14/04/2026
🌸 শুভ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ 🌸
নতুন বছরের নতুন সূচনায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ—নতুন আশা, নতুন সম্ভাবনা আর আনন্দের বার্তা নিয়ে আসে। এই নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক—গ্রাম বাংলার প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া, উন্নয়নের আলোর পথকে আরও সুদৃঢ় করা।
আসুন, পুরাতন সব গ্লানি ও ব্যর্থতা ভুলে গিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাই। আলোর এই পথচলায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সবসময় আপনার পাশে আছে।
✨ “নববর্ষে জ্বলে উঠুক প্রতিটি ঘর, আলোকিত হোক দেশ” ✨
শুভ নববর্ষ!
04/03/2026
অদ্য ০৪/০৩/২০২৬ খ্রি: তারিখে অত্র পবিসের আওতাধীন পীরগাছা জোনাল অফিসে জেনারেল ম্যানেজার মহোদয়ের সভাপতিত্বে বাপবিবোর্ডের পবিস নির্দেশিকা ৩০০-৪০ মোতাবেক ব্যবস্থাপনা ও পরিচালন নিরীক্ষা কার্য সম্পন্ন করা হয়।
21/02/2026
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র পবিসের সম্মানিত জেনারেল ম্যানেজার মহোদয় জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন খান । এসময়ে উপস্থিত ছিলেন অত্র পবিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
08/02/2026
সন্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা সমূহে নতুন বিদ্যুৎ সংযোগ পেতে নিম্নোক্ত লিংক এর মাধ্যেমে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
newconnection.rebpbs.com
12/12/2025
রংপুর পবিস-১ এর সকল গ্রাহকের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপকেন্দ্র বার্ষিক রক্ষণাবেক্ষণ ২০২৫ উপলক্ষে আগামী ১৩/১২/২৫ ইং তারিখ রোজ শনিবার মিঠাপুকুর-১(সদর দপ্তর), মিঠাপুকুর -৩(হাড়ড় পাড়া) উপকেন্দ্র এর সকল লাইন সকাল ৭:৩০ ঘটিকা হইতে ১৭:০০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
12/11/2025
রংপুর পবিস-১ এর শীতকালীন ব্যাডমিন্টন খেলা ২০২৫ শুভ উদ্বোধন করেন অত্র পবিসের মাননীয় জেনারেল ম্যানেজার (চঃদাঃ) মহোদয় জনাব মুহাম্মদ আশরাফ উদ্দিন খান। এ সময়ে উপস্থিত ছিলেন অত্র সমিতির অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
10/10/2025
8-5pm নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ ও সাবস্টেশন রক্ষনাবেক্ষন এর জন্য আগামী ১১.১০.২৫ খ্রি. তারিখ সকাল ৮ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।