জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ, বেরোবি, রংপুর

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ, বেরোবি, রংপুর

Share

Welcome to the official page of Public Relations,Information and Publication, Division, Begum Rokeya University, Rangpur.

Begum Rokeya University, Rangpur is established with a view to coping up and gaining equality with the advanced world in various fields of higher education and aims to create and extend opportunities for higher education, research and study in national as well as international arena. The vision of the University is to produce skilled manpower by standard education and research in order to lead the nation at present and in future in different fields of humanity.

05/06/2026

বেরোবি শিক্ষার্থী শিহাব শাহরিয়ারের আকস্মিক মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন (ইজটঝঅ)-এর সাবেক সহ-সভাপতি শিহাব শাহরিয়ারের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| শিহাব শাহরিয়ার আজ শুক্রবার (০৫ জুন ২০২৬) বেলা ১২টায় রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)|

এক শোক বার্তায় উপাচার্য বলেন, শিহাব শাহরিয়ারের এই অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক| সে কেবল একজন মেধাবী শিক্ষার্থীই ছিল না, বরং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনেও তার অবদান ছিল প্রশংসনীয়| তরুণ এই শিক্ষার্থীর এমন আকস্মিক চলে যাওয়া তার পরিবার, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি|

এদিকে, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ারের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান| সংবাদ বিজ্ঞপ্তি|

Photos from জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ, বেরোবি, রংপুর's post 30/05/2026

বেরোবিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ যথাযোগ্য মর্যাদায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে| এই উপলক্ষে আজ শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়|

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী| এ সময় তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন|

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ রানা|

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন| দোয়া ও মোনাজাতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের অগ্রগতি, শান্তি ও জনগণের কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়| দোয়া মাহফিল শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে তবারক বিতরণ করেন| সংবাদ বিজ্ঞপ্তি

30/05/2026

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর মাননীয় উপাচার্যের বাণী

24/05/2026

জরুরি নোটিশঃ

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর বিদ্যুৎ সাবস্টেশনসমূহের জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল সোমবার (২৫ মে, ২০২৬ খ্রি.) বেলা ১১:০০ টা থেকে বিকেল ০৫:০০ টা পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

Photos from জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ, বেরোবি, রংপুর's post 20/05/2026

বেরোবিতে কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| আজ বুধবার (২০ মে, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়|
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান| উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন রংপুর সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান| তিনি কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক তুলে ধরেন|

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন| অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং ড. মোঃ সজিব মিয়া| বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীরা তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি দক্ষ এবং সচেতন হবেন, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি করবে| সংবাদ বিজ্ঞপ্তি|

Photos from জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ, বেরোবি, রংপুর's post 20/05/2026

বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ এর উদ্যোগে দিনব্যাপী বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়েছে| আজ বুধবার (২০ মে, ২০২৬) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সিন্ডিকেট সভাকক্ষে পাকিস্তানের ২০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|
উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দুই দেশের উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি এবং শিক্ষাখাতের সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়| সভায় উপস্থিত ছিলেন পাকিস্তানের উচ্চশিক্ষার প্রকল্প পরিচালক জাহানজেব খান এবং পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামরান দঙ্গল| এছাড়া বেরোবির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানগণ এতে অংশ নেন|

মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন| এই এক্সপো দুই দেশের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে একটি মাইলফলক| তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং জ্ঞান-বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে|
এ সময় পাকিস্তানের উচ্চশিক্ষার প্রকল্প পরিচালক জাহানজেব খান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষাখাতের এই সমন্বয় তরুণ প্রজন্মের মেধা বিকাশে দারুণ সহায়ক হবে| তিনি বলেন, পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষাদান ও বৃত্তির সুবিধা দিতে প্রস্তুত| এই 'নলেজ করিডোর' দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে|

সভা শেষে উপাচার্য ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ‘এডুকেশন এক্সপো’ শীর্ষক শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন| দিনব্যাপী এই এক্সপোতে পাকিস্তানের ২০টি বিশ্ববিদ্যালয় স্টলের মাধ্যমে তাদের একাডেমিক কার্যক্রম, স্কলারশিপ ও গবেষণা সুবিধা প্রদর্শন করে, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে| সংবাদ বিজ্ঞপ্তি|

19/05/2026

বেরোবি সেমিনার এটেনডেন্ট মোছাঃ আরজুফা খাতুনের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ইংরেজি বিভাগে কর্মরত সেমিনার এটেনডেন্ট মোছাঃ আরজুফা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন| সেমিনার এটেনডেন্ট মোছাঃ আরজুফা খাতুন দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার (১৮ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)|

এদিকে, সেমিনার এটেনডেন্ট মোছাঃ আরজুফা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান| তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন| সংবাদ বিজ্ঞপ্তি|

19/05/2026

🎓 বেরোবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান এডুকেশন এক্সপো ২০২৬!

উচ্চশিক্ষার জন্য যারা সম্পূর্ণ অর্থায়নে (Fully-Funded) স্কলারশিপ খুঁজছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ।

📍 স্থান: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (৩য় তলা, ক্যাফেটেরিয়া ভবন)
📅 তারিখ: ২০ মে, ২০২৬
⏰ সময়: সকাল ১০:০০ টা থেকে বিকেল ০৫:০০ টা
🎟️ প্রবেশ সম্পূর্ণ ফ্রি! >

12/05/2026

বেরোবি কর্মচারীর মাতার মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য দপ্তরে কর্মরত মেশিন অপারেটর মোঃ আশাদুল হক এর মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন| মেশিন অপারেটর মোঃ আশাদুল হকের মাতা সুফিয়া বেগম সোমবার (১১ মে, ২০২৬) সন্ধ্যায় ঢাকার একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)|

এছাড়াও মেশিন অপারেটর মোঃ আশাদুল হকের মাতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান| তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন| সংবাদ বিজ্ঞপ্তি|

11/05/2026

বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের 'হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ' সংক্রান্ত বিজ্ঞপ্তি

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Rangpur
5404

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00