03/03/2026
বাচ্ছা ছেলেটা-2009
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanvir Hasan, Social service, Jessore.
03/03/2026
বাচ্ছা ছেলেটা-2009
27/02/2026
মানুষ নামের খাঁটি মানুষগুলো সবাই ভালো থাক সবসময়।
এরা সত্যিকারের সোনার মানুষ। সবারই নিজের কাজ আছে, পরিবার আছে, দায়িত্ব আছে; জীবনের চাপ, দুশ্চিন্তা আর ব্যস্ততার মাঝেও তারা সময় বের করেছে অন্যের চোখের জল মুছতে। এই মানুষগুলোকে সাথে নিয়েই আমরা হাজারো পরিবারহারা মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। কত আনন্দের কান্না, কত বুকভাঙা অপেক্ষার সমাপ্তি, কত ৩০–৪০ বছরের বেদনার গল্পের অবসান—এসব মুহূর্ত আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে আছে। যখন কোনো মা হারানো সন্তানকে ফিরে পেয়েছে, যখন কোনো ভাই বহু বছর পর বোনের খবর পেয়েছে, তখন যে অশ্রু ঝরেছে, সেই অশ্রুর ভেতরেই ছিল আমাদের কাজের আসল সার্থকতা।
আজ অনেকের সাথে হয়তো নিয়মিত যোগাযোগ নেই। সময়, ব্যস্ততা আর জীবনের বাস্তবতা দূরত্ব তৈরি করেছে। তবুও আমি বিশ্বাস করি, মানুষের জন্য কাজ করার যে অঙ্গীকার একদিন আমরা হৃদয়ে নিয়েছিলাম, তা এখনো বেঁচে আছে সবার ভেতরেই। কেউ প্রকাশ্যে থাকুক বা নীরবে থাকুক—মানবতার সেই আলো নিভে যায়নি। আরও কিছু মানুষ আছেন যাদের ছবি প্রকাশ করা সম্ভব হয়নি, কিন্তু তাদের অবদান, ত্যাগ আর পরিশ্রম আমাদের হৃদয়ের পাতায় অমলিন হয়ে আছে।
অনেকদিন পর কম্পিউটারের একটি পুরোনো ফোল্ডার চোখে পড়লো। সেখানে জমে থাকা ছবিগুলো যেন স্মৃতি হয়ে কথা বলছিল। দেখলাম, সব সোনার মনের মানুষগুলো ঠিকই সেখানে রয়ে গেছে—সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, কিন্তু সেই দিনগুলোর আন্তরিকতা বদলায়নি। আমরা মানুষ, আমাদের ভুল হবে—এটাই স্বাভাবিক। মতের অমিল হবে, ভুল বোঝাবুঝি হবে, কিন্তু কারো সাথে তো রক্তের সম্পর্ক নেই যে সারাজীবন শত্রুতা বয়ে বেড়াতে হবে। সম্পর্কের সৌন্দর্য এখানেই, যেখানে কষ্টের পরেও শুভকামনা থেকে যায়।
আমরা কখনো কিছু পাওয়ার আশায় কাজ করিনি। কোনো স্বীকৃতি, কোনো প্রশংসা, কোনো ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা কাজ করেছি, করছি এবং করে যাবো—শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ বিশ্বাস করি, মানুষের মুখে হাসি ফোটানোই সবচেয়ে বড় অর্জন। ভালো কাজ নীরবেই শক্তিশালী হয়; প্রচারের আলোয় নয়, আন্তরিকতার গভীরতায় তার মূল্য নির্ধারিত হয়।
তাই ভালো কাজ সবসময় টিকে থাক। যে যার অবস্থান থেকে, একা হোক বা দলবদ্ধভাবে, নীরবে করে যাক সেই মানবিক দায়িত্ব। পরিবারহারা মানুষদের পরিবারে ফিরিয়ে দেওয়াটাই হোক আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার। যোগাযোগ থাক বা না থাক, হৃদয়ের বন্ধন যেন অটুট থাকে। খাঁটি হৃদয়ের সোনার মানুষগুলো সবসময় ভালো থাক—মন থেকে এটাই দোয়া করি। হয়ত যোগাযোগের দুরত্ব আরও দিন দিন বেড়ে যাবে, কিন্তু সম্পর্কের বন্ধনটা অটুট থেকে যাবে সকলের সাথেই। সকলের জন্য দোয়া আন্তরিক শুভকামনা ও কৃতজ্ঞতা।🥰🥰🥰🥰
26/02/2026
নিজের কাজের বাইরে গিয়ে এই মানবিক কাজ করতে গিয়ে অনেক ভালো মনের মানুষের সাথে পরিচয় হয়েছে। সেই পরিচয়ের পরিধি শুধু দেশে সীমাবদ্ধ থাকেনি, দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে গেছে।
সেই বিদেশি একজন হলেন আমাদের সবার প্রিয় ভাই Waliullah Maroof, ও Ismail Maroof
তার সাথে আছেন প্রিয় বড় ভাই Monzur Ahmed।
