪৭), হাটতোলা আন্দোলনে (১৯৩৭-৪০) এ অঞ্চলের লোক সক্রিয় অংশ গ্রহণ করে। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর যমুনেশ্বরী নদীর উপর বরাতী ব্রিজে এক গণহত্যা সংঘটিত হয় এবং আগষ্ট মাসে পাকসেনারা সয়ার ইউনিয়নের দাড়ার পাড় গ্রামের কয়েক জনকে আটক করে ও হত্যা করে। ১নং আলমপুরের মধুরামপুর দোলাপাড়ায় ১৪ এপ্রিল ১৯৭১ সালে নিরীহ মানুষকে হত্যা করে পাক বাহিনীর সৈন্যরা। সেই গণহত্যা থেকে ভাগ্যের জোরে বেঁচে যান শাহজাহান মন্ডল বাদশা। নিহত ব্যক্তিদের স্মরণে বর্তমান সাংসদ সদস্য আবুল কালাম আহসানুল হক চৌধুরী ডিউক সাহেবের সহযোগিতায় বদ্ধভূমির নির্মাণ কাজ সম্পন্ন হয়।
30/08/2021
তারাগঞ্জ উপজেলার জিওকোডঃ৫৫৮৫৯২ ও পোস্ট কোডঃ ৫৪২০।
26/08/2021
স্বাগতম প্রিয় শহরের মানুষগুলোকে