14/04/2026
নতুন সূর্যোদয়ের সাথে সাথে মহিমাগঞ্জের আকাশ হয়ে উঠুক ভালোবাসার রঙে রঙিন। আমাদের 'মহিমাগঞ্জ' ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা! আপনারা এবার পহেলা বৈশাখ কীভাবে উদযাপন করছেন? ছবি দিয়ে বা কমেন্টে আমাদের জানান। আপনাদের প্রতিটি মুহূর্ত আনন্দদায়ক হোক।
06/04/2026
আসুন সবাই মিলে একটি সুন্দর সাজানো-গোছানো মহিমাগঞ্জ গড়ি।
04/04/2026
মহিমাগঞ্জ মাস্টারপাড়ায় সুগারমিলের পুকুরগুলোতে দীর্ঘকাল ধরে বাজার ও এর আশেপাশের এলাকার সকল ময়লা ফেলার কারণে জনসাধারণের জন্য নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। পুকুরগুলো সব ময়লার ভাগারে পরিণত হওয়ায়, ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পরেছে। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এমনকি অনেকের বাড়িতেও ময়লা পানি ঢুকে পড়ছে। এর ফলে মশাবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে এবং জনসাধারণের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
কয়েক দশক ধরে চলে আসা এই সমস্যা সমাধানে প্রশাসনিক বা রাজনৈতিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে, সম্প্রতি মহিমাগঞ্জ বন্দরস্ত তরুণ সমাজ এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তারা নিজ উদ্যোগে পুকুরগুলো পরিস্কার করার কার্যক্রম শুরু করেছে। তরুণদের এই পদক্ষেপ মহিমাগঞ্জকে একটি সুন্দর এবং স্বাস্থ্যসম্মত শহরে রূপান্তরিত করতে সাহায্য করবে।
আমরা জনসাধারণকেও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করি। সবাই মিলে তরুণদের সমর্থন দিলে তারা এই কাজে আরও উৎসাহিত হবে। আসুন, আমরা সবাই মিলে মহিমাগঞ্জকে একটি উন্নত ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করি।
মহিমাগঞ্জের বন্দরস্ত তরুণদের এই উদ্যোগ সত্যিই অনুকরণীয়। তারা সমাজের উন্নতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করছে এবং তাদের এই প্রচেষ্টা মহিমাগঞ্জের ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল আশার আলো। আসুন, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এবং তাদের এই সুন্দর উদ্যোগে আমাদের সমর্থন দিই।
31/03/2026
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত "রংপুর সুগার মিলস লিমিটেড" পুনরায় চালু হবেই ইন্-শা আল্লাহ্
27/03/2026
মহিমাগঞ্জ উপজেলা ও রংপুর ইপিজেড - সুবিধাবাদী রাজনীতি বনাম উন্নয়নের বাস্তবতা
মহিমাগঞ্জ উপজেলা বাস্তবায়নের বিরোধিতা করে যারা 'দূরত্ব' বা 'উল্টো পথ'-এর অজুহাত দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু তিক্ত কিন্তু যৌক্তিক সত্য কথা বলতে চাই। আপনারা নিজেদের ইউনিয়নকে মহিমাগঞ্জ উপজেলার আওতাভুক্ত করতে ছাড় দিতে রাজি নন, অথচ মহিমাগঞ্জের সম্পদ ব্যবহার করে সুবিধা নিতে সবার আগে!
⇨১. আমাদের সম্পদ, আপনাদের দাবি - এটা কেমন নীতি?
রংপুর চিনিকল লিমিটেড মহিমাগঞ্জের প্রাণ এবং গর্ব। এই চিনিকলের অধীনে থাকা বাগদা ফার্মের প্রায় ১৮০০ একর জমি আমাদের মহিমাগঞ্জের(রংপুর চিনিকলের) সম্পদ। আজ যখন সেই জমির কয়েকশো একর নিয়ে ইপিজেড করার কথা চলছে, তখন আপনারা খুব উৎসাহী। কিন্তু মনে রাখবেন, এই জমি থেকে আখ চাষ সরিয়ে ইপিজেড করা মানে আমাদের চিনিকলের কাঁচামাল উৎপাদনের বড় ক্ষতি।
মহিমাগঞ্জবাসী যদি সংকীর্ণমনা হতো, তবে আমরাও তো বলতে পারতাম - "আমাদের চিনিকলের ক্ষতি করে আমরা ইপিজেড হতে দেব না।" তখন আপনাদের কেমন লাগত? আপনারা নিজেরা এক ইঞ্চি ছাড় দিবেন না, অথচ মহিমাগঞ্জের সম্পদের ওপর ভাগ বসিয়ে উন্নয়ন চাইবেন - এই দ্বিমুখী আচরণ কি মানা যায়?
