Anju Mannan Trust

Anju Mannan Trust

Share

A charitable and welfare trust undertaking activities e.g., assistance of those in need for rehabilitation, education, employment and entrepreneurship.

14/03/2026

১৩ মার্চ ২০২৬ (শুক্রবার) রাত ৯:৩০ টায় অনলাইনে আঞ্জু–মান্নান ট্রাস্টের সদস্যদের একটি নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সদস্যদের প্রস্তাবিত নামসমূহ, ঈদ সামগ্রী ক্রয় ও প্যাকেজিং, বিতরণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশেষ দ্রষ্টব্য, এ বছর সহায়তার জন্য প্রস্তাবিত ব্যক্তিদের আর্থিক, পারিবারিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে।

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার জন্য এবং সভায় উপস্থিত থেকে আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আঞ্জু–মান্নান ট্রাস্টের সকল সদস্য ও ট্রাস্টিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

ছবি: সভায় উপস্থিত ট্রাস্টের সদস্যদের একাংশ।

14/02/2026

আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আঞ্জু–মান্নান ট্রাস্টের সদস্যদের একটি নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার আলোচ্য বিষয়সমূহ ছিল—
☞ ট্রাস্টের কার্যক্রমের গতি ও পরিধি বৃদ্ধি।
☞ ট্রাস্টের সদস্যদের সক্রিয়করণ।
☞ নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গ।
☞ নতুন ও পুরোনো সহযোগিতা আবেদন বিশ্লেষণ।

সভায় উপস্থিত থেকে আলোচনায় সক্রিয় অংশগ্রহণের জন্য আঞ্জু–মান্নান ট্রাস্টের সকল সদস্য ও ট্রাস্টিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো।

ছবি: সভায় উপস্থিত ট্রাস্টের সদস্যদের একাংশ।

#আঞ্জুমান্নানট্রাস্ট

Photos from Anju Mannan Trust's post 03/02/2026

আঞ্জু–মান্নান ট্রাস্টের সদস্য মোঃ সুজন রেজার আবেদনের ভিত্তিতে ১০ জানুয়ারি ২০২৬ তারিখে ট্রাস্টের নিয়মিত সভায় তাকে উদ্যোক্তা হিসেবে কিছু নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় সুজন গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তার ‘স্বপ্ন ছোঁয়া’ মৎস্য খামারের পুকুর পরিষ্কার করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে মাছ ছাড়ে।

আঞ্জু–মান্নান ট্রাস্টের পক্ষ থেকে সুজনের এই উদ্যোগের সফলতা কামনা করছি।

19/01/2026

গত ১০ই জানুয়ারি ২০২৬ তারিখে আঞ্জু–মান্নান ট্রাস্টের সদস্যদের একটি নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সহায়তার জন্য ট্রাস্টের নিকট আগত সকল আবেদন যাচাই–বাছাইয়ের পর আবেদনকৃত নয়জন পরীক্ষার্থীকে এসএসসি ফরম পূরণের জন্য নগদ সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও একজনকে উদ্যোক্তা খাতে এবং একজনকে পারিবারিক খাতে নগদ সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উক্ত সভায় উপস্থিত থেকে সর্বপ্রকার সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য আঞ্জু–মান্নান ট্রাস্টের সকল সদস্য ও ট্রাস্টিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো।

05/01/2026

আঞ্জু–মান্নান ট্রাস্টের উদ্যোগে এবারের শীতকালীন মরসুমে আলোকদিয়ার গ্রামের কিছু অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল বয়স্ক ব্যক্তি, বিধবা নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয় এবং ট্রাস্টের সকল সদস্যের সুচিন্তিত মতামত গ্রহণ করে ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানটি গত ১৭ ডিসেম্বর অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
এই উদ্যোগ সফল করতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য আঞ্জু–মান্নান ট্রাস্টের সকল সদস্য ও ট্রাস্টিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো।

Photos from Anju Mannan Trust's post 07/06/2025

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, জীবাণুনাশক ব্যবহার এবং পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে এলাকায় স্থাপন করা ব্যানার ও ফেস্টুন।

🤝 পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে প্রয়োজন সচেতনতা—আর সেই চেষ্টায় আছি আমরা, আন্জু-মান্নান ট্রাস্ট।

#আন্জুমান্নান_ট্রাস্ট #পরিচ্ছন্নতা #ঈদুলআজহা২০২৫ #সচেতনতা #স্বাস্থ্যকর_পরিবেশ #কমিউনিটি_সার্ভিস

08/04/2025

আনজু-মান্নান ট্রাস্টের উদ্যেগে গ্রামের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্যে শুভেচ্ছা উপহারের শিক্ষা সামগ্রী প্রদান এবং বিশেষ দোয়ার আয়োজন।🤲❤️

08/04/2025

আনজু-মান্নান ট্রাস্টের সদস্য ও শুভানুধ্যায়ীদের ২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়। 🥰

03/01/2025

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! ২০২৫-এর সকল দিন, সবার জন্য হোক শুভদিন।
সম্প্রতি আন্জু মান্নান ট্রাস্টের পক্ষ থেকে এর চেয়ারম্যান জনাব জাহিদুল হাসান মিতুল সাহেবের উদ্যেগে ট্রাস্টের সক্রিয় সদস্যদের শুভেচ্ছা উপহার হিসাবে জ্যাকেট দেয়া হয়েছে।
ছবিতে জ্যাকেট পরিহিত ট্রাস্টের কয়েকজন সদস্য। 🙂

07/12/2024

আন্জু-মান্নান ট্রাস্টের কর্মসংস্থান ও কৃষি উদ্যোগের আওতায় আলোকদিয়ার গ্রামের কয়েকজন স্থানীয় কৃষক যুবককে জমি বরাদ্দ দিয়ে সবজি চাষ করতে উৎসাহিত করা হয়েছে। এতে একদিকে যেমন কৃষি বহুমুখীকরণ হচ্ছে, অন্যদিকে অর্থকরী সবজি চাষ করে তারা নিজেরাও লাভবান হচ্ছে।
সমন্বিত উদ্যোগে এভাবেই মানুষ এগিয়ে যাবে সেই শুভদিনের প্রত্যাশা এবং প্রচেষ্টায় #আন্জু_মান্নান_ট্রাস্ট।
#কর্মসংস্থান #কৃষি

11/10/2024

বিজ্ঞপ্তি
আন্জু-মান্নান ট্রাস্টের সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ অক্টোবর ১১, ২০২৪ তারিখ বাদ জুম্মা স্থানীয় মাদ্রাসায় ট্রাস্টের চেয়ারম্যান জনাব জাহিদুল হাসান মিতুল সাহেবের মরহুম আম্মা আব্বার জন্য দোয়া ও কোরআন খতম হবে।
উক্ত দোয়া ও কোরআন খতম উপলক্ষে আন্জু-মান্নান ট্রাস্টের সকল সদস্যদের দাওয়াত। সবাইকে উক্ত উনষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হল। দোয়া শেষে সবাই (মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ) একসাথে দুপুরের খাবার খাওয়া হবে।

20/06/2024

আসসালামু আলাইকুম। গত ১৯.০৬.২০২৪ তারিখ, রোজ বুধবার সন্ধ্যায় আন্জু মান্নান ট্রাস্টের পক্ষ থেকে মরহুম আব্দুল মান্নান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোকদিয়ার গ্রামের মুরুবি ও যুবকদের নিয়ে স্থানীয় মাদ্রাসায় মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Want your business to be the top-listed Government Service in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Alokdiar, Kamarkhand
Sirajganj
6730