05/02/2025
নন্দরাম ফতেহপুরে EPI কার্য়ক্রম পরিদর্শন।
This page is to aware and inform the people of pirganj regarding health related issues.
05/02/2025
নন্দরাম ফতেহপুরে EPI কার্য়ক্রম পরিদর্শন।
https://drive.google.com/drive/folders/1PxzMZy0i79vIEIFxc0hEEF_29QcS1bI-?usp=sharing
( All other social awareness Videos)
20/01/2023
গত ১৯/০১/২৩ ইং তারিখ সকাল ১১.৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পীরগঞ্জ রংপুরে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও বেগবান করার লক্ষ্যে ডিজিটাল আল্টাসনোগ্রাফি মেশিন উদ্বোধন করেন ডাঃ সাদিকাতুল তাহিরিণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পীরগঞ্জ রংপুর। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের কনসালটেন্টবৃন্দ,আবাসিক মেডিকেল অফিসার, অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ এবং সেবিকাগণ সহ আরো অনেকে। প্রাথমিকভাবে প্রতি রবিবার ও বুধবার ৫ টি করে আল্টাসনোগ্রাফি করা হবে যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক নির্ধারিত ফি মোতাবেক। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আল্টাসনোগ্রাফি পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে। নিশ্চিতভাবে বলা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পীরগঞ্জে ডিজিটালাইজেশনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো যা চিকিৎসা সেবাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। জনসাধারণের প্রতি আহবান আপনারা হাসপাতালে এসে আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন।
ধন্যবাদান্তেঃ-ডাঃ সাদিকাতুল তাহিরিণ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পীরগঞ্জ, রংপুর।
17/12/2022
গত ১৬/১২/২২ ইং তারিখ সকাল ৬.৩৫ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়।পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে পুষ্প স্তবক অর্পন করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃসাদিকাতুল তাহিরিণ,পীরগঞ্জ,রংপুর,সকল কনসালটেন্ট বৃন্দ,মেডিকেল অফিসার, নার্স ও মাঠ কর্মীবৃন্দ এবং মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
03/12/2022
গত ২২/১১/২২ ইং তারিখে উপজেলা পরিষদে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহনকারী সকল দপ্তরের মধ্যে প্রথম স্থান অধিকার করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ পীরগঞ্জ, রংপুর। এরকম সুন্দর আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
14/11/2022
গত ১২/১১/২২ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পীরগঞ্জ রংপুর এ বিশ্ব নিউমোনিয়া দিবস এবং ১৪/১১/২২ ইং তারিখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ সাদিকাতুল তাহিরিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীরগঞ্জ, রংপুর। উক্ত অালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডাঃ শরিফুল ইসলাম,কনসালটেন্ট, শিশু বিভাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পীরগঞ্জ, রংপুর,
ডাঃ শাফিউজ্জামান,কনসালটেন্ট মেডিসিন বিভাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পীরগঞ্জ রংপুর, ডাঃ ফয়সাল আহমেদ কনসালটেন্ট, নাক কান ও গলা বিভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পীরগঞ্জ রংপুর, ডাঃতারিকুল ইসলাম মন্ডল,আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পীরগঞ্জ রংপুর, ডাঃ সরওয়ার আলম MO(DC), এছাড়া উক্ত হাসপাতালের নার্স সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
11/10/2022
অদ্য 11/10/ 2022 ইং তারিখে পীরগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে 5-11 বয়সের শিশুদের জন্য পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়ো এনটেক comiranty covid 19 vaccine কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা:সাদিকাতুল তাহিরিণ. উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডা: সরওয়ার আলম(MODC) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,রংপুর. এবং স্বাস্থ্য পরিদর্শক শামসুল আলম মন্ডল,মেডিকেল টেকনোলজিস্ট E.P.I A.H.M শামসুল হক, উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা মোছা:লাইলী বেগম সহ অন্যান্য শিক্ষক মন্ডলী এবং গনমাধ্যম কর্মীবৃন্দ।