⇨২. দূরত্ব কি চিরস্থায়ী, নাকি অজুহাত?
আপনারা বলছেন মহিমাগঞ্জ আপনাদের জন্য 'ব্যাকসাইড' বা 'উল্টো পথ'। কিন্তু একটু ভেবে দেখুন, আজ যা উল্টো পথ মনে হচ্ছে, মহিমাগঞ্জ পূর্ণাঙ্গ উপজেলা হলে সেই পথই হবে উন্নয়নের প্রধান সড়ক। উপজেলা সদরকে কেন্দ্র করে চারপাশের সব রাস্তাঘাট ও যাতায়াত ব্যবস্থা আমূল বদলে যাবে। সাময়িক দূরত্বের অজুহাতে যারা আজ বিরোধিতা করছেন, তারা আসলে নিজেদের এলাকার ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নকেই গলা টিপে ধরছেন।
⇨৩. পাতি নেতার হুংকার বনাম জনগণের স্বার্থ:
কয়েকজন তথাকথিত পাতি নেতার ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক ইন্ধন মানেই পুরো এলাকার সাধারণ মানুষের মনের কথা নয়। সাধারণ মানুষ উন্নয়ন চায়, প্রশাসনিক সুবিধা হাতের নাগালে চায়। গুটিকয়েক অতি উৎসাহী মানুষের অযৌক্তিক দাবি কখনোই মহিমাগঞ্জ উপজেলা হওয়ার ঐতিহাসিক দাবিকে ম্লান করতে পারবে না।
⇨আমাদের কথা পরিষ্কার:
আমরা মহিমাগঞ্জবাসী সংকীর্ণমনা নই। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে সরকার যে সিদ্ধান্ত নিবে, আমরা তাকে স্বাগত জানাই। সরকার নিশ্চয়ই এই অযৌক্তিক বিরোধিতা আমলে নিবে না। আমরা চাই মহিমাগঞ্জ উপজেলা এবং প্রস্তাবিত ইপিজেড - দুটোরই সফল বাস্তবায়ন।
সাময়িক স্বার্থ ছেড়ে বৃহত্তর উন্নয়নের পথে আসুন। মহিমাগঞ্জ উপজেলা হওয়া এখন সময়ের দাবি এবং ইনশাআল্লাহ এটি বাস্তবায়িত হবেই।
27/03/2026
📢 মহিমাগঞ্জকে উপজেলা ঘোষণা: সময়ের দাবি ও ন্যায্য অধিকার
মহিমাগঞ্জকে পূর্ণাঙ্গ উপজেলা করার লক্ষে বর্তমানে প্রশাসনিক পর্যায়ে যে তৎপরতা ও দাপ্তরিক প্রক্রিয়া শুরু হয়েছে, তা মহিমাগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের একটি বড় ধাপ।
অনেকেই হয়তো জানেন, স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বয়ং মহিমাগঞ্জকে থানা করার ঘোষণা দিয়েছিলেন। প্রশাসনিক জটিলতায় সেই ঐতিহাসিক ঘোষণাটি দীর্ঘদিন ঝুলে থাকলেও, আজ সেই দাবি আবারও গণদাবিতে রূপ নিয়েছে এবং বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
➤ কেন মহিমাগঞ্জ উপজেলা হওয়া যৌক্তিক? আসুন কিছু বাস্তবসম্মত যুক্তি দেখি:
১. ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যা: মহিমাগঞ্জ একটি বিশাল জনপদ। গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে এর দূরত্ব এবং এখানকার বিশাল জনসংখ্যার কথা বিবেচনা করলে, সাধারণ মানুষের জন্য প্রশাসনিক সেবা নিতে সদরে যাওয়া বেশ কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। মহিমাগঞ্জ উপজেলা হলে এই অঞ্চলের মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে যাবে।
