19/04/2026
RDO Rangpur কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুর বিভাগ
It is a official page of Regional Director Official page, that shows many notice for you.
Follow the page all stech holder of Rangpur Division technical personnel.
19/04/2026
ডিপ্লোমা পর্যায় এবং ডিপ্লেোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সর্বশেষ কার্যাবলী নিম্নরুপঃ
১। যে সকল শিক্ষার্থীগণ ৪র্থ এবং ৫ম পর্যায়ে গত ২৭ এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.এ নিশ্চায়নের সুযোগ ছিল কিন্তু পুজার ছুটির কারণে নিশ্চায়ন করতে পারেনি, সে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীগণ ০৭ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার সন্ধা ৭.০০ ঘটিকা ০৯ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত নিশ্চায়ন ও বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে।
০৯ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার সন্ধা ৬.০০ ঘটিকায় প্রতিষ্ঠান প্রধানগণ প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ভর্তির অনলাইনে প্রবেশ করে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা হতে Cancel করে দিতে হবে। খালি আসনসমুহে সর্বশেষ ভর্তির জন্য ব্যবস্থা করা হবে।
২। ১ম পর্যায় থেকে ৫ম পর্যায় পর্যন্ত যে সকল শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে নিশ্চায়ন করতে পারেনি, অথবা নিশ্চায়ন করে প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি ও অপেক্ষমান তালিকায় রয়েছে সে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীগণ আগামী ১১ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ শনিবার সকাল ৯.০০ ঘটিকা ১২ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ রবিবার বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ভর্তির অনলাইনে প্রবেশ করে পছন্দক্রম (প্রতিষ্ঠান ও টেকনোলজি) পরিবর্তন করার জন্য সর্বশেষ সুযোগ পাবে।
৩। শুধুমাত্র পছন্দক্রম পরিবর্তনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ৬ষ্ঠ পর্যায়ে ভর্তির নিমিত্ত ১২ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ রবিবার বিকালে ভর্তির ফলাফল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোবাইলে প্রেরণ করা হবে ও অনলাইনে প্রবেশ করে ফলাফল দেখতে পারবে।
৪। সর্বশেষ ৬ষ্ঠ পর্যায়ে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীগণ আগামী ১৩ ও ১৪ অক্টোবর ২০২৫ খ্রি. পর্যন্ত নিশ্চায়ন এবং ১৩, ১৪ ও ১৫ অক্টোবর ২০২৫ খ্রি. পর্যন্ত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে।
৫। সর্বশেষ ৬ষ্ঠ পর্যায়ে ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল এ আবেদনকারী সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বশেষ ৬ষ্ঠ পর্যায়ে ভর্তির সুযোগ প্রদানে করা হবে এবং সকলেই আগামী ১৩ ও ১৪ অক্টোবর ২০২৫ খ্রি. পর্যন্ত নিশ্চায়ন এবং ১৩, ১৪ ও ১৫ অক্টোবর ২০২৫ খ্রি. পর্যন্ত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে।
কারিগরি বা কর্মমুখী শিক্ষা একটি দেশকে দ্রুত বেকারত্ব থেকে মুক্তির শিক্ষা ব্যবস্থা। যে দেশ যত উন্নত সেই দেশ তত বেশি কারিগরি শিক্ষায় শিক্ষিত। দ্রুত উন্নয়নে রেখে চলেছে তার অবদান। যেমন যুদ্ধ বিদ্ধস্ত জার্মানি, দক্ষিণ কোরিয়া কিংবা দ্রুত উন্নতি করা সিঙ্গাপুরসহ বিশ্ব দরবারে যারা প্রযুক্তির অবদান রেখে চলছে, তাদের গড় কারিগরি শিক্ষার হার মোট জনসংখ্যার প্রায় ৫০ থেকে ৭০ শতাংশ।
আমাদের দেশে কারিগরি শিক্ষা এখনো সে অর্থে বিকশিত হতে পারেনি। এ কারণে বাংলাদেশের কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার ১০ থেকে ১২ শতাংশ। বিএসসি ইঞ্জিনিয়ার এবং পলিটেকনিক ইনস্টিটিউট হতে পাসকৃত ডিপ্লোমা প্রকৌশলী সবাই কারিগরি জ্ঞান সম্পন্ন গ্রাজুয়েট। কিন্তু এই দুই শ্রেণির মধ্যে কাজের ধরণে রয়েছে পার্থক্য। কিন্তু সবাই তো দেশের জন্যই নিবেদিত। বর্তমানে সরকারের মোট পদসংখ্যা ২২ লক্ষ। এর মধ্যে অতি ক্ষুদ্র একটি অংশে ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে চাকুরির সুযোগ রয়েছে পলিটেকনিক গ্রাজুয়েটদের এবং তাদের শ্রমিকের হাতে হাত রেখে কাজ করতে হয়।
পক্ষান্তরে বিএসসি ইঞ্জিনিয়ারগণ প্লানিং ডিজাইনিং অর্থাৎ বৃহৎ পরিকল্পনা করে বাস্তবায়নের জন্য পলিটেকনিক গ্রাজুয়েটদের হাতে ছেড়ে দেয় এবং এজন্যই পলিটেকনিক গ্রাজুয়েটদের বলা হয় মিড লেভেল ইঞ্জিনিয়ার।
