06/06/2026
অদ্য ০৬/০৬/২০২৬ইং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ লংঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পৃথক চারটি মামলায় চারজন চালককে অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। কুড়িগ্রাম জেলায় ক্ষতিকর শব্দদূষণ প্রতিরোধে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
04/06/2026
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য।
31/05/2026
ঈদ পরবর্তী দেশের দূরবর্তী স্থানসমূহে ফেরতগামী যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য যাত্রা নিশ্চিত করতে এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে কুড়িগ্রাম সদরের বাস কাউন্টারগুলোতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দের মোবাইল কোর্ট অভিযান চলমান রয়েছে।
23/05/2026
'দ্রোহের কবি, প্রাণের কবি'
কাজী নজরুল ইসলাম -এঁর ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে, কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২২ মে ২০২৬।
22/05/2026
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে কুড়িগ্রাম জেলা কাবাডি বালক দল এবং রানার্সআপ হবার গৌরব অর্জন করেছে কুড়িগ্রাম জেলা কাবাডি বালিকা দল। উভয় দলের কৃতী খেলোয়াড়দের আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
20/05/2026
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ মহোদয় এবং জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
18/05/2026
'উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' এই প্রতিপাদ্যকে ধারণ করে অদ্য ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে জেলা পর্যায়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা পৌর অডিটোরিয়াম, কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী আয়োজিত এই মেলার বিজ্ঞান অলিম্পিয়াড ও সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
16/05/2026
কুড়িগ্রামের নাগেশ্বরীতে চলমান প্রকল্পসমূহ গতিশীল করতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, নাগেশ্বরী থানা, পৌর ভূমি অফিস, নাগেশ্বরী পৌরসভা, গাগলা ইউনিয়ন ভূমি অফিস ও নাগেশ্বরী ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় এডিপির আওতায় ৪ টি প্রকল্প, টিআর তালিকা হালনাগাদ করে ৩০ টি প্রকল্প এবং নাগেশ্বরী ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লক ও ভবন মেরামতের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী অফিসার, নাগেশ্বরী, কুড়িগ্রামকে নির্দেশনা প্রদান করা হয়।
14/05/2026
আজ কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের 'প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)' এবং 'প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬'।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ অন্নপূর্ণা দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক জনাব সোহেল হোসনাইন কায়কোবাদ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।