30/05/2024
Everyones
আসছে ৫ই জুন বদরগঞ্জ উপজেলা নির্বাচনে হাসান তবিকুর চৌধুরী পলিন কে মটর সাইকেল মার্কায় ভোট প্রদানের উদ্দেশ্যে সকলেই ভোট কেন্দ্রে আসবেন এবং মটর সাইকেল মার্কায় আপনার মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে স্মার্ট ও মানবিক বদরগঞ্জ উপজেলা গড়ার শপথ নিন
07/01/2024
সম্মানিত বদরগঞ্জ ও তারাগঞ্জবাসি সকলকে জানাচ্ছি আমার সালাম আদাব ও নমস্কার।
আপনারা আমাকে ট্রাক মার্কায় শুধুমাত্র আমাকে ভালোবেসেই যে এতগুলো ভোট দিয়েছেন সে জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের নিকট ঋনি হয়ে থাকবো সারাজীবন।
হার জিৎ থাকবেই । এভাবেই এগিয়ে যেতে চাই আপনাদের ভালবাসা নিয়ে । আমি আমার অবস্থান থেকে আপনাদের সেবায় নিয়োজিত থাকবো । যে কোন সময় যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো।
আমার ভোটার ও কর্মীগন কেউ মন খারাপ করবেন না । আমি বিশ্বনাথ সরকার বিটু আপনাদের পাশে থাকবো সব সময় । সর্বপরি দেশনেত্রী মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন আমাদের সাথে । সকলেই সকলের সাথে মিলে মিশে থাকবেন এবং সকলেই একে অন্যের উপকার এ কাজ করবেন ।
আমরা বদরগঞ্জ ও তারাগঞ্জবাসি একটি পরিবার তাই আমাদের প্রত্যেককেই প্রত্যেকের সুখ ও দুঃখের ভাগীদার হতে হবে ।
আমার জন্য দোয়া/আশীর্বাদ করবেন
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
05/01/2024
সম্মানিত বদরগঞ্জ পৌরবাসি
আমি বিশ্বনাথ সরকার বিটু প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি
সময় সংকীর্ণতার কারণে আমি পৌরবাসীর অনেকরই কাছে দোয়া আশীর্বাদ সহ আমার ট্রাক মার্কায় ভোট চাইতে যেতে পারিনি । তাই আমাকে ক্ষমা করবেন।
সম্মানিত ভোটার ভাইবোন ও বন্ধুগণ আমি কৃষিবিদ "বিশ্বনাথ সরকার বিটু" জয়েন সেক্রেটারি বাংলাদেশ কৃষক লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানবতার মা প্রধানমন্ত্রী "শেখ হাসিনার" অনুমতিক্রমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (বদরগঞ্জ ও তারাগঞ্জ) রংপুর-২ আসনে সংসদ সদস্য হিসেবে ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দল মত ও জাতি ধর্ম নির্বিশেষে বদরগঞ্জ ও তারাগঞ্জের আপামর জনগণ আপনাদের নিজের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য সেই সাথে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম কে পুনরায় সচল রেখে প্রত্যেক নেতা ও কর্মীদের সঠিক মূল্যায়ন সহ প্রত্যেকটি জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য হলেও আমাকে একটিবার সুযোগ প্রদান করুন। আমি কথা দিচ্ছি আমি যদি আপনাদের মূল্যবান ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে যাদের কাছে আমি এখনো পৌঁছাতে পারিনি আমি তাদের প্রত্যেকের কাছে গিয়ে দোয়া আশীর্বাদ নিয়ে আপনাদের সকল দুঃখ কষ্ট ও দুর্দশার কথা শুনে তারপরে আমি মহান সংসদে গিয়ে শপথ গ্রহণ করব।
সেই সাথে প্রত্যেকটি নেতা কর্মীদের সঠিক মূল্যায়নের পাশাপাশি বদরগঞ্জ ও তারাগঞ্জের জনগণের সকল উন্নয়ন কর্মকান্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে সফল করার লক্ষ্যে কাজ করে যাব।
তাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে কোন প্রকার টাকা-পয়সা কিংবা ভয় ভীতি কে পরোয়া না করে ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে "ট্রাক মার্কায়" ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ প্রদান করবেন আমি আপনাদের একজন সেবক হিসেবে ও একজন চাকর হিসেবে আপনাদের সকল দায় দায়িত্ব এবং আপনাদের সকল আদেশ উপদেশ মেনে চলার জন্য সর্বদা সচেষ্ট থাকব সর্বোপরি সকলের নিকট আমার জন্য দোয়া আশীর্বাদ ও আমার "ট্রাক মার্কায়" ভোট প্রার্থনা করছি।
আহ্বানে
স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী
কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু