Nalitabari Helpline

Directions

Nalitabari Helpline Nalitabari is an Upazila in Sherpur District.

10/10/2026

রাঙামাটি-বান্দরবানের প্রয়োজন নেই!
পাহাড়-নদী দেখার জন্য নালিতাবাড়ীই যথেষ্ট।

পোড়াবাড়ি, পোড়াগাঁও, নালিতাবাড়ী।
ভিডিওঃ তৌসিক হাসান

এমন দেশটি কোথাও পাবে নাকো তুমি!১০নং মোড়, বর্ডার রোড, নালিতাবাড়ী, শেরপুর।
09/10/2026

এমন দেশটি কোথাও পাবে নাকো তুমি!

১০নং মোড়, বর্ডার রোড, নালিতাবাড়ী, শেরপুর।

মহাখালী টার্মিনালে শেরপুরের জনপ্রিয় ‘প্রাইম’ বাসে ভয়াবহ আগুনশেরপুরের জনপ্রিয় পরিবহন ‘প্রাইম’ বাসে ভ য়াবহ অগ্নিকা ণ্ডের ঘ...
08/10/2026

মহাখালী টার্মিনালে শেরপুরের জনপ্রিয় ‘প্রাইম’ বাসে ভয়াবহ আগুন

শেরপুরের জনপ্রিয় পরিবহন ‘প্রাইম’ বাসে ভ য়াবহ অগ্নিকা ণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় এবং কার্যত ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির এসি (এয়ার কন্ডিশনার) থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মহাখালী টার্মিনালে শেরপুরগামী যাত্রীদের কাছে পরিচিত ‘প্রাইম’ পরিবহনের বাসে এমন অগ্নিকা ণ্ডের ঘটনায় স্থানীয় ও যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেরপুরের মেয়ে আখিকে গলা কে টে হ ত্যার অভিযোগ!ঢাকার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে শেরপুরের এক পোশাকশ্রমিক নারীকে গলা কে ট...
08/10/2026

শেরপুরের মেয়ে আখিকে গলা কে টে হ ত্যার অভিযোগ!

ঢাকার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে শেরপুরের এক পোশাকশ্রমিক নারীকে গলা কে টে হ ত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।

নি হত নারীর নাম আখি (২৫)। তিনি শেরপুরের বাসিন্দা। অভিযুক্ত স্বামী জাহিদও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে আশুলিয়ার বঙ্গবন্ধু রোড চৌরাস্তা এলাকার হাজী আব্দুল খালেকের বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ হ ত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে হ ত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও পরবর্তী তথ্যের ভিত্তিতে বিস্তারিত জানা যাবে।

বিস্তারিত আসছে...

কেন নালিতাবাড়ীকে জড়িয়ে "খাইরুন সুন্দরী"?জড়িয়ে আছে, ভারতীয় সিনেমার সাথেও!নালিতাবাড়ী (শেরপুর):একসময় বাংলা চলচ্চিত্র মানেই ...
06/10/2026

কেন নালিতাবাড়ীকে জড়িয়ে "খাইরুন সুন্দরী"?
জড়িয়ে আছে, ভারতীয় সিনেমার সাথেও!

নালিতাবাড়ী (শেরপুর):
একসময় বাংলা চলচ্চিত্র মানেই ছিল সিনেমা হলকে ঘিরে মানুষের উচ্ছ্বাস। ঈদ কিংবা নতুন কোনো ছবি মুক্তির অপেক্ষায় থাকতেন দর্শকরা। সেই সময়ের তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘খাইরুন সুন্দরী’ আজও বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে একটি পরিচিত নাম। আর এই কালজয়ী ছবির সঙ্গে জড়িয়ে আছে শেরপুরের নালিতাবাড়ীর এক গর্বের গল্প। ছবিটি জামালপুরের বকশিগঞ্জের খাইরুন জিবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল।

‘খাইরুন সুন্দরী’ চলচ্চিত্রের পরিচালক এ কে সোহেল নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের সন্তান। ২০০৪ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ব্যবসায়িক সাফল্যের দিক থেকেও আলোচনায় আসে। নির্মাণে আনুমানিক ৭০ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু হলেও শেষ পর্যন্ত ছবিটির নির্মাণ ব্যয় দাঁড়ায় প্রায় ১ কোটি টাকায়। মুক্তির পর ছবিটি প্রায় ৫ কোটি টাকা ব্যবসা করেছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়।

ছবিটির জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিল এর গান। বিশেষ করে ‘খাইরুন লো তোর লম্বা কেশা’ গানটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এই গানে কণ্ঠ দিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন লোকসংগীতশিল্পী মমতাজ। গানটি তখন গ্রাম থেকে শহর—সবখানেই মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।

তবে ‘খাইরুন সুন্দরী’র গল্প শুধু ব্যবসায়িক সাফল্যের নয়; এর সঙ্গে জড়িয়ে আছে নালিতাবাড়ীর আরও একটি স্মরণীয় অধ্যায়। ছবিটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেন নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মুকুল তালুকদার।

পরিচালক এ কে সোহেলের সঙ্গে মুকুল তালুকদারের সম্পর্ক ছিল অনেক পুরোনো। এ কে সোহেল নালিতাবাড়ী হেল্পলাইনকে জানান, ছাত্রজীবনে তিনি ও মুকুল তালুকদার শেরপুর শহরে একসঙ্গে পড়াশোনা করতেন এবং একই বাসায় থাকতেন। সেই ঘনিষ্ঠতার সূত্র ধরেই নিজের চলচ্চিত্রে মুকুল তালুকদারকে বিশেষ চরিত্রে অভিনয়ের সুযোগ দেন তিনি।

