20/05/2024
আগামীকাল অনুষ্ঠিতব্য সৈয়দপুর উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশ,আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্দেশনা দিলাম।
সর্বদা জনগণকে সেবা দেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
20/05/2024
আগামীকাল অনুষ্ঠিতব্য সৈয়দপুর উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশ,আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্দেশনা দিলাম।
18/05/2024
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ, নীলফামারীর পক্ষ থেকে "নো হেলমেট,নো ফুয়েল" কার্যক্রম চালু।
মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এম,পি মহোদয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক সড়কে চলাচল নিরাপদ করার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ, নীলফামারী।
"আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় পুলিশ সুপার নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে বিপদজনক যানবাহন মোটরসাইকেল দুর্ঘটনার হাত থেকে নীলফামারী বাসীকে রক্ষার লক্ষ্যে গতকাল ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ হতে জেলা পুলিশ, নীলফামারীর পক্ষ থেকে "নো হেলমেট নো ফুয়েল" কার্যক্রম চালু করা হয়েছে। পুলিশ সুপার নীলফামারী মহোদয় হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের পেট্রোল না দেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি পেট্রোল পাম্পে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি "নো হেলমেট,নো ফুয়েল" কার্যক্রমকে সফল করতে নীলফামারীবাসির সহযোগিতা কামনা করেন এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগ নীলফামারী কর্তৃক বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
30/03/2024
মাননীয় নির্বাচন কমিশনার জনাব রাশেদা সুলতানা মহোদয়কে জেলা পুলিশ নীলফামারীর ফুলেল শুভেচ্ছা।
অদ্য শনিবার (৩০ মার্চ/২০২৪ খ্রিঃ) মাননীয় নির্বাচন কমিশনার জনাব রাশেদা সুলতানা মহোদয় দিনাজপুর ও রংপুর জেলা সফরের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নীলফামারী।
17/03/2024
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।
27/02/2024
মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা জনাব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম মহোদয়কে জেলা পুলিশ নীলফামারীর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা।
আজ মঙ্গলবার (২৭ই ফেব্রুয়ারি/২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১১:০০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা জনাব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম মহোদয় সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়।
21/02/2024
অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
20/01/2024
বাংলাদেশ পুলিশের ২০২৪ সালের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করুন।
15/12/2023
মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগীতার দ্বিতীয় দিন।
14/12/2023
শহীদ বুদ্ধিজীবী দিবসে বীর শহীদদের প্রতি অতল শ্রদ্ধা।