Village CARE Group'vcg'

Village CARE Group'vcg'

Share

ভিলেজ কেয়ার গ্রুপ একটি বহুমুখি সেবা গ্রুপ।

ভিলেজ কেয়ার গ্রুপ বৃহত্তর রংপুর বিভাগের নীলফামারী জেলার ডোমার থানার সোনারায় ইউনিয়ানের বড়গাছা গ্রামে অবস্থিত।এটি ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারীতে প্রতিষ্ঠিত।

অঙ্গ প্রতিষ্ঠান ঃ

*ভিলেজ কেয়ার গ্রন্থাগার

ভিলেজ কেয়ার গ্রুপের কার্যক্রম-
.
১। শিক্ষা
*গ্রন্থাগারের সেবা প্রদান
*শিক্ষার্থীদের একাডেমীক ও অন্যান্য বিষয়ে সার্পোট

২। জলবায়ু পরিবর্তন
*বৃক্ষরোপন কার্যক্রম
*পরিবেশের উন

18/04/2026

প্রিয় ডোমার উপজেলাবাসী,
আসসালামু আলাইকুম।
আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৬ এবং জরুরি হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ যথাযথভাবে সফল করার নিমিত্ত ডোমার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের এবং জরুরিসেবায় নিয়োজিতদের যাতায়াত ও পেশাগত দায়িত্ব পালনে সহায়তার লক্ষ্যে উপজেলা প্রশাসন, ডোমার এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ​আগামীকাল ১৯/০৪/২০২৬, রবিবার দুপুর ৩:০০ টা থেকে শুধুমাত্র সম্মানিত শিক্ষকদের/ জরুরি সেবায় নিয়োজিতদের মোটরসাইকেলের জন্য "আমিনার রহমান ফিলিং স্টেশন, ডোমার" থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

​অনুসরণীয় নির্দেশনাবলী:

ক) ​সম্মানিত শিক্ষকদের/জরুরি সেবায় নিয়োজিতদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র সাথে রাখতে হবে।
খ) ​ফিলিং স্টেশনে দায়িত্বরত ট্যাগ অফিসারকে উক্ত প্রত্যয়নপত্র প্রদর্শন করে জ্বালানি সংগ্রহ করতে হবে।
গ) ​উল্লেখ্য যে, আগামীকাল উক্ত সময়ে নির্ধারিত ফিলিং স্টেশন থেকে শিক্ষকগণ/জরুরি সেবায় নিয়োজিতগণ ব্যতীত অন্য কারো কাছে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। ​

প্রিয় শিক্ষকগণ ও জরুরি সেবায় নিয়োজিতগণ , অনুগ্রহ করে আপনার প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্রটি সাথে রাখুন এবং আমাদের ট্যাগ অফিসারকে সহযোগিতা করুন। আপনাদের সুষ্ঠুভাবে সেবা প্রদান নিশ্চিত করতেই এই বিশেষ আয়োজন।

শৃঙ্খলার সাথে এই সেবাটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

​সবার সহযোগিতা প্রত্যাশায়—
উপজেলা প্রশাসন ডোমার,নীলফামারী

01/04/2026

জ্বালানি তেল ক্রয় বিক্রিয় সংক্রান্ত নির্দেশনা।

20/01/2026

চাম্বুয়ার বিল ইজারার বিজ্ঞপ্তি।

15/12/2025

ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস,ফ্রি ক্লাস, এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিশেষ কোর্সে ৩ দিনের ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে, ১৭,১৮ ১৯ ডিসেম্বর প্রতিদিন সকাল ৯ টা থেকে, স্থান ভিলেজ কেয়ার গ্রুপ পরিচালিত স্কুল "আলোকবর্তিকা বিদ্যাপীঠ" ডুগডুগি বড়গাছা, সোনারায়,ডোমার,নীলফামারী।

07/12/2025

🌟✨ “শিক্ষার উজ্জ্বল আলোয় শিশুর ভবিষ্যৎ গড়ি— আলোকবর্তিকা বিদ্যাপীঠে!” ✨🌟
আলোকবর্তিকা বিদ্যাপীঠ

(বহুমুখী সেবা গ্রুপ, ভিলেজ কেয়ার পরিচালিত)
📍 ডুগডুগী বড়গাছা, সোনারায়, ডোমার, নীলফামারী

🎒 ২০২৫ শিক্ষাবর্ষে প্লে–৯ম শ্রেণির ভর্তি চলছে!
🌈 কেন আলোকবর্তিকা বিদ্যাপীঠই আপনার সন্তানের জন্য সেরা?

🔹 আধুনিক ও মানসম্মত পাঠদান
🔹 অভিজ্ঞ, সদাশয় ও দায়িত্বশীল শিক্ষকবৃন্দ
🔹 শিশু-বান্ধব পরিবেশ ও নিরাপদ ক্যাম্পাস
🔹 নিয়মিত ক্লাস, পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়ন
🔹 নৈতিক শিক্ষা, আচরণ উন্নয়ন ও নেতৃত্বগুণ বিকাশ
🔹 দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ ও আলাদা মনোযোগ
🔹 কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও সহপাঠ কার্যক্রম

📘 ভর্তি তথ্য

🎯 সীমিত আসন — আগে আসলে আগে পাবেন সুযোগ
🎯 ভর্তি চলছে প্রতিদিন (সময়ঃ স্কুল অফিস)

📞 যোগাযোগ

📱 (আপনি নম্বর দিলে যুক্ত করে দেব)
🏫 আলোকবর্তিকা বিদ্যাপীঠ, ডুগডুগী বড়গাছা, সোনারায়, ডোমার, নীলফামারী

🌟 “শিক্ষা— শৃঙ্খলা— মানবিকতা; আলোকবর্তিকা বিদ্যাপীঠ গড়ে তোলে যোগ্য প্রজন্ম।” 🌟

Photos from Village CARE Group'vcg''s post 27/08/2025

সব কিছুর বাহিরে ভিলেজ কেয়ার গ্রন্থাগার গ্রামের মানুষের শিক্ষা বিষয়ে ভাবতো। ভাবতো অজ্ঞতা থেকে মুক্তির পথ। আর বিপদগামীরা তা নসাৎ করতে সচেষ্ট ছিলো। পুড়িয়ে দেওয়া হয়েছিল শত শত বই। ধিক্কার সেই সকল অমানুষের প্রতি, থু-থু মারি তাদের মুখে।”
শাহরিয়ার সাজ্জাদ
সদস্য
ভিলেজ কেয়ার গ্রন্থাগার।