‘খাইরুন সুন্দরী’ মুক্তির সময় দেশে চলছিল ভয়াবহ বন্যা। চারদিকে পানিতে প্লাবিত, যোগাযোগব্যবস্থাও ছিল অনেকটা বিপর্যস্ত। কিন্তু বন্যার পানি যেন থামাতে পারেনি ‘খাইরুন সুন্দরী’ দেখার মানুষের আগ্রহ।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, বন্যার মধ্যেও গ্রামের অনেক নারী-পুরুষ নৌকায় করে সিনেমা হলে ছুটে গিয়েছিলেন ছবিটি দেখতে। কোথাও কোমরসমান পানি, কোথাও নৌকাই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম—তারপরও মানুষের আগ্রহে সিনেমা হলগুলোতে তৈরি হয়েছিল দর্শকের ভিড়। একটি চলচ্চিত্র যে মানুষের বিনোদনের পাশাপাশি আবেগের অংশ হয়ে উঠতে পারে, ‘খাইরুন সুন্দরী’ যেন তারই উদাহরণ।

মুক্তির পর ছবিটির সাফল্য ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। গ্রামীণ জীবনের গল্প, আবেগ, অভিনয় আর গান—সবকিছু মিলিয়ে ‘খাইরুন সুন্দরী’ দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। ব্যবসায়িকভাবেও এটি সে সময়ের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে আলোচিত হয়।

এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে ছবিটির গল্পকে কেন্দ্র করে ভারতীয় সংস্করণে ‘প্রাণের স্বামী’ নামে রিমেক করা হয়। ফলে বাংলাদেশের একটি চলচ্চিত্রের গল্প সীমান্ত পেরিয়ে নতুনভাবে দর্শকের সামনে আসে।

নালিতাবাড়ীর সন্তান এ কে সোহেলের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি নালিতাবাড়ীর সাংস্কৃতিক ইতিহাসেরও একটি উল্লেখযোগ্য অধ্যায়। আর প্রয়াত মুকুল তালুকদারের অভিনয়ের স্মৃতিও এই চলচ্চিত্রের সঙ্গে নালিতাবাড়ীর মানুষের সম্পর্ককে আরও গভীর করেছে।

আজ সময় বদলেছে, বদলে গেছে চলচ্চিত্র দেখার মাধ্যমও। সিনেমা হলের সেই পুরোনো উন্মাদনা অনেকটাই হারিয়েছে। কিন্তু প্রায় দুই দশক পরও ‘খাইরুন সুন্দরী’র গান, গল্প আর সাফল্যের স্মৃতি মানুষের মনে রয়ে গেছে। আর নালিতাবাড়ীর মানুষের কাছে ছবিটি হয়ে আছে আরও বিশেষ—কারণ এই চলচ্চিত্রের নেপথ্যে ছিলেন তাঁদেরই এলাকার সন্তান এ কে সোহেল এবং পর্দায় ছিলেন নালিতাবাড়ীর প্রয়াত সন্তান মুকুল তালুকদার।

06/10/2026

মাটি ও মানুষকে সঙ্গে নিয়ে আজ অর্ধ লক্ষ💚
এই কৃতিত্ব আপনাদের, পুরো নালিতাবাড়ীবাসীর।

২০১৮ সালে ময়মনসিংহ হেল্পলাইনের পরামর্শে গড়ে ওঠে নালিতাবাড়ী হেল্পলাইন পরিবার। সেই ছোট্ট উদ্যোগ আজ পেরিয়েছে দীর্ঘ ৯ বছরের পথ। এই সময়ে অনলাইন-অফলাইনে নানা প্রয়োজনে, সামাজিক ও মানবিক কাজে নালিতাবাড়ীর মানুষের পাশে থাকার চেষ্টা করে এসেছি আমরা।

আজকের এই ৫০ হাজারের ভালোবাসা আমাদের একার অর্জন নয়—এটি পুরো নালিতাবাড়ীবাসীর অর্জন। যাঁরা শুরু থেকে পাশে ছিলেন, সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন এবং বিশ্বাস রেখেছেন—সবার প্রতি রইল হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। ❤️

আগামীর পথচলাও হোক নালিতাবাড়ীর মানুষের জন্য, নালিতাবাড়ীর মানুষের সঙ্গে।

আপনার-আমার সহযোগী,
নালিতাবাড়ী হেল্পলাইন। ❤️

বারোমারী মিশন!এশিয়া মহাদেশের সর্ববৃহৎ তীর্থ স্থান।বারোমারী, নালিতাবাড়ী, শেরপুর।Photo: অক্ষরবৃত্ত
06/10/2026

বারোমারী মিশন!
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ তীর্থ স্থান।

বারোমারী, নালিতাবাড়ী, শেরপুর।
Photo: অক্ষরবৃত্ত

পুরো দেশ তো ঘুরলেন।এখন বলুন নিজ উপজেলার ১২টি থেকে কয়টি ইউনিয়ন ঘুরে দেখেছেন?
05/10/2026

পুরো দেশ তো ঘুরলেন।
এখন বলুন নিজ উপজেলার ১২টি থেকে কয়টি ইউনিয়ন ঘুরে দেখেছেন?

আমি শুধু নালিতাবাড়ীর মানুষের জন্য...!
05/10/2026

আমি শুধু নালিতাবাড়ীর মানুষের জন্য...!

ডুবুরি দল মৃগী নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে।বিস্তারিত কমেন্টে.....
04/10/2026

ডুবুরি দল মৃগী নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে।

বিস্তারিত কমেন্টে.....

Address

Nalitabari
Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalitabari Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category