10/03/2025
অদ্য ১০ মার্চ,২০২৫ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা ২০২৫। সভায় সভাপতির আসন অলংকৃত করেন মোছাঃ শারমীন খন্দকার স্যার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর, সিরাজগঞ্জ। সভায় উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হক স্যার , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা; মোঃ আমিনুল ইসলাম স্যার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; মোঃ আব্দুল মজিদ স্যার, ইনচার্জ ২ নং পুলিশ ফাড়ি,সদর, সিরাজগঞ্জ সহ অত্র কার্যালয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
