02/06/2026
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০১ (একশত এক) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।
POLICE MEDIA CELL NILPHAMARI
[02 JUN 2026]
গত ইং- ০১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী সদর থানাধীন গাছবাড়ি বাসস্ট্যান্ড হতে নীলফামারী পুলিশ লাইন্স গামী মহাসড়কের পশ্চিম পাশে সরকারী সার গোডাউন সংলগ্ন মহাসড়কের ব্রিজের উপর ১। মোঃ সুমন ইসলাম (৩২), পিতা-মৃত জমির উদ্দিন, সাং-বন বিভাগ, টুপামারী, থানা ও জেলা-নীলফামারীকে আটক করা হয়। ঘটনাস্থলে ধৃত আসামী মোঃ সুমন ইসলাম এর দেহ তল্লাশীকালে তার হেফাজত হইতে ১০১ (একশত এক) পিস লালচে কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা সহ মাদক বিক্রয় কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর অনুমান মূল্য (৩০০x১০১)=৩০,৩০০/- (ত্রিশ হাজার তিনশত) টাকা মাত্র।' প্রাথমিক তদন্তে জানা যায় যে, ধৃত আসামী মোঃ সুমন ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে।
গৃহিত ব্যবস্থা ঃ- ধৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার নীলফামারী সদর থানার মামলা নং-০৪, তারিখ-০২/০৬/২০২৬ খ্রিঃ, জিআর নং-২০৮/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু পরবর্তী আসামীকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হইয়াছে।
01/06/2026
নীলফামারী জেলার সৈয়দপুর থানার মাদক অভিযানে ২৫ পিছ Eskuf Cough Syrup মাদক সহ একজন আসামী গ্রেফতার।
POLICE MEDIA CELL NILLPHARI
[1JUN 2026]
ইং ৩১/০৫/২০২৬ খ্রি: সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ জনাব রেজাউল করিম এবং ওসি তদন্ত এর নির্দেশনায় এর সৈয়দপুর থানার একটি চৌকস পুলিশ অভিযানিক দল এর অভিযানে ২৫ পিছ Eskuf Cough Syrup সহ একজন মাদক কারবারি কে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার মামলা নং ১(৬)২৬ এর আসামি (১) মোহাম্মদ আমানত হোসেন ওরফে রকি (৩৯) পিতা-মৃত মনির উদ্দিন সাং -পুরাতন মুন্সিপাড়া থানা সৈয়দপুর জেলা নীলফামারী সর্ব জেলা- নীলফামারীদ্বয় গ্রেফতারপূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
30/05/2026
নীলফামারী জেলার ডোমার থানা কর্তৃক সিআর মামলার গ্রেফতারি ওয়ারেন্ট এর আসামি গ্রেফতার।
POLICE MEDIA CELL NILPHAMARI
[30 MAY 2026]
অদ্য ৩০/০৫/২০২৬ খ্রিঃ তারিখ ডোমার থানার একটি চৌকস আভিযানিক দল এর অভিযানে, সিআর নং-৩৪৫/২৫ (ডোমার) এর গ্রেফতারি পরোয়ানার আসামি ১. মোঃ তৈয়বুর রহমান, পিতা ইসমাইল হোসেন, সাং- দক্ষিণ আমবাড়ি, থানা-ডোমার, জেলা নীলফামারীকে গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
30/05/2026
নীলফামারী জেলার ডোমার থানা কর্তৃক সিআর মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামি ও ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার।
POLICE MEDIA CELL NILPHAMARI
[30 MAY 2026]
অদ্য ৩০/০৫/২০২৬ খ্রিঃ তারিখ ডোমার থানার একটি চৌকস আভিযানিক দল এর অভিযানে, সিআর নং-৪৪/১৯ (ডোমার) এর ০৩( তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৯৫,০০০/- হাজার টাকা অর্থদন্ড সাজা প্রাপ্ত আসামি ১. মদন কর্মকার, পিতা-সরল কর্মকার, থানা-ডোমার, জেলা নীলফামারী এবং ডোমার থানার মামলা নং-১২ তারিখ ২৩/৬/২০২৫ খ্রিষ্টাব্দ, ধারা- নাশিনি আইন ২০০০ এর ৯(৪)(খ) এর আসামি মোঃ রুবেল ইসলাম (১৯), পিতা-মজিবুল ইসলাম, সাং- উত্তর আমবাড়ী, থানা-ডোমার, জেলা - নীলফামারীদ্বয়কে গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
30/05/2026
নীলফামারী জেলায় জলঢাকা থানার হত্যা মামলার আসামি গ্রেফতার।
POLICE MEDIA CELL NILPHAMARI
[30 MAY 2026]
গত ১৯-১১-২০২৫ জলঢাকা উত্তর দেশীবাই এলাকায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে ফরিদুল ইসলাম (৬৫) পিতা- মৃত আনা উল্লাহ নামের একজন নিরীহ মোয়াজ্জিন মারামারি থামাতে গিয়ে গুরুতর আহত ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় হত্যা মামলার রুজু হলে সকল আসামীরা দীর্ঘদিন পলাতক থাকেন। তার মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার এই মৃত্যুকে স্থানীয় লোকজন স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। ফলে আসামি গ্রেপ্তারের দাবিতে এলাকায় মানববন্ধন করা হয়। থানা পুলিশের নিরলস প্রচেষ্টা এবং অভিযানের ফলে এজাহারনামীয় মোট চারজন আসামীর মধ্যে তিনজন ১। এনামুল হক ২। হামিদা বেগম ৩। হাচানুর রহমানদের গতকাল রাতে জলঢাকা থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিধি মোতাবেক আসামিদেরকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
28/05/2026
নীলফামারী জেলা পুলিশ লাইন্সে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ ও প্রীতিভোজ সম্পন্ন।
POLICE MEDIA CELL NILPHAMARI
[28 MAY 2026]
অদ্য ২৮ মে ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) সকাল ০৮:০০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাতে জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে একত্রে নামাজ আদায় করেন নীলফামারী জেলার পুলিশ সুপার, জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয় । তিনি নামাজ শেষে উপস্থিত সকলের সাথে ঈদ-উল-আযহার শুভেচ্ছা বিনিময় করেন।
অতঃপর ১৩ঃ০০ঘঃ নীলফামারী জেলা পুলিশ লাইন্স মেসে সকল অফিসার ও ফোর্সদের সাথে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন । এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
27/05/2026
নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে, সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
27/05/2026
নীলফামারী জেলার সৈয়দপুর থানার পরোয়ানা মূলে আসামী গ্রেপ্তার।
POLICE MEDIA CELL NILPHAMARI
[27MAY 2026]
ইং২৬/০৫/২০২৬ খ্রি: সৈয়দপুর থানা অফিসার্স ইনচার্জ জনাব মো: রেজাউল করিম এর নির্দেশনায় সৈয়দপুর থানার একটি চৌকস অভিযান দল এর অভিযানে
সৈয়দপুর থানার এমসিএম সি নং ৯১২/২৬ তাং ২৭/০৫/২৬ ইং মুলে কং/৫৫০ দিবস কুমার, কং/৯৭৮ রিংকু রায়, কং/৯৫৯ সিরাজুল ইসলাম, সহ আসামী স্কট আসামী ১. এনজিআর নং-৩০/২৬ মুলে মোঃ নাসের উদ্দিন, পিতা-মোঃ জয়নাল, সাং-পাইকারপাড়া, খাতামধুপুর, ২.জিআর নং-১১৫/১৭ মূলে মোঃ আব্দুল সাত্তার, পিতা-মৃত জমির উদ্দিন, ব্রম্মোত্তর খালিশা ধুলিয়া, উভয় থানা-সৈয়দপুর, এবং সৈয়দপুর থানার এফআইআর নং-১৩, তারিখ-০৪/০৫/২০২৬, ধারা- এর আসামী মোঃ রাশেদ ইসলাম(২৪), পিতা-মোঃ লুৎফর রহমান, সাং-দক্ষিন বালাপাড়া, থানা-নলীফামারী সদর, সর্ব জেলা-নীলফামারীদ্বয় গ্রেফতার পূর্বক যথযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
26/05/2026
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপিড়ন করার সংক্রান্তে আসামী গ্রেফতার।
POLICE MEDIA CELL NILPHAMARI
[26 MAY 2026]
২৬ মে ২০২৬ খ্রিঃ সকাল অনুমান-০৮.০০ ঘটিকার সময়,অফিসার ইনচার্জ কিশোরগঞ্জ থানা,জনাব মোঃ লুৎফর রহমান এর দিকনির্দেশনায় কিশোরগঞ্জ থানার একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করিয়া আসামি গ্রেফতার করেন। ঘটনার বিষয় মোবাইল ফোনের মাধ্যমে কিশোরগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে কিশোরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় আটকৃত আসামিকে থানায় নিয়ে আসে।ভিকটিমের বাবার দায়েরকৃত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা রূজু করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ আঃ রশিদ লিমন শাহ (৩৬), পিতা-মোঃ জিকরুল হক,মাতা-রেহেনা বেগম,সাং-তারাগঞ্জ পুরশা,থানা-তারাগঞ্জ জেলা-রংপুর। কিশোরগঞ্জ থানার মামলা নং-২৮,তাং- ২৬/০৫/২০২৬খ্রিঃ,ধারা-১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধনী) ২০০৩ মামলা রুজু হয়েছে।
26/05/2026
নীলফামারী জেলার সৈয়দপুর থানার নিয়মিত মামলা এবং পরোয়ানা মূলে আসামি গ্রেফতার।
POLICE MEDIA CELL NILPHAMARI
[26 MAY 2026]
ইং২৫/০৫/২০২৬ খ্রি:তারিখ সৈয়দপুর থানা অফিসার্স ইনচার্জ জনাব মো: রেজাউল করিম এর দিকনির্দেশনায় সৈয়দপুর থানার একটি চৌকস অভিযানিক দল এর অভিযানে এমসিএম সি নং ৯০৭/২৬ তাং ২৬/৫/২৬ ইং মুলে কং ৯৮৩ আঃ লতিত, কং/১৩৪ তপন কুমার, কং/ ৪০৫ জয়নাল, কং/ ৩২৮ মহানন্দ রায় সহ আসামী স্কট আসামী 1. সিআর নং -৫০১৬/২২ মুলে মোঃ জমশেদ আলী ,2.নীলফামারী এর সৈয়দপুর থানার ,এফআইআর নং-৪৯, তারখ- ২৫ ম, ২০২৬; ধারা- ৩৬(১) সারিণর ২৯(ক) মাদকদ্রব নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর আসামীমাঃ নাসিম(42) সৈয়দপুর থানার ,এফআইআর নং-47, তারখ- ২৫ /05/২০২৬; ধারা-20(2),24(2),27(2), সাইবার সুরক্ষা অধ্যাদেশ এর আসামী 1. রিপন রায় (20),2. মোঃ হাছিনুর রহমান , (35) 3. মোঃ সোহেল রানা, 4. মোঃ সাইফুল ইসলাম জেলা নীলফামারীদ্বয় গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।