27/01/2024
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের উদ্যোগে ২৬ জানুয়ারী, ২০২৪ খ্রি. তারিখে আর্ন্তজাতিক কাস্টমস দিবস-২০২৪ উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহীন আক্তার হোসেন, কর কমিশনার, কর অঞ্চল-রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফুল ইসলাম ও জনাব শাহাদাৎ মোশাররফ খান। উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সুযোগ্য কমিশনার ড. নাহিদা ফরিদী।
10/12/2023
১০ ডিসেম্বর-২০২৩ খ্রি. তারিখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীগণকে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহীন আক্তার হোসেন, কর কমিশনার, কর অঞ্চল-রংপুর। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ড. নাহিদা ফরিদী, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর। সম্মাননাপ্রাপ্ত ভ্যাট প্রদানকারীগকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদানের উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর অতিরিক্ত ও যুগ্ম কমিশনারগণসহ কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীগণ।
31/08/2023
৩১.০৮.২০২৩ খ্রি. তারিখে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর সম্মানিত কমিশনার ড. নাহিদা ফরিদী মহোদয়ের সভাপতিত্বে এ কমিশনারেটে নবনিযুক্ত কর্মচারিগণের ইন হাউস প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবুজ্জামান, সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ কমিশনারেটের বিভাগীয় ও স্থল শুল্ক স্টেশনসমূহের কর্মকর্তাগণ।
14/08/2023
শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরে ৭১ (একাত্তর) জন সিপাইসহ বিভিন্ন পদে মোট ৯২ (বিরানব্বই) জন কর্মচারী যোগদান করে।
গতানুগতিক ধারাবাহিকতা মুক্ত ও আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কমিশনার ড. নাহিদা ফরিদীর দিক নির্দেশনায় যুগ্ম কমিশনার এর তত্ত্বাবধানে নবনিযুক্ত কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চৌকস আনসার বাহিনীর প্রশিক্ষক দ্বারা সিপাইদের প্রশিক্ষণ প্রদানের বিষয়টি চমকপ্রদ ও দৃষ্টিনন্দন।
চাকুরী সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি এবং কাস্টমস ও ভ্যাট আইনের প্রয়োজন মাফিক সুনির্দিষ্ট পাঠ্যসূচীর ভিত্তিতে নবনিযুক্ত কর্মচারীদেরকে যে প্রক্রিয়ায় প্রশিক্ষিত করা হচ্ছে তা সত্যিই প্রশংসার দাবীদার।
15/05/2023
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর ০৬ (ছয়) টি ক্যাটাগরির ৯৪ (চুরানব্বাই) টি পদে বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
11/05/2023
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সিপাই ও নিরাপত্তা প্রহরী পদে চূড়ান্ত নিয়োগের ফলাফল।
08/05/2023
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর ০৫/০৫/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সিপাই ও নিরাপত্তা প্রহরী পদের লিখিত পরীক্ষার ফলাফল
04/04/2023
কাস্টমস নিলাম বিজ্ঞপ্তি
প্রথম আলো ৪ এপ্রিল ২০২৩
পৃষ্ঠা-১৩