20/05/2026
রংপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এর সাপ্তাহিক ক্লাস উপলক্ষে আজ ক্যাডেটগণ প্রশিক্ষণ গ্রহণ করেন। জ্ঞান, শৃঙ্খলা এবং স্বেচ্ছাসেবায় সবসময় সোচ্চার রংপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।
A place of invent thyself as an actual leader.
রংপুর সরকারি কলেজ, বিএনসিসি প্লাটুন ।
20/05/2026
রংপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এর সাপ্তাহিক ক্লাস উপলক্ষে আজ ক্যাডেটগণ প্রশিক্ষণ গ্রহণ করেন। জ্ঞান, শৃঙ্খলা এবং স্বেচ্ছাসেবায় সবসময় সোচ্চার রংপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।
19/05/2026
আজ মঙ্গলবার(১৯/০৫/২০২৬ইং) রংপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এর সাপ্তাহিক ক্লাসের কিছু স্থিরচিত্র। উক্ত প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার মোঃ ফজলে রাব্বি এবং প্রশিক্ষক সার্জেন্ট মোঃ শফিকুল ইসলাম।
18/05/2026
আনুষ্ঠানিকভাবে ক্যাডেট আন্ডার অফিসার হিসাবে র্যাঙ্ক ব্যাচ পরিধান করলেন রংপুর সরকারি কলেজ বিএনসিসি ইউনিটের..
CUO মো: ফজলে রাব্বী
( ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন, B Company) র্যাঙ্ক ব্যাচ পড়িয়ে দিচ্ছেন মেজর মো: মাশকুরুর রহমান রওনক (রেজিমেন্ট অ্যাড. মহাস্থান রেজিমেন্ট) ।
12/05/2026
ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স-২০২৬
ক্যাডেটগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি নির্বাপণ সম্পর্কে অভিজ্ঞতা প্রদানের জন্য রংপুর জিলা স্কুল-এ আয়োজন করা হয় ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স। বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দক্ষ প্রশিক্ষকগণের কাছে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন ক্যাডেটগণ।
28/04/2026
আজ রংপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সাপ্তাহিক ক্লাস এর কিছু স্থিরচিত্র। আজকের ক্লাসে ক্যাডেট গনকে প্রশিক্ষণ প্রদান করেছেন নির্ধারিত বিএনসিসি প্রশিক্ষক সার্জেন্ট মোঃ শফিকুল ইসলাম।
সকলের প্রতি রইল শুভকামনা 🥀
27/04/2026
২৭ এপ্রিল, ২০২৬
মাদকবিরোধী প্রশিক্ষণ -২০২৬
আয়োজনে :
৩২ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর - বিএনসিসি
📍পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ।
Rangpur govt college BNCC Unit
16/04/2026
অভিনন্দন নবনির্বাচিত ক্যাডেট আন্ডার অফিসার(CUO) মো: ফজলে রাব্বি। আপনার এই সাফল্যে গর্বিত রংপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন। ন্যায়, নিষ্ঠা ও সাফল্যে ভরে উঠুক আপনার জীবন। আগামী দিনগুলির জন্য রইল শুভকামনা।
14/04/2026
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রংপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকল কার্যক্রমে রংপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এর ক্যাডেটগণ দায়িত্ব পালন করে এবং সর্বোপরি সকল কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
“শুভ বাংলা নববর্ষ—১৪৩৩”
13/04/2026
ক্যাডেট আন্ডার অফিসার (CUO) পদে পদোন্নতি পাওয়ায় ক্যাডেট সার্জেন্ট মো: ফজলে রাব্বি-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রংপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে আপনার এই সাফল্যে আমরা গর্বিত। আপনার কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে এই অর্জন সত্যিই প্রশংসনীয়।
আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক—এই কামনা করি।এভাবেই এগিয়ে যান, সাফল্য আপনার সঙ্গী হোক সবসময়।
31/03/2026
যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ-শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
প্রেস রিলিজ
ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬: আজ শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন এমপির সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনসিসির প্রতিনিধিদলের সাথে "Youth Workforce Development: National Transformation through BNCC" বিষয়ে আলোচনা হয়।
সভায় দেশের যুবসমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনটির বিদ্যমান কার্যক্রমের বিশ্লেষণ, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহও আলোচনায় আসে।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বিএনসিসি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়া । মন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বিএনসিসির কার্যক্রম অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন এবং পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় বিএনসিসির কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, সফল বাস্তবায়নের মাধ্যমে এই মডেল সারাদেশে সম্প্রসারণ করা হবে।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, "বিএনসিসি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) নিয়ে কাজ করছে, যা আমাদের প্রধানমন্ত্রীর ভিশন। এই ভিশন বাস্তবায়নে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।"
সভায় বিএনসিসির প্রতিনিধিরা সংগঠনের অবকাঠামো, প্রশিক্ষণ ব্যয়, জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা জানান, স্বল্প ব্যয়ে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে দেশব্যাপী কার্যক্রম বিস্তারের সুযোগ রয়েছে।
সভায় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, "যুবসমাজই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে পারি।"
স্বাক্ষরিত
খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
| Monday | 11:00 - 20:00 |
| Tuesday | 11:00 - 20:00 |
| Wednesday | 11:00 - 20:00 |
| Thursday | 11:00 - 20:00 |
| Friday | 11:00 - 20:00 |
| Saturday | 11:00 - 20:00 |
| Sunday | 11:00 - 20:00 |