06/05/2026
🕊️ শোক সংবাদ 🕊️
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সম্মানিত স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের ডিআরসি জনাব মোঃ মাছুম বিল্লাহ মাহীর নানা আজ বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানাজার নামাজ আগামীকাল সকাল ১১:০০ ঘটিকায় আলোকদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
সেবা মুক্ত স্কাউট গ্রুপ, সিরাজগঞ্জ মরহুমের রূহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
07/04/2026
নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার
সেবা মুক্ত স্কাউট গ্রুপ, সিরাজগঞ্জ এর পক্ষ থেকে সবাইকে
৮এপ্রিল২০২৬ বাংলাদেশ স্কাউটস দিবস-এর শুভেচ্ছা
25/03/2026
দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত মর্মান্তিক বাস দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত..
দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ও আহতের সংবাদে সেবা মুক্ত স্কাউট গ্রুপ, সিরাজগঞ্জ পরিবার গভীরভাবে শোকাহত এবং ব্যথিত।
এই আকস্মিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।
পরম করুণাময় আমাদের সবাইকে সব ধরণের বিপদ-আপদ থেকে হেফাজত করুন।
23/03/2026
SMSG Family Sharing – Eid Celebration (Eid-ul-Fitr)
19/03/2026
খুব কষ্ট লাগলো, প্রায় পাঁচ বছরের চেষ্টায় এই কাঠ বাদাম গাছটি বড় হয়েছিলো। গত রাতের ঝড়ের তান্ডবে পুরো গাছটি উপড়ে যায়, সাথে বাগানের রাস্তারও ব্যাপক ক্ষতি হয়। আজকে সবার চেষ্টায় গাছটি কেটে ফেলা হয়।
14/03/2026
#সেবা
আলহামদুলিল্লাহ!
সেবা মুক্ত স্কাউট গ্রুপ,সিরাজগঞ্জ -এর পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ সম্পন্ন হয়েছে।
আমাদের রোভার/গার্লইন রোভার স্কাউট, স্কাউট বন্ধুদের দিনরাত পরিশ্রম এবং প্রবাসী ভাই-বোনদের অকৃপণ ও উদার সহায়তায় এই মানবিক উদ্যোগটি সফল হয়েছে। আমরা সুশৃঙ্খলভাবে এই উপহারগুলো প্রকৃত হকদারদের হাতে তুলে দিতে পেরেছি।
আমাদের এই যাত্রায় যারা আর্থিক ও কায়িক পরিশ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি।
Bangladesh Scouts
13/03/2026
আজ সিরাজগঞ্জের যমুনা পাড়ের স্কাউট গার্ডেন (ক্রসবার-৩) এ অনুষ্ঠিত হয়ে গেল সেবা মুক্ত স্কাউট গ্রুপ-এর বার্ষিক ‘স্কাউট ওন’, ‘সনদ বিতরণী অনুষ্ঠান’ ও ‘ইফতার মাহফিল’।
প্রকৃতির সান্নিধ্যে স্কাউট আন্দোলনের মহান আদর্শকে অন্তরে ধারণ করে আমরা আজ একত্রিত হয়েছিলাম। অনুষ্ঠানে বিগত বছরের সফল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ দক্ষ স্কাউটদের মাঝে সনদ বিতরণ করা হয়। পরিশেষে, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আমাদের এই অগ্রযাত্রায় যারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
তারিখ: ১৩ মার্চ, ২০২৬
স্থান: স্কাউট গার্ডেন, ক্রসবার-৩, সিরাজগঞ্জ।
আয়োজনে: সেবা মুক্ত স্কাউট গ্রুপ।
13/03/2026
আলহামদুলিল্লাহ! সিরাজগঞ্জের সেবা মুক্ত স্কাউট গ্রুপ-এর পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুদের দিনরাত পরিশ্রম এবং প্রবাসী ভাই-বোনদের অকৃপণ ও উদার সহায়তায় এই মানবিক উদ্যোগটি সফল হতে যাচ্ছে।
ইতোমধ্যেই উপহার সামগ্রীর প্যাকেজিং শেষ হয়েছে। আগামীকাল সকালে ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে এই উপহারগুলো প্রকৃত হকদারদের হাতে তুলে দেবো।
আমাদের এই যাত্রায় যারা আর্থিক ও কায়িক পরিশ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি।