DIG-Rangpur Range

Directions Website Contact the organization

DIG-Rangpur Range রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয় রংপুর।

রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়ের নির্দেশনায় অপরাধ দমনে মাঠপর্যায়ে তদারকি জোরদার: বিভিন্ন মাম...
14/10/2026

রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়ের নির্দেশনায় অপরাধ দমনে মাঠপর্যায়ে তদারকি জোরদার: বিভিন্ন মামলার ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ ও আসামি গ্রেফতার

১৪ অক্টোবর ২০২৬ খ্রি.

রংপুর রেঞ্জের আওতাধীন জেলাসমূহে অপরাধ দমন, মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং অপরাধের রহস্য উদ্‌ঘাটনের লক্ষ্যে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম ও তদারকি অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গাইবান্ধা ও দিনাজপুর জেলায় বিভিন্ন মামলার ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, আসামিদের শনাক্তকরণ এবং অভিযান পরিচালনার মাধ্যমে সন্দেহভাজন ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

🔹 গাইবান্ধার সুন্দরগঞ্জে মামলা তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ: সুন্দরগঞ্জ থানার মামলা নং-০২/২৯৩, তারিখ ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., নাঃশিঃনিঃ আইনের ৭ ধারার মামলায় ৫ নং দহবন্দ ইউনিয়নের ভূড়ার ঘাট মাদ্রাসার সামনের ঘটনাস্থল-সংক্রান্ত তদন্ত কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এ সময় নিরপেক্ষ ও চাক্ষুষ সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং আসামি ও সহযোগীদের ছবি, মোবাইল নম্বর, আত্মীয়-স্বজনের ঠিকানা ও সম্ভাব্য অবস্থান শনাক্তকরণের মাধ্যমে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

🔹 দিনাজপুরের চিরিরবন্দরে দস্যুতাসহ হত্যা মামলায় গ্রেফতার: চিরিরবন্দর থানার মামলা নং-০৭/২৯১, তারিখ ০৫ অক্টোবর ২০২৬ খ্রি., দণ্ডবিধির ৩৯৪/৩০২/২০১/৩৪ ধারার মামলায় মানিকবাটি গ্রামে ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পশ্চিম পাশে একটি ধানক্ষেতের ঘটনাস্থল পরিদর্শন করা হয়। মামলার ভিকটিম মকছেদুল হক (৪৭), পেশায় অটোভ্যানচালক। এ ঘটনায় অভিযান পরিচালনা করে ইছাহাক ওরফে যুদ্ধ নামে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

🔹 দিনাজপুরের বীরগঞ্জে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় গ্রেফতার এবং আলামত উদ্ধার: বীরগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ ১৩ অক্টোবর ২০২৬ খ্রি., দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারার মামলায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ মামলায় ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১ ডলারের ২টি মুদ্রা, নগদ ৬৯,০০০ টাকা, ১২৫ সিসির ১টি ইয়ামাহা মোটরসাইকেল এবং ২টি বাটন মোবাইল ফোন।

রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়ের নির্দেশনায় মামলার তদন্তে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও কার্যকর তদারকি নিশ্চিত করার পাশাপাশি অপরাধে জড়িতদের শনাক্তকরণ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর রেঞ্জের পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

মিডিয়া সেল
রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর।

জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টি...
14/10/2026

জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টিম (QRT)-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ১,৯০৪ পিস ইয়াবা, ৯ কেজি ৫১৯ গ্রাম গাঁজা, ৪২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮ গ্রাম হেরোইন, ৮৫ বোতল/পিস ইস্কাফ সিরাপ এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

প্রেস রিলিজ
তারিখঃ ১৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ

মিডিয়া সেল
রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর।

*ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের অংশগ্রহণ...
14/10/2026

*ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের অংশগ্রহণ*

১৪ অক্টোবর ২০২৬ খ্রি.

ত্রয়োদশ জাতীয় সংসদের ০৩ নং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়।

আজ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজলে মোঃ সানাউল্লাহ (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক।

সভায় নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া নির্বাচনি অপরাধ প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি এবং প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

মিডিয়া সেল
রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর।

*রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-মহোদয়ের সভাপতিত্বে রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠ...
13/10/2026

*রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-মহোদয়ের সভাপতিত্বে রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: অপরাধ দমন, তদন্তের মানোন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা;*

রংপুর, ১৩ অক্টোবর ২০২৬ খ্রি.

রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে অদ্য ১৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রংপুর রেঞ্জের আওতাধীন আটটি জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, সড়ক দুর্ঘটনা, ট্রাফিক আইন প্রয়োগ, হারানো মোবাইল ফোন উদ্ধারসহ বিভিন্ন পুলিশি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখা, মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন এবং মামলার তদন্তে সর্বোচ্চ পেশাদার সক্ষমতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পেশাদারিত্ব থেকে আমরা বের হয়ে গেছি, আমাদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে।” এ সময় মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা পালন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।

🔹 মামলা ও অপরাধ পরিস্থিতি

সেপ্টেম্বর ২০২৬ মাসে রংপুর রেঞ্জে মোট ১,৭৪৪টি মামলা রুজু এবং ১,৭৭০টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময়ে ২১টি খুন, ৫টি দস্যুতা, ৩টি অপহরণ, ধর্ষণ ব্যতীত নারী নির্যাতনের ১৭২টি, ধর্ষণ ব্যতীত শিশু নির্যাতনের ২৩টি, ৭১টি ধর্ষণ—তন্মধ্যে ৩টি গণধর্ষণ—এবং বিভিন্ন ধরনের ৮৮টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধার-সংক্রান্ত ৫৬২টি মামলা রুজু হয়েছে।

মামলার তদন্তের বিষয়ে ডিআইজি মহোদয় তদন্তকারী কর্মকর্তাদের (আইও) সর্বোচ্চ পেশাদার সক্ষমতা প্রয়োগ করে প্রতিটি মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেন। মামলার প্রকৃতি ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন এবং প্রযোজ্য আইন অনুসরণ করে অপরাধীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

🔹 সড়ক দুর্ঘটনা ও সড়ক নিরাপত্তা

আলোচ্য মাসে সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত মোট ৪৪টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের ২৯টি এবং হাইওয়ে পুলিশের ১৫টি মামলা রয়েছে। এসব দুর্ঘটনায় মোট ৪১ জন নিহত হয়েছেন। দিনাজপুর জেলায় সর্বোচ্চ ১৩টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। অন্যদিকে, হাইওয়ে পুলিশের আওতায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় ১০টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ্যা সর্বাধিক—৩৩টি।

🔹 গ্রেফতারি পরোয়ানা তামিল

সেপ্টেম্বর মাসের শুরুতে রংপুর রেঞ্জে মোট ৪০,৪৮৫টি জিআর ও সিআর গ্রেফতারি পরোয়ানা অনিষ্পন্ন ছিল। আলোচ্য মাসে ৬,০৭৯টি পরোয়ানা নিষ্পত্তির ফলে মাস শেষে অনিষ্পন্ন পরোয়ানার সংখ্যা দাঁড়িয়েছে ৩৪,৪০৬টিতে।

🔹 ট্রাফিক আইন প্রয়োগ

সেপ্টেম্বর ২০২৬ মাসে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় মোট ৩,৫৫৯টি প্রসিকিউশন করা হয়েছে এবং জরিমানার মোট পরিমাণ ১,১২,৫৪,৮৭৫ টাকা। এ ছাড়া বিভিন্ন অপরাধে যানবাহন আটক-সংক্রান্ত কার্যক্রমের তথ্য সভায় উপস্থাপন করা হয়।

🔹 হারানো মোবাইল ফোন উদ্ধার

আলোচ্য মাসে হারানো মোবাইল ফোন-সংক্রান্ত ১,৮০৪টি জিডি/মামলার বিপরীতে ৩৫৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

