Masud RaNa Mamun

Masud RaNa Mamun

Share

আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অসহায় ও প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।

10/02/2026

৬ কোটি নারী, ৪ কোটি তরুণ এবং প্রবাসী ভোটারদের বড় একটি অংশ আজ দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ—ইনশাআল্লাহ।
এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব তরুণ সমাজের।
কারণ জনগণের সরকার কেবল জনগণের ভোটেই প্রতিষ্ঠিত হয়।
কেউ যেন ভোট নিয়ে কারসাজি করতে না পারে, কোনো প্রশাসনিক অপচেষ্টা যেন সফল না হয়—সে জন্য ভোটের দিন শুধু কেন্দ্রে যাওয়া নয়, কেন্দ্রের আশপাশে সচেতনভাবে উপস্থিত থাকাও জরুরি।
ভোট দেওয়া আমাদের অধিকার, আর ভোট ঠিকভাবে গণনা হচ্ছে কি না তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
আজ গ্রাম, শহর, হাট ও বাজারে যে পরিবর্তনের ডাক শোনা যাচ্ছে—ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সেই প্রত্যাশা বাস্তবে রূপ দিতে কোনো আপস হবে না—ইনশাআল্লাহ।
আপনারা কি এই দায়িত্ব পালনে মাঠে থাকবেন?
ভোট দিন, ভোট রক্ষা করুন—ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

#ভোটরক্ষা
#জনগণেররায়
#ইনসাফেরপথে
#তারুণ্যেরজাগরণ
#নারীভোট
#প্রবাসীদেরকণ্ঠ
#দাঁড়িপাল্লারপক্ষে
#শান্তিপূর্ণনির্বাচন

09/02/2026

আকতার হোসেনের নির্বাচনী মিছিলে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

১২ তারিখ জনগন এর জবাব দিবেই দিবে ইনশাআল্লাহ।

09/02/2026

🔥 ১২ তারিখের স্লোগান

🗳️ ১২ তারিখ—আমাদের অধিকার, আমাদের দায়িত্ব
👉 ১২ তারিখ সবাই ভোট দিবো
👉 ভোট দিয়ে নিজের ভোট বুঝে নিবো
👉 কোনো সন্ত্রাস, ভয় বা বাধা মানি না
👉 ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো
ভোট আমাদের শক্তি ✊
ভয় নয়—ভোটই জবাব 💪

#১২তারিখ #ভোটদিবো #ভোটবুঝেনিবো
#গণতন্ত্র #জনতারশক্তি

09/02/2026

ভোটকেন্দ্রে যাবেন ভোট দিবেন সেলফি তুলবেন ফ্যাসিবাদের সময় ভোট দিতে পারেননি তাদের দেখিয়ে দিবেন।

08/02/2026

অনিবার্য বিপ্লবের ইশতেহার
কবি আসাদ বিন হাফিজ

আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য
প্রস্তুতি নেয়ার কথা বলছি
দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল
বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন
তেমনি একাগ্রতা নিয়ে
আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি।

বিপ্লব মানেই যুদ্ধ
বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা
বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম, প্রস্ফুটিত কৃষ্ণচূড়া
বিপ্লব মানে জীবন
বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই।

আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য
প্রস্তুতি নেয়ার কথা বলছি
যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয়
একেকজন যোদ্ধার জীবন
প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয়
একেকজন আমূল বিপ্লবী
প্রতিটি যুবক
নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিনগানের
আর রমনীরা
সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয়
বুলেট, গ্রেনেড।

আমি আমার জনগণকে
অনিবার্য সেই বিপ্লবের জন্য
প্রস্তুতি নেয়ার কথা বলছি।

বিপ্লব মানেই যুদ্ধ
বিপ্লব মানেই সংগ্রাম, সংঘাত
বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড়
ঝড়ো হাওয়া, টর্নেডো, সাইক্লোন
বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের শোঁ শোঁ অশান্ত গর্জন
বিপ্লব মানে আশা, সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্পমাল্য।

আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য
প্রস্তুতি নেয়ার কথা বলছি
যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে
খসে পড়ে শয়তানের লেবাস
জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বসরাই গোলাপ
অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক
কেঁপে উঠে ফোরাত কূলের কোন
অনাহারী কুকুরের আহার্য চিন্তায়।

যে বিপ্লব সাধিত হলে
কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পরওয়ারদিগার
খুলে দেন রহমতের সব ক'টি বদ্ধ দুয়ার।
তখন কোন অভাব আর অভাব থাকে না
উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য
পাওয়া যায় না কোন ক্ষুধাতুর বনি আদম।

অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা
একটি কৃষ্ণ অন্ধকার মানেই
সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়
একটি আরক্ত সন্ধ্যা মানেই
বেগবান বোররাক চেপে ধেয়ে আসছে কোন কুসুম সকাল
একটি কৃষ্ণ মধ্যরাত মানেই
তার উল্টো পিঠে বসে আছে কোন মৌমাছি দুপুর
একটি মিথ্যা মানেই
তাকে ধাওয়া করছে কোন দ্রুতগামী সত্যাস্ত্র
একটি অবাধ্য সমাজ মানেই
সামনে নূহের প্লাবন, অনাগত ধ্বংস
আরেকটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন।

আমি আপনাদেরকে সেই
অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি
দিন ও রাত্রির প্রতিটি আবর্তনে
শোনা যায় যে বিপ্লবের অশ্বখুরধ্বনি
ঋতুচক্রের প্রতিটি আবর্তনে
শোনা যায় যে বিপ্লবের অশ্বখুরধ্বনি
মাস ও বৎসরের প্রতিটি ঘূর্ণিপাকে
শোনা যায় যে বিপ্লবের অশ্বখুরধ্বনি
যুগ ও কালের প্রতিটি ঘূর্ণিপাকে
শোনা যায় যে বিপ্লবের অশ্বখুরধ্বনি
শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পলিময় মৃত্তিকা।

আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে
বিপ্লবের চাষ করতে বলছি
যে বিপ্লবের চাষ করলে
প্রজ্জ্বলিত অগ্নি হয় জাফরান বীথি
যে বিপ্লবের চাষ করলে
নীলনদের আহার্য হয় অবাধ্য ফারাও
আবরাহার হাতি হয় পাখির খোরাক
চুরমার হয়ে যায় রোম ও পারস্যের বিশাল সালতানাতের দাম্ভিক চূড়া।
ব্যর্থ হয়ে যায় কারুণের ধন
কল্পিত স্বর্গদ্বারে হুমড়ি খেয়ে পড়ে থাকে
অবাধ্য সাদ্দাতের দশটি আঙ্গুল।
আর কারাগারের কয়েদী বন্দী ইউসুফ
কুদরতের ইশারায় রাজ মুকুট পরে হয়ে যান বাদশা কেনান।

আমি আমার জনগণকে
আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।

যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব
যেখানে ক্লেদাক্ত পাপ ও পঙ্কিলতার সয়লাব
সেখানেই বিপ্লব
যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগল উল্লাস
সেখানেই বিপ্লব
যেখানে মিথ্যার ফানুস
সেখানেই বিপ্লব
যেখানে শোষণ ও সূদের অক্টোপাশ ক্যান্সার
সেখানেই বিপ্লব
বিপ্লব সকল জুলুম, অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে
বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে।

আমি আপনাদের সকলকে
বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই।

মৌসুম ছাড়া কোন বসন্ত আসে না, বর্ষা আসে না
মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল
সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোন রমনী
ফলবতী হয় না সবুজ ধানের শীষ
সীম আর মটরদানা
সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ।

কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে
সাইবেরিয়ার বরফ খন্ডে মুখ লুকোচ্ছে পাশবতন্ত্র
আ'দ ও সামুদ জাতির মত টেক্সাসের ঘোড়াগুলোকে
ঘিরে ফেলেছে আল্লাহর গজব।
ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, পৃথিবীর প্রতিটি প্রান্তরে
লাউডস্পীকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন
আকাশ বাতাস প্রকম্পিত করে এখনি আজান হবে
সে আওয়াজের নিচে হারিয়ে যাবে
এটম ও কামানের ধ্বনি
গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে অকেজো হয়ে পড়বে
সব ক'টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।
আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ ফড়িং
রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো
সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে
থেমে যাবে আনবিক ঝড়
আর বেহেশ্ত্ থেকে শহীদেরা
আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য
মার্চপাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দু'পাশে।

তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ
সজীব ও তরতাজা
চিত্তহারী ঘ্রাণময়
আমি আপনাদের সেই আনন্দিত
অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।

08/02/2026

তরুণদের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।
#ন্যায়ওইনসাফ
#তরুন
#রাজনৈতিক_দায়িত্ব
#বাংলাদেশ

08/02/2026

১২ই ফেব্রুয়ারি—
এই তারিখটা কি শুধু আরেকটা নির্বাচন,
নাকি জনগণের মত প্রকাশের শেষ সুযোগ?
গণতন্ত্র মানে শুধু ভোট নয়,
গণতন্ত্র মানে বিশ্বাস, স্বচ্ছতা আর জনগণের অংশগ্রহণ।
যে নির্বাচনে জনগণের আস্থা নেই,
সেই নির্বাচন কখনোই স্থিতিশীলতা আনতে পারে না।
আমরা সংঘাত চাই না।
আমরা চাই ন্যায্য প্রতিযোগিতা,
খোলা আলোচনা
এবং জনগণের প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস।
বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে—
তারা ভয় নয়, ভবিষ্যৎ বেছে নিতে জানে।
আপনি কী মনে করেন?
এই নির্বাচন কি সত্যিই জনগণের কথা বলবে?
✍️ মতামত দিন, আলোচনা হোক।
#গণতন্ত্র
#নির্বাচন
#বাংলাদেশ
#জনগণের_কণ্ঠ
#রাজনৈতিক_দায়িত্ব

08/02/2026

আজকের ভাবনা

মানুষের উপকার করতে পারা অনেক বড় নেয়ামত।
সবাই সব সময় পাশে থাকবে না,
কিন্তু আল্লাহ সব সময় দেখেন
হে আল্লাহ, আমাদের নিয়ত কবুল করুন,
এবং মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দিন।
আমিন 🤲

দোয়া ও ভালো কাজের সাথী হোন।







08/02/2026

🗳️ ১২ই ফেব্রুয়ারি | জাতীয় নির্বাচন
প্রিয় রংপুর জেলা–৪ (পীরগাছা–কাউনিয়া) এলাকার ভোটার ভাই ও বোনেরা—
ন্যায়, ইনসাফ ও সুন্দর বাংলাদেশের পক্ষে
🗳️ শাপলা কলি মার্কায় ভোট দিন
১০ দলীয় ঐক্যজোটের এনসিপি প্রার্থী
আকতার হোসেন-কে।
✋ “হ্যাঁ” এর পক্ষে ভোট দিন
আপনার ভোটেই আগামীর বাংলাদেশ।
🤲আল্লাহ আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দিন।
#শাপলা_কলি
#আকতার_হোসেন
#হ্যাঁ_এর_পক্ষে
#রংপুর৪
#ন্যায়_ও_ইনসাফ
#সুন্দর_বাংলাদেশ

26/02/2025
26/02/2025

ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৪ দিনের বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী ১৩ থেকে ১৬ মার্চ তিনি বাংলাদেশ সফর করবেন।

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Rangpur