উত্তরখুঁজি

উত্তরখুঁজি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উত্তরখুঁজি, Rangpur.

29/03/2026

এই শহর, এই দেশ, এই অর্থনীতি- সবকিছুর পেছনে রয়েছে অসংখ্য শ্রমজীবী নারীর সংগ্রাম ও জীবন আলেখ্য। তারা ঘরে মা, স্ত্রী অথবা কন্যা; আর বাইরে কর্মজীবী, উদ্যোক্তা তথা দেশের অন্যতম চালিকাশক্তি। কিন্তু এই দ্বৈত ভূমিকায় তারা কতটা সম্মানিত, কতটা সুরক্ষিত?

21/03/2026

নতুন প্রজন্মের অনেকেই বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে? কেন এমন হচ্ছে? প্রযুক্তি কি বইয়ের জায়গা দখল করে নিয়েছে? নাকি বদলে গেছে আমাদের অভ্যাস? এই প্রশ্নগুলো সঙ্গী করেই আমাদের আজকের উত্তর খোঁজার যাত্রা।

19/03/2026

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এমন দিনে প্রশ্ন একটাই-কর্মক্ষেত্রে নারী আজ কতটা এগিয়েছে? এটি কি সুযোগের বিস্তার, নাকি এখনো সংগ্রামের ধারাবাহিকতা?
কর্মক্ষেত্রে নারী: প্রতিকূলতার সমাধান কী? আসুন আলোচনায় জেনে আসি...

20/01/2026

রাইড শেয়ারিং সেবা নাগরিক জীবনে এনে দিয়েছে নতুন গতি। ২০১৬ সালের শেষের দিকে ঢাকায় যাত্রা শুরু করা এই সেবা অল্প সময়েই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। মোবাইল অ্যাপে সহজে রাইড পাওয়া, ভাড়ার স্বচ্ছতা ও সময় সাশ্রয় মানুষকে যেমন আকৃষ্ট করেছে তেমনি তৈরি করেছে নতুন কর্মসংস্থান। আজ আমরা উত্তর খুঁজবো রাইড শেয়ারিং কি টেকসই পেশা?

20/12/2025

প্রতিদিন বাংলাদেশ থেকে শত শত তরুণ-তরুণী বিদেশে পাড়ি দিচ্ছে-উচ্চশিক্ষার খোঁজে, সুযোগের সন্ধানে আর স্বপ্ন পূরণের প্রত্যাশায়। তবে প্রশ্ন হলো- কেন দেশের মেধাবীদের বড় অংশ বিদেশমুখী হচ্ছেন?

19/12/2025

#কেন_বিদেশমুখী_বাংলাদেশি_শিক্ষার্থীরা?

প্রতিদিন বাংলাদেশ থেকে শত শত তরুণ-তরুণী বিদেশে পাড়ি দিচ্ছে-উচ্চশিক্ষার খোঁজে, সুযোগের সন্ধানে আর স্বপ্ন পূরণের প্রত্যাশায়। তবে প্রশ্ন হলো- কেন দেশের মেধাবীদের বড় অংশ বিদেশমুখী হচ্ছেন?

17/12/2025

চাকুুরী নাকি উদ্যোক্তা

চাকরি এবং উদ্যোক্তা—দুটিই সম্মানজনক পথ, তবে পছন্দ নির্ভর করে আপনার ব্যক্তিত্ব, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও লক্ষ্যর ওপর; চাকরি নিরাপত্তা ও নির্দিষ্ট আয় দেয়, আর উদ্যোক্তা স্বাধীনতা ও বড় লাভের সম্ভাবনা দিলেও এতে ঝুঁকি বেশি ও অনিশ্চয়তা থাকে, তাই নিজের যোগ্যতা ও আগ্রহ বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি....

05/12/2025

ছিন্নমূল শিশু- ঢাকার ব্যস্ত রাস্তায়, ফুটপাত ও স্টেশনের ভিড়ে লুকিয়ে থাকা ছোট্ট মুখ- যাদের জন্ম থেকেই নেই অধিকার, নিরাপত্তা আর শিক্ষার নিশ্চয়তা। তবু তারা থামে না; ধুলো-মাখা হাত আর অদম্য সাহসে প্রতিদিন লড়ে যাচ্ছে টিকে থাকার প্রয়োজনে।

28/11/2025

#উচ্চ_মাধ্যমিকের_ফল_বিপর্যয়

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শুধু শিক্ষার্থীদের হতাশ করেনি-এটা গোটা শিক্ষা ব্যবস্থার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কোন সংকটে আছি। পাশের হার কমেছে- কিন্তু কেন কমেছে? শেখার ঘাটতি? প্রশ্নের কঠোরতা? মূল্যায়নের কড়াকড়ি? নাকি দীর্ঘদিনের লার্নিং লসের পরিণতি? আসুন, উত্তরখুঁজে দেখি...

21/11/2025

বেদে-বাংলাদেশের এক প্রান্তিক জনগোষ্ঠী। তাদের জীবন- নদী আর নৌকার সঙ্গে বেঁধে আছে হাজার বছর ধরে। নদী শুকিয়ে গেছে, শুকিয়েছে তাদের চিরায়ত পেশার জৌলুশ। নদী ছেড়ে মাটিতে নামা এই যাযাবরদের ভবিষ্যৎ কী? উত্তরখুঁজি’র এবারের পর্বে আমরা খুঁজবো- কেন এই জনগোষ্ঠী পিছিয়ে পড়েছে এবং কীভাবেই বা তারা সমাজের মূলধারায় উঠে আসতে পারবে?

11/11/2025

#ছিন্নমূল

বাংলাদেশের রাজধানী ঢাকা লাখো মানুষের কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু। গ্রাম থেকে আসে নতুন নতুন মানুষ, কেউ আসে স্বপ্ন নিয়ে, কেউ আসে বেঁচে থাকার প্রয়োজনে। কিন্তু আশ্রয় মেলে না সবার। ফলে শহরের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ছিন্নমূল মানুষের অস্থায়ী বসতি।

অনুষ্ঠানে আমরা খুঁজব- কেন ঢাকায় ক্রমেই বাড়ছে ছিন্নমূল মানুষের সংখ্যা, দেখবো এর নেতিবাচক প্রভাব; খুঁজবো সেই উত্তর কীভাবে এ সংকটকে মোকাবেলা করা যায়।

29/10/2025

#অটোরিকশা: গন্তব্য কোন দিকে?

’৫০-এর দশক থেকে রিকশা রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ। রঙিন আলংকারিক রিকশাগুলো এ শহরের শিল্প ও সংস্কৃতির হলেও বর্তমান বাস্তবতা ভিন্ন। অল্প বিনিয়োগ, স্বল্প খরচ, দ্রুত চলাচলের সুবিধা ও সহজলভ্যতার কারণে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় এই যান এখন নগরবাসীর বিষফোঁড়া।

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Address


Rangpur
1000