এখন প্রশ্ন দাড়ায়, একজন বিএসসি ইঞ্জিনিয়ার তৈরিতে সরকার যত টাকা ভর্তুকী দেয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরিতে সরকার সমান ভর্তুকী দেয় না এবং এ জন্যই আজও আমাদের সমাজে পলিটেকনিক একটি অবহেলিত নাম। পলিটেকনিক ইনস্টিটিউটে যেসব শিক্ষার্থী ভর্তি হয়, তারা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। মা বাবার স্বপ্ন থাকে তাদের সন্তান পলিটেকনিক থেকে পাশ করে ১০ গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ পাবে।
আগেই বর্ণনা করেছি যে, দশম গ্রেডের উপসহকারী পদের কর্ম পরিধি অনুযায়ী এই পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ যুক্তিযুক্ত। উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগের সুযোগ থাকলে বিএসসি ইঞ্জিনিয়ার তৈরিতে সরকার যে ভর্তুর্কী প্রদান করে তা অসম হবে কেন? প্রতিযোগিতার সময় সমান সুযোগ আশা করবেন আর আমাদের মত গরীব দেশের সিংহভাগ ভর্তুকী নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ার হবেন তাও কি যুক্তিযুক্ত? বরং ডিপ্লোমা ছাত্রদের ভবিষ্যত সংকোচিত করে আমরা কার লাভ বা ক্ষতি করছি? দশম গ্রেডের উপ-সহকারী পদে ডিপ্লোমা ছাত্রদের চাকরির সুযোগ সংকুচিত হলে মা বাবা সন্তানদের পলিটেকনিকে পড়াতে চাইবেন না। ফলে কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার কমবে, বেকারত্ব বৃদ্ধি পাবে।
শিক্ষাগত যোগ্যতার নিম্ন পদে চাকরি করলে হীনমন্যতায় ভুগতে হয়। তাই, কারিগরি শিক্ষার হার বৃদ্ধির লক্ষে দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে শিক্ষাগত যোগ্যতার অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগ হওয়া উচিত এতে ভর্তুকী এবং সে অনুযায়ী দেশের কল্যাণ দুটোই সমন্নত থাকবে।
এসবের মধ্যে দেশ ধ্বংসের খেলায় মেতেছেন কতিপয় অতি প্রতিক্রিয়াশীল একটি মহল _ যারা দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হতে দিতে চায় না।
আসুন সকল কারিগরি শিক্ষায় শিক্ষিত জনরা মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নেই বলে শপথ করি এবং ভেদাভেদ ভুলে গিয়ে যার যা আছে তাই দিয়ে দেশকে এগিয়ে নেই।
আবু হামেদ মোঃ জাকারিয়া শাহীদ
অধ্যক্ষ (অতিঃ দায়িত্ব )
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট
কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুর আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পক্ষ থেকে সকলের প্রতি রইলো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
19/05/2024
কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুর আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের আওতাধীন সকল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট, এমপিও/নন-এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রংপুর আঞ্চলিক কার্যালয়ের পূর্বের Website : www.rdodterangpur.gov.bd এর পরিবর্তে নতুন Website : www.rdo.rangpurdiv.gov.bd থেকে সকল প্রকার অফিস আদেশ, নোটিশ, এমপিও ও উপবৃত্তি সংক্রান্ত চিঠি পত্রাদি দেখা এবং ডাউনলোড করা যাবে।
মো: নাজমুল আরেফিন
প্রধান সহকারী
আঞ্চলিক পরিচালকের কার্যালয়
কারিগরি শিক্ষা অধিদপ্তর
রংপুর বিভাগ, রংপুর।
মোবা. ০১৭২৩৫৩৩৫৩১
বেনিফিশিয়ারির তালিকায় পূর্বের ৬ষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে অষ্টম, অষ্টম থেকে নবম ( সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্ষেত্রে প্রযোজ্য) নবম শ্রেণী থেকে দশম ( সরকারি ও বেসরকারি),দশম থেকে একাদশ, একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ( সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্ষেত্রে প্রযোজ্য) শ্রেণির তথ্য এছাড়া ২য় থেকে ৩য়, ৩য় থেকে ৫ম, এবং ৫ম থেকে ৭ম পর্বের শ্রেণি তথ্য আপডেট না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থী উপবৃত্তি পাবে না।
আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আপডেট করেছেন কি?
আগামী ১৮.০৫.২০২৪ তারিখের মধ্যে আপডেট না করলে আপডেটের কাজ সম্পন্ন করুন। এরপর আর সুযোগ থাকবে না।
উপবৃত্তি সেল
কারিগরি শিক্ষা অধিদপ্তর।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rangpur
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |

22/04/2024