17/08/2026
Press Release
🌲🌲🌲🌲🌲🌲
International Youth Day 2026 Celebrated in Sherpur: Call for Youth Action Against Lead Pollution and Climate Impacts
A seminar titled "Harmful Effects of Lead Pollution on Climate in Sherpur District and the Role of Youth" was held today at 4:00 PM at the Manarat Cadet Institute Hallroom in Sreebardi. The event was jointly organized by Dhoritri Rokkhay Amra (DHORA) and Voice of Poor People, with Sherpur Youth Network and Sherpur Women's Network serving as co-organizers.
The seminar was chaired by Rahima Akter Rikta, Member Secretary of Sherpur Women's Network (Sreebardi Upazila), and moderated by Sohel Islam, Convener of Sherpur Youth Network (Sreebardi Upazila).
Distinguished Guests & Speakers Included:
Reza Farhad, Renowned Development Worker & Joint Convener, DHORA Sherpur District
Ziaur Rahman Munna, Executive Director, Voice of Poor People
Md. Ashik, Environmental Activist & Public Health Expert
Abdur Rahim, Official, Community Clinic
Motaleb Hossain, Director, Educare Education Family
Key Highlights & Keynote Summary: Speakers expressed strong concern regarding the escalating lead pollution and its environmental impacts across the Sherpur district. Public Health Expert Md. Ashik detailed the neurodevelopmental and health risks posed by lead toxicity, especially in children. DHORA Joint Convener Reza Farhad and Voice of Poor People Executive Director Ziaur Rahman Munna emphasized the critical need for youth leadership in countering climate vulnerabilities. The panel collectively urged young leaders to drive community awareness, monitor unsafe battery recycling practices, and champion sustainable environmental policies.
Press Release
🌲🌲🌲🌲🌲🌲
শেরপুরে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত: সিসা দূষণ ও জলবায়ু প্রভাব মোকাবিলায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান
প্রতিবেদনঃ মিডিয়া সেল, ভয়েস অব পুওর পিপল।
আজ বিকাল ৪:০০ ঘটিকায় শ্রীবরদী উপজেলার মানারাত ক্যাডেট প্রতিষ্ঠানের হলরুমে 'ধরিত্রী রক্ষায় আমরা' (ধরা) ও 'ভয়েস অব পুওর পিপল'-এর যৌথ আয়োজনে এবং শেরপুর ইয়ুথ নেটওয়ার্ক ও শেরপুর উইমেন্স নেটওয়ার্ক-এর সহ-আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল "শেরপুর জেলায় সিসা দূষণে জলবায়ুর ক্ষতিকর প্রভাব ও যুব সমাজের করণীয়"।
শেরপুর উইমেন্স নেটওয়ার্ক-এর শ্রীবরদী উপজেলা শাখার সদস্য সচিব রহিমা আক্তার রিক্তার সভাপতিত্বে এবং শেরপুর ইয়ুথ নেটওয়ার্ক-এর শ্রীবরদী উপজেলা শাখার আহ্বায়ক সোহেল ইসলামের পরিচালনায় সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
রেজা ফরহাদ, বিশিষ্ট উন্নয়ন কর্মী ও যুগ্ম আহ্বায়ক, ধরা শেরপুর জেলা শাখা
জিয়াউর রহমান মুন্না, নির্বাহী পরিচালক, ভয়েস অব পুওর পিপল
মোঃ আশিক, পরিবেশ কর্মী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
আব্দুর রহিম, কর্মকর্তা, কমিউনিটি ক্লিনিক
মোতালেব হোসেন, পরিচালক, এডুকেয়ার শিক্ষা পরিবার
বক্তাদের বক্তব্য ও মূল প্রতিপাদ্য: সেমিনারে বক্তারা শেরপুর অঞ্চলে দিন দিন বৃদ্ধি পাওয়া সিসা দূষণ ও পরিবেশগত ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোঃ আশিক সিসা দূষণের ফলে শিশুদের মস্তিষ্কের বিকাশ ও শারীরিক ঝুঁকির টেকনিক্যাল দিক তুলে ধরেন। ধরা-র যুগ্ম আহ্বায়ক রেজা ফরহাদ ও ভয়েস অব পুওর পিপল-এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না জলবায়ু পরিবর্তনের সঙ্গে সিসা দূষণের বহুমুখী প্রভাব মোকাবিলায় তরুণদের সম্মিলিত আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন। বক্তারা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, ব্যাটারি রিসাইক্লিং মনিটরিং এবং টেকসই পরিবেশ গঠনে পরিবেশবান্ধব পদক্ষেপে যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।