BIJOY Social Development Organization
BIJOY Social Development Organization একটি সমাজ সেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
বৃত্তি:
কলেজ শিক্ষার্থীরা পাবেন ৮০০০ টাকা সহায়তা।
অসচ্ছল শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেয় প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট। একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে সহায়তা বাবদ ৮ হাজার টাকা করে দেওয়া হবে। এ টাকা পেতে অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইনে আবেদন শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১২টায়।
সময় বাড়ানো-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তিসহায়তার আবেদনের সময় বাড়ল। ভর্তিসহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
সহায়তা পাওয়ার শর্ত—
সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানেরা আর্থিক অনুদান পাওয়ার জন্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে মা-বাবা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে।
ই-ভর্তিসহায়তা ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ৩০ ডিসেম্বরের মধ্যে সিস্টেম ব্যবহার করে আবেদন করা যাবে।
শিক্ষার্থীদের জন্য ‘ভর্তিসহায়তা নির্দেশিকা’ অনুসারে শিক্ষার্থীরা কলেজে ভর্তিতে আর্থিক সহায়তা পাবে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তিসহায়তা দিয়ে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তিসহায়তা দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রকাশনা: দৈনিক প্রথম আলো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি (রবিবার)।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ওই দিন সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। সেদিন থেকেই প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। প্রচারণার জন্য ২২ দিন সময় রয়েছে।
রংপুরে গ্যাস সংযোগ
২০১১ সালে রংপুর সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর রংপুরে প্রাকৃতিক গ্যাস লাইনের সংযোগ দেওয়ার জন্য লাইন সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। শুরু হয় বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারী পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপনের কাজ। কমিশনিং প্রক্রিয়া শেষে এখন অপেক্ষা বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহের। চলতি মাসের মধ্যেই রংপুরে পাইপলাইনের মাধ্যমে পরীক্ষামূলক গ্যাস সরবরাহ করার প্রস্তুতি নিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। শুরুতে কয়েকটি শিল্পকারখানায় গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ব্যাপকভাবে গ্যাস সংযোগ প্রদানে কিছু সময় লাগবে। রংপুরবাসীর জন্য সঞ্চালন লাইনের পাশাপাশি বিতরণ লাইন নির্মাণেও নেওয়া হয়েছে পৃথক প্রকল্প। পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকল্পের আওতায় ১০০ কিলোমিটার থাকবে বিতরণ লাইন। এর ৪৪ কিলোমিটার রংপুর শহরে, ১০ কিলোমিটার পীরগঞ্জে এবং ৪৬ কিলোমিটার নীলফামারী ও উত্তরা ইপিজেড এলাকা।
সরকারের এই উদ্যোগ এবং তার বাস্তবায়ন অবশ্যই প্রশংসার দাবি রাখে। এতে ঘটতে পারে শিল্পবিপ্লব। পাল্টে যাবে অর্থনীতির চিত্র। বৃহৎ শিল্পকারখানাগুলোতে গ্যাসের সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে সামানভাবে গুরুত্ব দেওয়া এবং দ্রুত ও কম সময়ের মধ্যে সরবরাহের দাবি এখন শিল্পোদ্যোক্তাদের। ব্যাপক সম্ভাবনা থাকার পরও শুধু জ্বালানির অভাবে এতদিন শিল্পের বিকাশ ঘটেনি উত্তরাঞ্চলে। যে কারণে দেশের অন্যান্য অঞ্চল থেকে শিল্প বাণিজ্য অনেক পিছিয়ে আছে। পীরগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত মহাসড়কের পাশে অনেক দেশী-বিদেশী শিল্পোদ্যোক্তা প্লট ক্রয় করে গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে চালু হলে আরও অনেক নতুন নতুন কল-কারখানা গড়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে। যা বাস্তবায়ন হলে স্থানীয়ভাবে শিল্পায়ন, শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান হবে। বেকারত্ব লাঘবের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানোর পাশাপাশি দূর হবে দারিদ্র্য বৈষম্য।
গ্যাস সঞ্চালন শুরু হওয়ার পর শিল্প অগ্রগতি হলে বিদেশী বিনিয়োগকারীরাও এখানে বিনিয়োগে আগ্রহী হবেন। তৈরি হবে গ্যাসভিত্তিক বাণিজ্য...
সূত্র : সম্পাদকীয় দৈনিক জনকণ্ঠ
06/07/2023
ঘোড়াঘাট যেতে যে ব্রিজ তার সংস্কার কাজ চলছে.. এদিকে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পারাপারের জন্য বানানো সাকো ডুবে গেছে।। নৌকাই এখন ভরসা...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Khejmotpur Bus Stop, Ramnathpur, Pirganj
Rangpur
Z5075
