বালাটারী যুবসংঘ গ্রন্থাগার

বালাটারী যুবসংঘ গ্রন্থাগার

Share

বিশুদ্ধ জ্ঞানের বিচরণে,,,,,,

20/05/2026

আলহামদুলিল্লাহ বেশ কিছু ভাই এগিয়ে এসেছেন

19/05/2026

আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামের বড় ভাই ও ছোট ভাই সকলে মিলেমিশে ২০১৮ সালে "বালাটারী যুবসংঘ গ্রন্থাগার" প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম। সেই সময় থেকে আমরা সমাজে দ্বীনি পরিবেশ গড়ে তোলা এবং আমাদের সমাজকে একটি আদর্শ ইসলামী সমাজে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি।

এই মহৎ উদ্যোগেরই একটি অংশ হিসেবে আমরা শুরু করেছিলাম একটি দ্বীনি মক্তব শিক্ষা কার্যক্রম, যেখানে ছোট ছোট শিশুদের কুরআন শিক্ষা, নামাজ, দোয়া ও মৌলিক দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া হয়।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে, গত প্রায় ছয় মাস ধরে আমরা মক্তবটি সঠিকভাবে পরিচালনা করতে হিমশিম খাচ্ছি। এর প্রধান কারণ একটাই— অর্থের অভাব।
আমরা শিক্ষককে যথাযথ বেতন দিতে পারছি না, শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাহিদাও পূরণ করতে পারছি না।

তবে আমরা হতাশ নই।
কারণ এটি একটি দ্বীনি কাজ, আর দ্বীনের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই গ্রহণ করেন। আমরা বিশ্বাস করি, আল্লাহ তায়ালা অবশ্যই কোনো না কোনো মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করবেন।

প্রিয় ভাই ও বোন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে রিজিক দান করেছেন, সেই রিজিক থেকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তাহলে আল্লাহ তায়ালা তার উত্তম প্রতিদান দান করবেন। এটি আল্লাহর প্রতিশ্রুতি।

🤲 তাই বিনীতভাবে অনুরোধ করছি, যদি আমাদের এই দ্বীনি কার্যক্রমের প্রতি আপনার বিশ্বাস ও ভালোবাসা থাকে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী এই কাজে শরিক হওয়ার চেষ্টা করুন। আপনার সামান্য সহযোগিতাও হয়তো একটি শিশুর কুরআন শিক্ষার মাধ্যম হয়ে যাবে, ইনশাআল্লাহ।

📌 অনুদান পাঠানোর মাধ্যম:
[বিকাশ/নগদ/রকেট নাম্বার]

📞 যোগাযোগ:
+8801873564592

রেফারেন্স লিখুন : dfmoktob

আল্লাহ তায়ালা আমাদের সকলকে দ্বীনের খেদমতে কবুল করুন। আমীন।

07/05/2026

মহান রবের সাথে যার দূরত্ব যত বেশি, সে ততই হতাশায় নিমজ্জিত হয়। অন্তরের প্রকৃত প্রশান্তি দুনিয়ার কোনো কিছুতে নয়– তা একমাত্র আল্লাহর স্মরণেই পাওয়া যায়। যখন মানুষ এই সংযোগ হারিয়ে ফেলে, তখন তার ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়, যা কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না।
দুনিয়ার অর্জন, সম্পর্ক, কিংবা বিনোদন– কিছুই সেই শূন্যতাকে স্থায়ীভাবে পূরণ করতে পারে না। কিন্তু যখন একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, সিজদায় লুটিয়ে পড়ে, নেক আমল করে, এবং আল্লাহর নিকট দু‘আ করে– তখন ধীরে ধীরে তার অন্তর প্রশান্ত হতে শুরু করে এবং তার জীবনে সুখ-সমৃদ্ধি ফিরে আসে।

তাই যদি অন্তরে সত্যিকারের প্রশান্তি পেতে চান এবং জীবনে সুখ-সমৃদ্ধি পেতে চান– তবে মহান রবের সাথে সম্পর্ককে দৃঢ় করুন।

লেখা : মাহমুদুল হাছান

06/05/2026
04/05/2026

পর্দা এমন একটি বিষয় যা হিন্দু সংস্কৃতিতেও ব্যাপকভাবে অনুসরণ করা হয়। আমরা ইতিহাসে পড়েছি যে, যখন রানীরা বাড়ির বাইরে বের হতেন, তখন তাদেরকে যথাযথভাবে পালকিতে করে নিয়ে যাওয়া হতো।

এটি আমরা ইতিহাসে পড়েছি। তাই পর্দা এমন কোনো বিষয় নয় যে এটি শুধুমাত্র আমাদের ধর্মেরই একটি ফরজ (আবশ্যিক বিধান)।

​আমরা যদি এটি পালন করে থাকি, তবে বিষয়টি একেবারেই এমন হওয়া উচিত নয় যে বারবার আমাদের হিজাব নিয়ে প্রশ্ন তোলা হবে এবং আমাদেরকে বলা হবে যে, "তুমি হিজাব খুললে তবেই তোমাকে ক্লাস করতে দেওয়া হবে" বা "তবেই তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে"।

তাই আমি এটাই বলতে চাই, আমার কাছে সবার আগে আমার ইসলাম, তারপর আমার পড়াশোনা। যদি আমার পড়াশোনার ক্ষেত্রে এমন শর্ত জুড়ে দেওয়া হয়, তবে তা আমি কখনোই মানব না।

যদি আমাকে এই পোশাকে পড়াশোনা করতে দেওয়া হয় তবে ঠিক আছে, অন্যথায় আমি এমন ডিগ্রিকে, দুনিয়ার এমন সব জিনিসকে ল]-থি ম]-রি।

​আমার শুধু এটাই বলার আছে যে, বারবার আমাদের পর্দা নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে তা বন্ধ করা হোক, এবং এমনভাবে বন্ধ করা হোক যেন মুসলিম নারীদের সম্মানের সাথে পর্দা করে সব জায়গায় পড়াশোনা করার অনুমতি দেওয়া হয়।

ট্রান্সলেশন : কাসিরা টিম
সুত্র : এক ইন্ডিয়ান বোনের ভিডিও থেকে নেয়া।

30/04/2026

বাসায় থাকলে অংশগ্রহণ করুন

27/04/2026

“নিশ্চয় তোমাদের রব তাবারাকা ওয়া তাআলা চিরঞ্জীব ও মহাদানশীল। বান্দা দু’হাত তুলে তাঁর কাছে চাইলে তিনি খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন”।

~ রাসূলুল্লাহ ﷺ

[ ইমাম আবু দাউদ (রাহ.), আস সুনান, হা: ১৪৮৮, শাইখ আলবানীর (রাহ.) মতে সহীহ ]

25/04/2026

মসজিদে আপনার জুতা হারানো একটি নগন্য বিপদ। বড় বিপর্যয় হলো আপনার জুতা মসজিদে কখনো দেখাই যায় না!
- follow

06/04/2026

আপনাকে কেউ ইবাদত করতে বলছে না!
এর কারণ দুইটা হতে পারে
এক. আপনার প্রচুর টাকাপয়সা আছে।
দুই. আপনাকে নিয়ে কারো চিন্তা নেই।

28/01/2026

কিছু ঘটনা.....

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


ফলগাছা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
Rangpur