14/05/2026
আজ পবিত্র জুমআ মুবারক।
এসো শ্রমিক দলে দলে, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর পতাকা তলে।।
14/05/2026
আজ পবিত্র জুমআ মুবারক।
13/05/2026
শোক সংবাদ! শোক সংবাদ!
আমাদের সকলের শ্রদ্ধাভাজন, প্রিয় ভাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার সম্মানিত আমীর জনাব আনোয়ার হোসেন (অবঃ বিডিআর)আজ সকাল ৭টায় রংপুর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন—এই দোয়া করি।
মরহুমের সালাতে জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে, ইনশাআল্লাহ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চলের উদ্যোগে বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে।
স্থান : জেলা শিল্পকলা একাডেমি, রংপুর।
09/05/2026
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চলের উদ্যোগে বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে উপস্থিত আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান
স্থান : জেলা শিল্পকলা একাডেমি অডটরিয়াম, রংপুর।
08/05/2026
ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ-এর ২৪তম দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি জনাব এস এম লুৎফর রহমান।
সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি: নাগেশ্বরী বাসস্ট্যান্ড–কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সড়কে জনদুর্ভোগ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্যস্ততম সড়ক নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় ঈদগাহ পর্যন্ত সড়কটি সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং কোথাও কোথাও নেই বললেই চলে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে ঘণ্টার পর ঘণ্টা, কখনও বা পুরো দিন। এতে করে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চলাফেরা দুর্বিষহ হয়ে উঠেছে।
বিশেষ করে অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। অনেক সময় রিকশা ও মোটরসাইকেল বন্ধ হয়ে যায় পানির কারণে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন, কারণ পানি জমে থাকার কারণে ক্রেতাদের যাতায়াত কমে যাচ্ছে।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “সামান্য বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে ভারী বর্ষণে কী হবে—এটা ভাবতেই ভয় লাগে। আমরা দ্রুত এর স্থায়ী সমাধান চাই।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত সড়ক সংস্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করা না হলে এই দুর্ভোগ আরও বাড়বে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে নাগেশ্বরীর এই গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের উপযোগী করে তুলবেন এবং জনদুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেবেন।
04/05/2026
আলহামদুলিল্লাহ,সবাই আন্তরিক মুবারকবাদ।।