সুদূর Pakistan থেকে মারুফ ভাই আমার বাড়িতে এসেছিলেন। কতটা আপ্যায়ন করতে পেরেছি জানি না, তবে নিজের কাজের ব্যস্ততার মাঝেও সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, ততটুকুই করার চেষ্টা করেছি।
মানবিক কাজ—হারানো মানুষদের ঘরে ফেরানো এবং তাদের পরিবারের সন্ধান দিতে গিয়ে—দেশের গণ্ডি পেরিয়ে এই সুন্দর সম্পর্কের সূচনা।
আজ মারুফ ভাই ফিরে গেলেন তার প্রিয় দেশ Pakistan-এ।
ভালো থাকবেন ভাই সবসময়। বাংলাদেশের প্রতিটি সফরে আমার বাড়িতে আপনার দাওয়াত রইলো। আবার আসবেন ইনশাআল্লাহ।
আর খুব শিগগিরই আপনার দেশে, Pakistan-এ, আবার দেখা হবে—ইনশাআল্লাহ।
এয়ারপোর্টে বিদায় দিতে যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনার তো ৬ তারিখে যাওয়ার কথা ছিল, আমি সেই অনুযায়ী পরিকল্পনা করে রেখেছিলাম। যাক, আবার হবে—ইনশাআল্লাহ।
ভালো থাকবেন ভাই, দোয়া রইলো সবসময়। 🤲
اپنے کام سے ہٹ کر جب میں نے یہ انسانی خدمت کا کام شروع کیا تو بہت سے نیک دل لوگوں سے ملاقات ہوئی۔ یہ تعارف صرف ملک تک محدود نہیں رہا بلکہ سرحدوں سے نکل کر بیرونِ ملک تک پہنچ گیا۔
ان بیرونِ ملک احباب میں سے ایک ہمارے سب کے پیارے بھائی Waliullah Maroof ہیں۔
ان کے ساتھ ہمارے محترم بڑے بھائی Monzur Ahmed بھی شامل ہیں۔
دور دراز Pakistan سے ماروف بھائی میرے گھر تشریف لائے۔ میں نے کتنی خاطر مدارت کر سکا، یہ تو نہیں جانتا، لیکن اپنی مصروفیات کے باوجود پوری کوشش کی۔ اللہ تعالیٰ نے جتنی توفیق دی، اتنا ہی کرنے کی سعادت حاصل ہوئی۔
لاپتہ افراد کو ان کے گھروں تک پہنچانے اور ان کے اہلِ خانہ کو تلاش کرنے کے اس انسانی مشن کے ذریعے سرحدوں کے پار یہ خوبصورت تعلق قائم ہوا۔
آج ماروف بھائی اپنے پیارے وطن Pakistan واپس چلے گئے۔
اللہ آپ کو ہمیشہ خوش رکھے بھائی۔ بنگلہ دیش کے ہر دورے میں میرا گھر آپ کے لیے ہمیشہ کھلا ہے۔ دوبارہ ضرور آئیں گے، ان شاء اللہ۔
اور بہت جلد آپ کے ملک Pakistan میں بھی ملاقات ہوگی، ان شاء اللہ۔
ایئرپورٹ پر آپ کو رخصت کرنے نہ آ سکا، اس پر دل سے معذرت خواہ ہوں۔ آپ کی روانگی 6 تاریخ کو طے تھی، میں نے اسی حساب سے منصوبہ بندی کی تھی۔ خیر، پھر ملاقات ہوگی، ان شاء اللہ۔
اللہ آپ کو سلامت رکھے، ہمیشہ دعاؤں میں یاد رکھوں گا۔ 🤲
10/02/2026
মাছ আর মাছ
01/01/2026
প্রিয় #হাতিয়া, #নোয়াখালী, ও #মনপুরা, #চরফ্যাশন, #ভোলা বাসী দেখুন তো হারিয়ে যাওয়া রেহানার দেয়া নাম গুলো কেউ কি চিনতে পারেন ?? সেই ৫/৬ বছর বয়সে তার নানার বাড়ী হাতিয়া থেকে ট্রলারে উঠে হারিয়ে যায়, অনেকগুলো নাম তার মনে আছে, যারা তার খেলার সাথী ছিল ও ভাই বোন ও মামার নাম আছে, দেখুন কেউ নামগুলো চিনতে পারেন কিনা ??
নাম- রেহানা/রাহেনা
মামা- মজিবুল হক
মাতা- ফাতেমা
নানা বাড়ী- হাতিয়া
ভাই- আলাউদ্দিন, আমজাদ হোসেন রাশেদ, সোহেল,
জোসনা, তাসলিমা, রাহিমা,
খেলার সাথীরা- ইসতিয়াক, বৃষ্টি, লিজা, মাসুম, বিশু, ইলিয়াস,
এত নাম থাকার পরেও কি রেহানা তার পরিবারের খোজ পাবে না ??
আসুন সকলে শেয়ার করি ও কোন তথ্য চিনতে পারলে ফোন করুন বা হোয়াটসআপ করুন
01780-301040
01718-913581
30/12/2025
With Tanvir Hasan – I just made it onto their weekly engagement list by being one of their top engagers 🎉
কতটা স্বচ্ছ হলে একজন মানুষ এভাবে চলেতে পারতো ?? আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমীন