09/04/2026
রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা মার্চ/২০২৬ অনুষ্ঠিত।
ℝ𝔸ℕ𝔾𝔼 𝕄𝔼𝔻𝕀𝔸 ℂ𝔼𝕃𝕃, ℝ𝔸ℕ𝔾ℙ𝕌ℝ
𝟘𝟡 𝔸ℙℝ𝕀𝕃 𝟚𝟘𝟚𝟞
আজ ০৯ই এপ্রিল সকাল ১০:৩০ টা ঘটিকায় রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা মার্চ/২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন ০৮ জেলার মার্চ/২০২৬ এর অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। এছাড়াও রেঞ্জাধীন সকল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের ট্রেনিং সংক্রান্ত তথ্য আলোচনা করা হয়।
উক্ত আলোচনায় আরো উপস্থিত ছিলেন রেঞ্জাধীন জেলা/ইউনিট সমূহ হতে আগত অ্যাড. ডিআইজি এবং পুলিশ সুপার সহ রেঞ্জাধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও হাইওয়ে পুলিশ হতে আগত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগণ।
08/04/2026
অদ্য ০৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে এনডিসি কোর্স-২৬ অংশগ্রহণকারী কর্মকর্তাগণ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর পরিদর্শন করেছেন।
ℝ𝔸ℕ𝔾𝔼 𝕄𝔼𝔻𝕀𝔸 ℂ𝔼𝕃𝕃, ℝ𝔸ℕ𝔾ℙ𝕌ℝ
[𝟘𝟠 𝔸ℙℝ𝕀𝕃 𝟚𝟘𝟚𝟞]
এ সময় রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয় সকল অফিসারদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাদরে গ্রহণ করেন। সকলের পরিচিতি পর্ব শেষ করে রংপুর রেঞ্জের বিভিন্ন স্থানে কিভাবে পুলিশ বাহিনী জনগণদের সেবা প্রদান করে আসছে সেসব বিষয় নিয়ে আলোচনা করেন। অতঃপর বিভিন্ন দেশের প্রতিনিধিদের রংপুর রেঞ্জ এর এবং অত্র রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশি কার্যক্রমের বিশদ আলোচনা করেন অ্যাডিঃ ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিনান্স) জনাব ড. আ,ক,ম আকতারুজ্জামান বসুনিয়া।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মুহাম্মদ রাশেদ আমিন , OSP, rcds, ndc, psc (retd); (Feculty -01)
বাংলাদেশ সেনাবাহিনী থেকে ০৮ জন:
Brigadier Goneral Fida Mahmud, afwc.psc
Brigadier General Md Mafizul Islam Rashed, afwc, psc
Brigadier General Kazi Shazzad Hossain, afwc, psc
Brigadier General Masud Parvez Chowdhury, psc
Brigadier General Mohammad Farid Uddin, SUP, afwc, psc
Brigadier General Mohammad Zillur Rahman, afwc, psc,
Brigadier General Rooslan Ur Rahman, SUP, psc
Brigadier General Md Golam Rabbani, psc
বাংলাদেশ নৌবাহিনী থেকে ০১ একজন:
Commodore Mirza Ali Akbar Shirazi, ( N ), OSP, afwc, psc, BN
বাংলাদেশ বিমান বাহিনী থেকে ০২ দুইজন:
Air Commodore Abu Zafar Md Hasan, BUP, fawc, psc
Group Captain Sheikh Sazzad Hossain, psc
বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে ০৩ তিন জন:
Joint Secretary Md Gheas Uddin
Joint Secretary Mohammad Golam Kibria
Commissioner Khaled Mohammad Abu Hossain
বাংলাদেশ আনসার এন্ড ভিডিপি থেকে ০১ জন:
Deputy Director General Md. Ziaul Hassan, BVMS, PAMS
আন্তর্জাতিক পর্যায় থেকে ০৬ ছয় জন:
Air Commodore R Vijayadev VM
Colonel Saced bin Salem Al Shahrani
Brigadier General Samsyawal bin Muhamad
Colonel Akeem Amoo
Colonel Malik Badar Khalifa Al-Kalbani
Colonel Henry Meinulf Komba
স্টাফ অফিসার (GSO-2(admin), Bangladesh Army) ০২ জন সহ আরো অনেকেই।
28/03/2026
বাংলাদেশ পুলিশে 'সার্জেন্ট অব পুলিশ' পদে নিয়োগ চলছে। আবেদনের শেষ তারিখঃ ০২ এপ্রিল ২০২৬। বিস্তারিত: http://police.teletalk.com.bd
28/03/2026
২৮ মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস-২০২৬ উপলক্ষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়।
ℝ𝔸ℕ𝔾𝔼 𝕄𝔼𝔻𝕀𝔸 ℂ𝔼𝕃𝕃, ℝ𝔸ℕ𝔾ℙ𝕌ℝ
[𝟚𝟠 𝕄𝔸ℝℂℍ 𝟚𝟘𝟚𝟞]
আজ ২৮ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় রংপুর কোতয়ালী থানাধীন নিসবেতগঞ্জ রক্ত গৌরব বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস-২০২৬ উপলক্ষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রংপুর জনাব মোঃ শহিদুল ইসলাম,এনডিসি; আরপিএমপি, রংপুর কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম; জেলা প্রশাসক, রংপুর জনাব মোহাম্মদ এনামুল আহসান এবং রংপুর জেলা পুলিশ সুপার এর পক্ষ হতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ বিভিন্ন ইউনিট এর সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ।
26/03/2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুর জেলাধীন কালেক্টরেট সুরভি উদ্যানস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে রংপুর রেঞ্জ পুনাকের উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন।
ℝ𝔸ℕ𝔾𝔼 𝕄𝔼𝔻𝕀𝔸 ℂ𝔼𝕃𝕃, ℝ𝔸ℕ𝔾ℙ𝕌ℝ
[𝟚𝟞 𝕄𝔸ℝℂℍ 𝟚𝟘𝟚𝟞]
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উপদেষ্টা রংপুর রেঞ্জ (পুনাক) ও জেলা পুলিশ (পুনাক) রংপুর এর নেতৃবৃন্দগন।
রংপুর রেঞ্জ পুনাক এর উপদেষ্টা জনাব শাহানা আক্তার আজ ২৬ শে মার্চ , সকাল ১১ ঘটিকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুর জেলাধীন কালেক্টরেট সুরভি উদ্যানস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় রংপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনক'র) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে রংপুর রেঞ্জ পুনাক সভানেত্রী জনাব শাহানা আক্তার রংপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পরিদর্শন করেন।
26/03/2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কালেক্টরেট সুরভি উদ্যানস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম।
ℝ𝔸ℕ𝔾𝔼 𝕄𝔼𝔻𝕀𝔸 ℂ𝔼𝕃𝕃, ℝ𝔸ℕ𝔾ℙ𝕌ℝ
[𝟚𝟞 𝕄𝔸ℝℂℍ 𝟚𝟘𝟚𝟞]
আজ ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকাল ছয় ঘটিকায় রংপুর জেলাধীন কালেক্টরেট সুরভি উদ্যানস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং আরআরএফ রংপুর এ কর্মরত সকল অফিসার্সগণ।
20/02/2026
রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়ের পক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।
ℝ𝔸ℕ𝔾𝔼 𝕄𝔼𝔻𝕀𝔸 ℂ𝔼𝕃𝕃, ℝ𝔸ℕ𝔾ℙ𝕌ℝ
[একুশে ফেব্রুয়ারি ২০২৬]
আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়ের পক্ষ হতে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অফিসার্সগণ।
এসময় উপস্থিত ছিলেন জনাব শাহ্ মমতাজুল ইসলাম, অতিঃ ডিআইজি (অপারেশনস); জনাব, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিঃ ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), (ভারপ্রাপ্ত) ; জনাব মোহাঃ হাফিজুর রহমান ডেপুটি কমান্ড্যান্ট (এসপি) আরআরএফ, রংপুর এবং জনাব, মোঃ ইলিয়াছ হোসেন, (পিপিএম) অতিঃ পুলিশ সুপার (আ্যাডমিনিস্ট্রেশন আ্যান্ড ফিন্যান্স)
07/02/2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভোট গ্রহনকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ℝ𝔸ℕ𝔾𝔼 𝕄𝔼𝔻𝕀𝔸 ℂ𝔼𝕃𝕃, ℝ𝔸ℕ𝔾ℙ𝕌ℝ
[𝟘𝟟 𝔽𝔼𝔹ℝ𝕌𝔸ℝ𝕐 𝟚𝟘𝟚𝟞]
অদ্য ০৭ই ফেব্রুয়ারী ২০২৬ খ্রি: শনিবার সকাল ১০ ঘটিকায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমানেল মাছউদ; বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি; রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর; পুলিশ সুপার রংপুর; জেলা নির্বাচন অফিসার, রংপুর সহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রংপুর মহোদয়
07/02/2026
আর্কাইভ পোষ্ট
রংপুর রেঞ্জ ডিআইজি কতৃক উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ কর্মশালা এবং কুড়িগ্রাম জেলাধীন উলিপুর ও রাজারহাট থানা পরিদর্শন অনুষ্ঠিত।
ℝ𝔸ℕ𝔾𝔼 𝕄𝔼𝔻𝕀𝔸 ℂ𝔼𝕃𝕃, ℝ𝔸ℕ𝔾ℙ𝕌ℝ
[𝟘𝟞 𝔽𝔼𝔹ℝ𝕌𝔸ℝ𝕐 𝟚𝟘𝟚𝟞]
গত ০৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রি: রোজ শুক্রবার বিকাল ০৩ ঘটিকায় কুড়িগ্রাম জেলার উলিপুর (কুড়িগ্রাম-৩ আসন) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোট গ্রহনকারী প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয় উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি মহোদয় সহ পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব খন্দকার ফজলে রাব্বি; অধিনায়ক, ২২ বিজিবি,কুড়িগ্রাম জনাব লে: কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি; জেলা নির্বাচন অফিসার, কুড়িগ্রাম জনাব মোঃ আলমগীর; জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, কুড়িগ্রাম জনাব অন্নপূর্ণা দেবনাথ সহ আরও অনেকে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ শেষে উলিপুর ও রাজারহাট থানা পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়। এসময় তিনি থানায় উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রদান করেন।
16/12/2025
রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রংপুর রেঞ্জ পুনাক'র শ্রদ্ধা নিবেদন।
ℝ𝔸ℕ𝔾𝔼 𝕄𝔼𝔻𝕀𝔸 ℂ𝔼𝕃𝕃, ℝ𝔸ℕ𝔾ℙ𝕌ℝ
[𝟙𝟞 𝔻𝔼ℂ𝔼𝕄𝔹𝔼ℝ 𝟚𝟘𝟚𝟝]
মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রংপুর রেঞ্জ পুনাক সভানেত্রী ।
অদ্য সকাল ১১:০০ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার, রংপুর টাউন হলে রংপুর রেঞ্জ পুনাক সভানেত্রী জনাব শাহানা আক্তার পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অতঃপর সকাল ১১:৩০ ঘটিকায় মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ লাইন্স স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে পুলিশ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রংপুর রেঞ্জ পুনাক’র সভানেত্রী ।