২. শিল্প ও বাণিজ্যিক গুরুত্ব: উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনি কল এখানেই অবস্থিত। এছাড়া এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং বড় রেলওয়ে জংশন সংলগ্ন এলাকা। একটি শিল্পাঞ্চলকে কেন্দ্র করে উপজেলা গঠিত হলে অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার কয়েক গুণ বেড়ে যাবে।
৩. প্রশাসনিক বিকেন্দ্রীকরণ: গোবিন্দগঞ্জ দেশের অন্যতম বৃহত্তম উপজেলা। এত বড় এলাকা একটি মাত্র প্রশাসনিক কেন্দ্র থেকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করা কঠিন। মহিমাগঞ্জ আলাদা উপজেলা হলে গোবিন্দগঞ্জ সদরের ওপর চাপ কমবে এবং উভয় অঞ্চলের মানুষ দ্রুত প্রশাসনিক ও আইনি সেবা পাবে।
৪. জীবনযাত্রার মান উন্নয়ন: উপজেলা হলে এখানে উন্নত স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, থানা ও বিভিন্ন সরকারি দপ্তর স্থাপিত হবে। এতে করে অবহেলিত গ্রামগুলোর সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে।
⇨যারা এই দাবির বিরোধিতা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই - উন্নয়ন কারো একার নয়। মহিমাগঞ্জ উপজেলা হলে শুধু মহিমাগঞ্জ নয়, আশেপাশের ইউনিয়নগুলোর মানুষেরও যাতায়াত ও নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে। এটি কারো অধিকার কেড়ে নেওয়া নয়, বরং এই অঞ্চলের সামগ্রিক সমৃদ্ধির একটি নতুন পথ উন্মোচন করা।
এখন সময় দল-মত নির্বিশেষে মহিমাগঞ্জের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার। আমাদের ন্যায্য অধিকার আদায়ের এই লড়াই চলুক যৌক্তিকভাবে। মহিমাগঞ্জ উপজেলা চাই।
22/05/2025
📣এখন থেকে বুড়িমারী এক্সপ্রেস নিম্নোক্ত নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
> 8️⃣0️⃣9️⃣ বুড়িমারী এক্সপ্রেসঃ
▪️ঢাকা ছাড়ে ০৮:৩০ am
▪️বিমানবন্দর ০৮:৫৩-০৮:৫৮ am
▪️ঈঃ বাইপাস ১২:৩০-১২:৩২ pm
▪️নাটোর ০১:০২-০১:০৫ pm
▪️সান্তাহার জংশন ০২:১৫-০২:২০ pm
▪️বগুড়া ৩:০০-০৩:০৫ pm
▪️মহিমাগঞ্জ ৩:৪৫-৩:৪৬ pm
▪️বোনারপাড়া ৩:৫৮-৪:০৩ pm
▪️গাইবান্ধা ৪:২৮-৪:৩৩ pm
▪️কাউনিয়া ৫:৪৩-৫:৪৬ pm
▪️লালমনিরহাট পৌছে ৬:১০ pm
> 8️⃣1️⃣0️⃣ বুড়িমারী এক্সপ্রেসঃ
▪️লালমনিরহাট ছাড়ে ২১:১০ pm
▪️কাউনিয়া ২১:৩৩-২১:৩৬ pm
▪️গাইবান্ধা ২২:৪২-২২:৪৭ pm
▪️বোনারপাড়া ২৩:০৯-২৩:১২ pm
▪️মহিমাগঞ্জ ২৩:২২-২৩:২৪ pm
▪️বগুড়া ০০:০৩-০০:০৮ am
▪️সান্তাহার জংশন ০১:০০-০১:০৫ am
▪️নাটোর ০২:০৩-০২:১৩ am
▪️বিমানবন্দর ০৬:০১-০৬:০৪ am
▪️ঢাকা পৌছে ৬:৩০ am
★ সাপ্তাহিক বন্ধঃ রোজ বুধবার ঢাকা হতে ৮০৯ বুড়িমারী এক্সপ্রেস এবং রোজ মঙ্গলবার লালমনিরহাট হতে ৮১০ বুড়িমারী এক্সপ্রেস বন্ধ থাকবে।