Informatics Ok

Informatics Ok

Share

ভালেবাসা মানে শুধু ভালোবাসাকে জয় করা ?

13/02/2024
Photos 12/12/2018

যখন তোমাকে বলি : ‘ভালবাসি’।
তার মানে এই নয়, আমি তুমি ছাড়া
আর কিছু ভালই বাসি না।
যখন তোমাকে বলি : ‘ভালবাসি।’
পাশাপাশি আমি কি তখন দেখি না
আকাশে মেঘ? পাতার আড়ালে ফুল?
ফুলের আড়ালে পাখি? তোমাকে দেখার
আগে
আমি আড়চোখে পৃথিবীর পৃথিবীকে
দেখি?
তোমার শাড়ির পাড়ে লেগে থাকে
ভোরের শিশির।
তোমার পায়ের রাঙা গোড়ালিকে
ঘিরে
বনের সবুজ ঘাসে মনের গোধূলি খেলা
করে।
তখন হঠাৎ ভাবি তোমাকে বেসেছি
ভালো,
তোমার পায়ের নিচে পৃথিবীর ঘাস
আছে বলে।

30/11/2018

ইচ্ছে ছিলো তোমাকে সম্রাজ্ঞী করে
সাম্রাজ্য বাড়াবো
ইচ্ছে ছিলো তোমাকেই সুখের
পতাকাকরে, শান্তির কপোত করে হৃদয়ে
উড়াবো।
ইচ্ছে ছিলো সুনিপূণ মেকআপ-ম্যানের
মতো
সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের
সারাবেলা
পৌরুষের প্রেম দিয়ে তোমাকে
বাজাবো,
আহা তুমুল বাজাবো।
ইচ্ছে ছিলো নদীর বক্ষ
থেকে জলে জলে শব্দ তুলে
রাখবো তোমার লাজুক চঞ্চুতে,
জন্মাবধি আমার শীতল চোখ
তাপ নেবে তোমার দু’চোখে।
ইচ্ছে ছিল রাজা হবো
তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য
বাড়াবো,
আজ দেখি রাজ্য আছে
রাজা আছে
ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য ঘরে।

12/11/2018

ভালোবাসি বলো না বলো...
দিনশেষে স্বাভাবিক কন্ঠে একবার হলেও
জিজ্ঞেস করো 'কেমন আছো পরী? '
ভালোবাসি বলো না বলো...
বিশেষ দিনে মুচকি হেসে একবার হলেও
আমার অভিমানিনী চোখে চোখ
বিলিয়ে আবদার করো - 'হাতটা
দাওনা,একটু ধরি!'
ভালোবাসি বলো না বলো...
বাসের ভীড়ে ঘর্মাক্ত সময়ে কোন
জোড়াপাখির দিকে চোখ পড়লে একবার
হলেও আমাকে প্রচন্ড মিস করো!
ভালোবাসি বলো না বলো...
জেনে নিও তোমার এতটুকুন স্পর্শে এই
শহরের স্ট্রিটলাইট বৈশাখের বিকেলে
দুলে ওঠার মতই এই আমিটা ঝড়ো ঝড়ো!
ভালোবাসি বলো না বলো...
বিদায়বেলায় আমার শাড়ির আঁচলে সবার
অলক্ষ্যে আঙুল পেঁচিয়ে চোখের
ইশারায়ই নাহয় উচ্চারণ করো 'আরেকটু
থাকো!'
ভালোবাসি বলো না বলো...
হঠাৎ কোনো ব্যস্ত সন্ধ্যায় আমাকে অবাক
করে দিয়ে জানতে চেয়ো 'পরী তুমি
কেমন করে টানা টানা চোখে এতো
সম্মোহনের কাজল মাখো? '
ভালোবাসি বলো না বলো...
তোমার বাড়ির রাস্তা পর্যন্ত এলে
আলসেমি করে হলেও দেখা না দিয়ে
ফিরিয়ে দিও না!
ভালোবাসি বলো না বলো...
এড়িয়ে যেতে পারবেনা তোমার পরীর
চোখের মায়ার টিমটিমে আলোক - ঝর্ণা!

10/11/2018

আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে
নতুন করে কিছু পাওয়ার আশায়…………তাই
না !!!! শুধু একটি বারের জন্য জানতে ইচ্ছা
করে বা জানতে চাই কি এমন পেয়েছ
তুমি??? আজ যা পেয়েছ একেই কি তুমি সুখ
বল! এই সুখের জন্যই কি তুমি আজ আমাকে
ছেড়ে চলে গেছো। মাঝে মাঝে
নিজেকে প্রশ্ন করি তাহলে তুমি আমার
কাছেও কি কোন অজানা সুখের খোজে
এসেছিলে? জানি না পূর্ণতা নাকি
অপূর্ণতা নিয়ে তুমি চলে গেছো। কিন্তু
বিশ্বাস কর আমি মনে হয় তোমাকে
তোমার বর্তমান সুখের চেয়ে বেশী
সুখেই রাখতে পারতাম, এটা আমার
বিশ্বাস। আমার ভালোবাসার বিশ্বাস।

জানো কষ্ট হয় তোমার জন্য , না শুধু এটা
ভেবে আজ হয়তবা তোমার চোখে চোখ
রেখে অন্য কেউ যে স্বপ্ন গুলো দেখছে।
একদিন আমিও এই স্বপ্ন গুলো দেখছিলাম,
না তুমি দেখিয়েছিলে আমাকে। কিন্তু
বাস্তবতার পরিবর্তনে তুমি আজ অনেক
বদলে গেছ, ভুলে গেছ আমায়, ভুলে গেছ
সবকিছু। দেখ আমিও কতটা বোকা তোমার
চলে যাওয়া মেনে নিতে পারছি না।
তোমার এই আমাকে দেখানো মিথ্যা
ভালোবাসা, আমাকে ইচ্ছা করেই
অবহেলা করা এসব আর সহ্য করতে না
পেরে প্রতিদিন কেদেছি অঝরে নিজে
কে নষ্ট করেছি নিজের বিশ্বাসের মূল্য
দিতে গিয়ে, তবুও তোমার অকৃত্রিম
ভালোবাসাটুকুও পাইনি,পাইনি কোন
সান্ত্বনা।

তোমার জীবনে হয়ত আমার মত অনেকে
আছে তাই আজ আর আমার দরকার নেই।
কিন্তু আমার জীবনে তোমার মত দ্বিতীয়
আর কেউ নেই তাই আমি এখনো
তোমাকেই চাই। তোমাকে কতটা
ভালোবাসতাম জানি না, শুধু বুঝি তুমি
আমার জীবনের একটা অংশ হয়ে আজও
আছো।

তোমাকে ছাড়া থাকতে পারবো না
কথাটা মিথ্যা, তাই বললাম না। অভ্যাস
করে দিছো তাই এখন ছাড়তে তো কিছুটা
কষ্ট আর সময় লাগবেই। তবুই আমি এখনো
তোমাকে চাই, জানি ফিরবে না। সম্ভব
হলে ফিরো। আসলেই ভালোবাসায়
সততার কোন দাম নেই। তোমাকে শুধু এটুকুই
বলব আমি সব সময় তোমাকে সৎ থেকেই
ভালোবাসছি তাই দাম পেলাম না। আমি
হয়ত খারাপ ছিলাম কিছু সমস্যা ছিল আমার
মাঝে কিন্তু বিশ্বাস কর আমার
ভালোবাসা মিথ্যা ছিল না।

আমি পাগল তাই ভালোবাসা টাও পাগলে
মতো ছিল। আমি যে কতবড় পাগল সেটা
তোমার ধারনাতেই নাই। পৃথিবী গোল
তাই না সুতরাং আমাদের আবার দেখা
হবে কোন একদিন তখনো দেখবে আমি
একা আছি। সত্য মিথ্যা না হয় সেদিনই
যাচাই করে নিও। তোমার জন্য খুব ভয় হয়
জানো। বিধাতার করুন পরিহাসে যদি
তোমার কাউকে নিয়ে দেখা স্বপ্নগুলোও
কোনদিন অর্থহীন হয়ে যায়। হঠাৎ করে
তুমি যদি আমার মত একা হয়ে যাও। তখন কি
নিয়ে থাকবে তুমি? চাইনা তোমার
সাথেও এটা হোক। সহ্য করতে পারবে না।

একদিন তোমার উপর খাটানো এতো
কতৃত্ত্ব, রাগ- অভিমান-ভালোবাসা, এতো
কেয়ার, সারাদিনের পাগলামো, ইচ্ছা
করেই তোমাকে রাগানো এগুলা খুব মিস
করবে। হয়ত করবে না। আমি তোমাকে খুব
মিস করবো। খুব ভালো থেকো।

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


4 G L Roy Road
Rangpur
5400