🔹 প্রশিক্ষণ কার্যক্রম ও দক্ষতা উন্নয়ন

পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সময়োপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ডিআইজি মহোদয় রংপুর রেঞ্জের সকল ইউনিটের সমন্বয়ে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারগুলোতে স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স চালুর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।

এ ছাড়া পুলিশ সদস্যদের প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেসিক কম্পিউটার কোর্স এবং Basic English কোর্স চালুর বিষয়ে প্রাথমিক কার্যক্রম গ্রহণ ও প্রয়োজনীয় প্রস্তাবনা (Proposal) তৈরির নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্ত ও নিষ্পত্তি ত্বরান্বিত করা, গ্রেফতারি পরোয়ানা তামিল, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

রংপুর রেঞ্জের আওতাধীন সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে পেশাদার পুলিশি সেবা প্রদানে রংপুর রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ।

সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা শেষে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। এ স্বীকৃতির অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন।

মিডিয়া সেল
রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর।

জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টি...
13/10/2026

জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টিম (QRT)-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, ১০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৯৫ গ্রাম গাঁজা ও ১টি গাঁজা গাছ, ১২৫ বোতল ফেন্সিডিল, ১৩ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে এবং ২টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রেস রিলিজ
তারিখঃ ১৩ অক্টোবর ২০২৬ খ্রিঃ

মিডিয়া সেল
রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর।

রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত: চোরাচালান, মাদকদ্রব্য ও বিস্ফোরকদ্রব্যের অবৈধ পাচা...
13/10/2026

রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত: চোরাচালান, মাদকদ্রব্য ও বিস্ফোরকদ্রব্যের অবৈধ পাচার প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর জনাব মোহাম্মদ আবদুল মাবুদ- বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয়ের গুরুত্বারোপ

রংপুর, ১৩ অক্টোবর ২০২৬ খ্রি.

অদ্য ১৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ ঘটিকায় বিভাগীয় সদরদপ্তরের কনফারেন্স রুমে রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়।

সভায় ডিআইজি মহোদয় চোরাচালান, মাদকদ্রব্য ও বিস্ফোরকদ্রব্যের অবৈধ পাচার এবং ব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী ও দায়িত্বপ্রাপ্ত সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য বিনিময় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে অপরাধীদের শনাক্তকরণ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

মাদকদ্রব্য-সংক্রান্ত মামলার তদন্তের বিষয়ে ডিআইজি মহোদয় বলেন, অভিযুক্ত ব্যক্তির মাদকদ্রব্য সম্পর্কে জ্ঞান (Knowledge), দখল বা অধিকার (Possession) এবং নিয়ন্ত্রণ (Control)-এর বিষয়গুলো যথাযথভাবে যাচাই করে পর্যাপ্ত তথ্য-প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং প্রযোজ্য আইন অনুসরণ নিশ্চিত করতে হবে, যাতে আদালতে অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ সাজা নিশ্চিত করা সম্ভব হয়।

এ ছাড়া রেলপথ ব্যবহার করে চোরাচালান, মাদকদ্রব্য ও বিস্ফোরকদ্রব্য-সংক্রান্ত অপরাধ সংঘটন প্রতিরোধে রেলওয়ে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে রংপুরে রেলওয়ে পুলিশের জনবল বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ পাচার প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রেঞ্জ পুলিশ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ।

মিডিয়া সেল
রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর।

রংপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ- বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্...
12/10/2026

রংপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ- বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয়;

রংপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মু. মাহবুবুর রশীদ-পিপিএম মহোদয়।

অদ্য ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রংপুর জেলা স্টেডিয়ামের টেনিস মাঠে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয় বলেন, ফুটবল রেফারিগণ সমাজের সম্মানিত ব্যক্তিত্ব। খেলার মাঠে তাঁদের বিচক্ষণতা, নিরপেক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা একটি প্রতিযোগিতাকে সুষ্ঠু ও প্রাণবন্ত করে তোলে। রেফারিদের দায়িত্বশীল সিদ্ধান্ত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে খেলার প্রতি আগ্রহ এবং আস্থা সৃষ্টি করে। তিনি এসোসিয়েশনের বর্তমান সাংগঠনিক অবস্থান থেকে উত্তরণে সদস্যদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে গড়ে তোলার পরামর্শ দেন।

দীর্ঘ ছয় বছর পর রংপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার ক্ষেত্রে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বর্তমান রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম-এঁর আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার জন্য এসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহোদয়ের উদ্যোগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন হওয়ায় সংগঠনের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মারুফ আহমেদ, রংপুর জেলা রেফারীজ এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ শাহাদাৎ হোসেনসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।

খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, দক্ষ ও নিরপেক্ষ রেফারি তৈরি এবং ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখতে রংপুর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

রংপুর রেঞ্জের অধস্তন পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬: স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রংপুর রেঞ্জ ডিআইজি...
12/10/2026

রংপুর রেঞ্জের অধস্তন পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬: স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়ের সরেজমিনে তদারকি;

রংপুর, ১২ অক্টোবর ২০২৬ খ্রি.

রংপুর রেঞ্জের অধস্তন পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে পরীক্ষার হলসমূহ সরেজমিনে পরিদর্শন ও নিবিড় তদারকি করেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়।

আজ ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার বিকাল ৩টায় পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), রংপুরে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র), পদে পদোন্নতির লক্ষে ২০২৬ সনের বিভাগীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় সর্বমোট ১৩ টি ইউনিট যথাক্রমে রংপুর রেঞ্জাধীন ০৮ টি জেলা (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে সৈয়দপুর, আরআরএফ রংপুর, পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর এবং রেঞ্জ ডিআইজি’র কার্যালয় এর মোট ২৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শনকালে ডিআইজি মহোদয় পরীক্ষা গ্রহণের সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরীক্ষা গ্রহণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

যোগ্যতা, মেধা ও প্রযোজ্য বিধিবিধানের আলোকে বিভাগীয় পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করা পুলিশের পেশাগত দক্ষতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে রংপুর রেঞ্জ পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

মিডিয়া সেল
রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর।

*শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে...
12/10/2026

*শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক, জুয়া, চুরি, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধে রংপুর রেঞ্জের ৮টি জেলার মোট ৬২টি থানায় বিশেষ 'চৌকিদারী প্যারেড' অনুষ্ঠিত*

১২ অক্টোবর ২০২৬ খ্রিঃ

রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও সুনির্দিষ্ট নির্দেশনায় রেঞ্জাধীন ৮টি জেলার মোট ৬২টি থানায় একযোগে বিশেষ 'সাপ্তাহিক চৌকিদারী প্যারেড' অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনপদে মাদক, জুয়া/ক্যাসিনো, চুরি, বাল্যবিবাহ ও চোরাকারবারী সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের লক্ষ্যে এই প্যারেডের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট জেলারপুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জের প্রত্যক্ষ উপস্থিতিতে উক্ত প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেড অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) সদস্যদের নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি রাখা, অপরাধের আগাম তথ্য সংগ্রহ এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

তৃণমূল পর্যায়ে অপরাধ প্রতিরোধ এবং একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গঠনে রংপুর রেঞ্জ পুলিশ বদ্ধপরিকর।

জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টি...
12/10/2026

জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের ৮ জেলায় কুইক রেসপন্স টিম (QRT)-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ১৭০ পিস ইয়াবা, ২ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা এবং ২০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

প্রেস রিলিজ
তারিখঃ ১২ অক্টোবর ২০২৬ খ্রিঃ

মিডিয়া সেল
রংপুর রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর।

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when DIG-Rangpur Range posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DIG-Rangpur Range:

Shortcuts

Share