২০১১ সাল আমাদের লাইব্রেরিটা তৈরি করা হয়। ফ্রেব্রুয়ারীর একুশ তারিখে আমরা সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা রেখে লাইব্রেরির কার্যক্রম চালু করি।
প্রথম দিকে বাঁশের একটা তাক বানিয়ে, নিজেরা মাটি কেটে, খাল ভরাট করে জমিকে ঘর উত্তোলনের জন্য উপযোগি করি। আমাদের লাইব্রেরিটি আলোর মুখ দেখার পর আমরা সবাই দারুণ গর্ব করে বলতাম আমাদের লাইব্রেরির কথা। আমার পরিচিত এমন কেউ নাই যে যারা এই লাইব্রেরি বিষয়ে জানতো না। এরকম অঁজপাড়া গায়ে যে লাইব্রেরি আছে সেটা শুনলেই তো অনেকেই অবাক হয়ে যেতো। যারা সরাসরি গিয়ে দেখতো তারা করতো প্রশংসা। আমরা আরও উজ্জীবিত হতাম।
সবাই মিলে বই দিয়ে আর কিছু বই কিনে লাইব্রেরিটা শুরু করলেও আমরা পর্যায়ক্রমে লাইব্রেরি নিয়ে আরও সিরিয়াস হই। ২০২৪ সালে আমাদের বই প্রায় চার হাজার অতিক্রম করার মতো অবস্থা। সেই লাইব্রেরিতে বই দেয়নি এরকম সরাসরি বন্ধু বা পরিচিতের সংখ্যা কম আমার। অপরিচিত কত ফেসবুক বন্ধু, কবি, সাংবাদিক অনেকেই আমাদের সহযোগিতা করেছেন।
নানামুখি বইয়ের সমাহার ছিল লাইব্রেরিতে। আমরা বিশ্বাস করতাম, বই থেকে অর্জিত জ্ঞান আহরণেই মানুষের চিন্তাকে মার্জিত করে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আমরা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে লাইব্রেরি মুখি করার জন্য উৎসাহ দিতাম। বাড়িতে বই নিয়ে পড়ারও সুব্যবস্থা রাখা হয়েছিল।
এই দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পরে বর্তমানে আমাদের লাইব্রেরিটি বিধ্বস্ত। বইগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আসবাবপত্র ভেঙ্গে ফেলা হয়েছে। কারা করেছে, কি তাদের উদ্দেশ্য আমরা জানি না, কিংবা কেউ আমাদের সে বিষয়ে জানায়নি।
শুধু জানি ৪ হাজার বইয়ের ছাই হয়ে যাওয়ার বিষয়ে। ছাত্ররা যেই চেয়ারে বসে পড়ত, যেই টেবিল বই রাখতো তার ধ্বংস হওয়ার বিষয়ে। আমাদের স্বপ্ন থুবড়ে পড়ার বিষয়ে।
অঁজপাড়া গায়ের অসংখ্য বাচ্চাদের বই থেকে দূরে রাখা যাবে না আমরা থাকতে দেবো না। চিন্তা, মতাদর্শ যে যার মতো আবাদ করবে। আমরা প্রয়োজনে বই খুলে রাখবো পারলে শয়তানও পড়ুক।
লাইব্রেরি পুড়িয়ে, ভেঙ্গে কিছু কায়েম করা যায় কিনা জানি না। কিন্তু মূর্খতা আর অন্ধত্ব ছড়িয়ে দেওয়া যায়। তা হবে না। আমরা আবার বই দিয়ে সমৃদ্ধ করবো। আবার সাজিয়ে তোলা হবে লাইব্রেরিকে। আমাদের ভাইয়েরা-বোনেরা-সন্তানরা বই পড়বে। জ্ঞানের জন্য পড়বে।
(বি.দ্র: ছবিগুলো পুরোনো, ভিডিওটা বই পুড়িয়ে এবং লাইব্রেরির আসবাবপত্র ভেঙ্গে দেওয়ার দ্বিতীয় দিনের)

10/03/2025

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটুক্তি, ইভ টিজিং, হেনস্থা, যৌন হয়রানী বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২

21/02/2025

সে সময় শহীদ মিনার ছিলো না আমাদের গ্রামে। আমরা জানতাম নাম আমাদের ব্লাড গ্রুপ। সে সময় ভিলেজ কেয়ার এর উদ্দ্যোগে প্রথম অস্থায়ী মিনারটি তৈরি করা হয়।

তখনের এই আকাঙ্ক্ষাই আমাদের গ্রন্থাগার পর্যন্ত নিয়ে আসে। স্মৃতিপট উল্টিয়ে এখানে এসে দাম খাওয়ার যে তৃপ্তি তা ভুলে যাওয়ার মতো না।

ছবিতে: তৎকালীন ইউপি চেয়ারম্যান এবং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য

21/02/2025

ভাষা হোক সবার, বাংলাসহ সকল ভাষাভাষী নিজের ভাষায় গান গেয়ে উঠুক। ডাকুক মাকে।

20/02/2025

মোদের গরব মোদের আশা
আ মরি বাংলা ভাষা।

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Baragachha, Sonaray, Domar, Nilphamari
Rangpur
5340

Opening Hours

Monday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Friday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00