08/05/2026
কুড়িগ্রাম ও দিনাজপুরে র্যাবের পৃথক অভিযানে ৯৩.৫ কেজি গাঁজা এবং ৩৭০ পিস ইয়াবা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ০৭/০৫/২০২৬ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় সিপিএসসি,র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ০১ নং নাওডাঙ্গা ইউনিয়ন এর অন্তর্গত বাড়াইতাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামি নুর ইসলামের শয়ন কক্ষের খাটের নিচে রক্ষিত ৯৩ (তিরানব্বই) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ নুর ইসলাম (৩৮), পিতা-মোসলেম উদ্দিন, মাতা-নবীজান বেগম, সাং- বাড়াইতারী, থানা-ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অপর একটি অভিযানে সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৭/০৫/২০২৬ তারিখ রাত ০৯.০০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন ০৯ নং সেনগাঁও ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের দস্তমপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের দেহ তল্লাশীকালে পরিহিত লুঙ্গির মধ্যে রক্ষিত ৩৭০ (তিনশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ আসামি ০১। মোঃ মুমিনুল ইসলাম (৪০), পিতা- মোঃ মন্তাজ আলী এবং ০২। মোঃ লুৎফর রহমান (১৯), পিতা- মোঃ চান মিয়া আলী, উভয় সাং- দস্তমপুর, থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
08/05/2026
ভোররাতে উখিয়ার পালংখালী এলাকায় র্যাব-১৫ এর সাঁড়াশি অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা। মাদক কারবারিরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান।
08/05/2026
রংপুরে কোচিং সেন্টারে ৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম বাদীর ৯ বছর বয়সী নাবালিকা কন্যা শিশু। আসামি দেলোয়ার হোসেন তার বাড়ির পাশে “মা কোচিং সেন্টার“ নামে একটি কোচিংয়ে শিক্ষকতা করতেন। ভিকটিম আসামির পরিচালিত কোচিং সেন্টারে পড়াশোনা করতো। গত রমজান মাসে আসামির স্ত্রী তার বাবার বাড়ি গেলে আসামি ভিকটিমকে কুপ্রস্তাব দেওয়া শুরু করে। গত রমজান মাসের ৫ম রোজার দিনে আসামি ভিকটিমকে একটি কক্ষে আটকে রাখে এবং ভিকটিমের গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ফলে ভিকটিম অসুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। বাদী তার মেয়েকে কোনকিছু হয়েছে কিনা জিজ্ঞাসা করলে ভিকটিম ভয়ে কোনকিছু বলে না। আসামির স্ত্রী তার স্বামীর বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আসামি ভিকটিমকে বিভিন্ন ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৯/০৪/২০২৬ তারিখ আসামি ভিকটিমকে কোচিং সেন্টার ঝাড়ু দেওয়ার কথা বলে। কোচিং সেন্টারের অন্য শিক্ষার্থীরা চলে গেলে বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকার দিকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চিৎকার শুরু করে। ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন কোচিং সেন্টারে প্রবেশ করলে আসামি পালিয়ে যায়। পরবর্তীতে, গত ২২/০৪/২০২৬ তারিখে ভিকটিমের মা বাদী হয়ে রংপুর জেলার পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (ক)(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং-২৬।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এবং সিপিএসসি, র্যাব-১, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল ০৬/০৫/২০২৫ তারিখ রাত ০৮.৩০ ঘটিকায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন রূপজান টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ দেলোয়ার হোসেন সাগর (৩৩), পিতা-মফিজুল ইসলাম , সাং-সুন্দর , থানা-পীরগাছা, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি শিশু ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
07/05/2026
গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে গলাকেটে হত্যা মামলার একজন আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ১৭ বছর আগে ভিকটিম ববিতা বেগম এর সাথে গ্রেফতারকৃত আসামির ভাই মোঃ হারুন মোল্লার ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। ভিকটিমের স্বামী মোঃ হারুন মোল্লা পরিবার নিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। বেশ কিছুদিন যাবৎ ভিকটিম এবং তার স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল। মনোমালিন্যের একপর্যায়ে গত ২৪/০৩/২০২৬ তারিখে ভিকটিম তার বাবার বাড়িতে চলে যায়। ভিকটিম বাবার বাড়িতে থাকা অবস্থায় গত ২৭/০৩/২০২৬ ইং তারিখ ভিকটিমের স্বামী হারুন এবং মোঃ আশরাফুল ভিকটিমকে তার বাবার বাড়ি থেকে ভাড়া বাসায় নিয়ে আসে। গত ২৮/০৩/২০২৬ তারিখ বাদী লোকমুখে জানতে পারেন যে, তার মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে খাটের উপর ভিকটিম ববিতা বেগমের গলাকাটা লাশ দেখতে পান। পরে গত ২৮/০৩/২০২৬ ইং তারিখে ভিকটিমের মা বাদী হয়ে গাইবান্ধার পলাশবাড়ী থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৫।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়|
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প, রূপগঞ্জ, নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল ০৫/০৫/২০২৬ তারিখ রাত ১১.৫৫ ঘটিকায় ঢাকার জসীমউদ্দিন নামক এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি মোঃ আনারুল মোল্লা (৩০), পিতা-মৃত সাকি মোল্লা, মাতা-মোছাঃ রুপালী বেগম, সাং-চক ভগবানপুর, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
04/05/2026
জয়পুরহাট জেলার সদর থানা এলাকা থেকে র্যাব ও বিজিবির সমন্বয়ে ১৫৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ৭২০০ পিস জর্দা উদ্ধার
03/05/2026
রাজশাহী জেলার বাগমারা থানা এলাকা হতে ১২৬০ বোতল অ্যালকোহলসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫
03/05/2026
সিপিসি-১, দিনাজপুর
র্যাব-১৩, রংপুর
র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প কর্তৃক অভিযান করে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন গ্রেফতার
01/05/2026
“শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা—তাদের সম্মানেই হোক আমাদের প্রতিজ্ঞা।”
01/05/2026
সিপিসি-৩, গাইবান্ধা
র্যাব-১৩, রংপুর।
গাইবান্ধায় এগারো বছরের শিশু ধ'র্ষ'ণ.......
30/04/2026
দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য এবং ২৫ বোতল বিদেশী মদ জব্দসহ ০১ জন গ্রেফতার।