আমাদের বেলকুচি , সিরাজগঞ্জ

আমাদের বেলকুচি , সিরাজগঞ্জ

Share

Our Belkuchi Sirajganj

দেশ ও দেশের বাইরে থাকা আমার জেলার সকল মানুষের যোগাযোগ ও মনের ভাষা প্রকাশ করার জন্য সকলকে একটি জায়গায় আনার একটি ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের বেলকুচি , সিরাজগঞ্জ গ্রুপ।

01/02/2026

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের কিছু লেনদেন সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিকাশ, রকেট, নগদসহ এমএফএসে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন, প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ এক হাজার টাকা।বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানায়, ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমা কার্যকর থাকবে। একই সময়ে ব্যাংকের অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

সূত্র জানায়, নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অর্থের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাব বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি নিচ্ছে। তবে প্রয়োজন অনুযায়ী সীমার অঙ্ক সামান্য পরিবর্তিত হতে পারে।

বর্তমানে এমএফএস গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। নির্বাচনকালীন সময়ে প্রস্তাব অনুযায়ী একজন গ্রাহক দিনে অন্য গ্রাহকের কাছে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠাতে পারবেন এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন করা যাবে— যার সর্বোচ্চ সীমা ১ হাজার টাকা।

এদিকে ব্যাংকের অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় ব্যক্তি গ্রাহকেরা প্রতিদিন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। নির্বাচনকালীন সময়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা স্থানান্তর বন্ধ রাখার প্রস্তাবটি বাংলাদেশ ব্যাংক ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থ লেনদেন সীমিত করার বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা হবে।’

এ ছাড়া নগদ টাকা জমা ও উত্তোলনের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, কোনো হিসাবে এক দিনে এক বা একাধিক লেনদেনের মাধ্যমে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ জমা বা উত্তোলন হলে সংশ্লিষ্ট ব্যাংককে বিএফআইইউতে নগদ লেনদেনের প্রতিবেদন (সিটিআর) দাখিল করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ভিত্তিতে এই প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সিটিআরে কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংককে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ব্যত্যয় হলে অর্থ পাচার প্রতিরোধ আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

25/01/2026

চাকা ফেটে দোকানে ঢুকে গেলো ট্যাংকলরি, আহত ৩
জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১১:০৬ এএম, ২৩ জানুয়ারি ২০২৬
চাকা ফেটে দোকানে ঢুকে গেলো ট্যাংকলরি, আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে সামনের চাকা ফেটে দোকানে ঢুকে গেছে একটি তেলবাহী ট্যাংকলরি। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সরিষাকোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। তবে বাবু মোল্লা নামে একজনের পা ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘাবাড়ি থেকে তেলবাহী ট্যাংকলরিটি আসছিল। কিন্তু সরিষাকোল বাজারে পৌঁছালে হঠাৎ সামনের ডান দিকের একটি চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকলরি সড়কের পাশের সেলিম সরকারের দোকানে ঢুকে পড়ে। এসময় দোকানের সামনে বসে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার পারভেজ হোসেন জানান, তেলবাহী ট্যাংকলরির সামনের একটি চাকা ফেটে যাওয়া এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

25/01/2026

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মাঝি টেঙরাইল গ্রামে ৫০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরেছবি: প্রথম আলো
‘এবার জাড়ে (শীতে) অনেক কষ্ট করছি। এহুন তোমাগোর কম্বলে আমার জাড়ের কষ্ট দূর ওইব। যারা কম্বলের জন্য দৌঁড়ায়, তারাই শুধু বারেবারে পায়। আমরা দৌড়াইব্যার পারি ন্যা, তাই আমাগোরে কেহই কিছু দেয় না।’ কম্বল হাতে পেয়ে কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই হাওলাদারপাড়া গ্রামের বাসিন্দা খইতুন বেওয়া (৮৫)।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের তামাই হাওলাদারপাড়া পুনর্বাসন মাঠে ১০০ জন শীতার্ত মানুষকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল তুলে দেওয়া হয়। প্রথম আলো বন্ধুসভার সিরাজগঞ্জের সদস্যরা তাঁদের মধ্যে কম্বল বিতরণ করেন।

23/01/2026

আঞ্চলিক ভাষায় এটার নাম কি?

16/01/2026

খান যেভাবে ব্যবসা করে 👇
সিরাজগঞ্জ শহরের ২নং খলিফা পট্টিতে অবস্থিত বর্তমানে জেলার অন্যতম ভ্যারাইটিজ মিষ্টির দোকান "খান মিষ্টান্ন ভান্ডার"
শুধু ভালো লাগা থেকেই দীর্ঘদিন ধরে এখান থেকে মিষ্টি কিনি| এছাড়া এদের সাথে আমার কোন প্রকার সম্পর্ক নাই 🤓

আজ সিরাজগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে আমি তিনটা সরা দই এবং ১কেজি মিষ্টি অর্ডার করি। আমার সামনেই প্যাকিং করা শুরু করে। দোকানে ভীড় থাকায় আমি বের হয়ে ক্যাশের পাশে দাঁড়াই।

একটু পর আমার প্যাকেট দিয়ে যায়। আমি জিগাইলাম কত হইছে? বললো, তিনটা সরা ৯০০ আর ১ কেজি মিষ্টি ৪০০।
আমি মোট ১৩০০ টাকা দিয়ে প্যাকেট (১টি) নিয়ে ঢাকা চলে আসি।

ঢাকা আসার পর প্যাকেট খুলেই দেখি শুধু তিনটা দই, মিষ্টি নাই। আর যে প্যাকেট, এই প্যাকেটে ১ কেজি মিষ্টি রাখার মত কোন জায়গা নাই শুধু ১ইঞ্চির মত ফাঁকা জায়গা।

আমি তখন ১০০% শিওর হলাম, মিষ্টির প্যাকেটটি কোন কারনে মিসটেক হইছে এবং আমারো ভূল আমি চেক না করেই আনছি।

তৎতৎক্ষণাৎ দইয়ের প্যাকেটে থাকা তাদের নম্বরে কল দিয়ে বিষয়টা জানানোর পর তাদের উত্তর শুনে পুরাই শকড অর্থাৎ আমি যা শোনার আশা করেছিলাম তার পুরাই উল্টা 😍

আমাকে বললো, কোন সমস্যা নাই আপনি যখনি সিরাজগঞ্জ আসবেন, বললেই টাকাটা দিয়ে দিবো 🫂
আমি বললাম, আপনার দোকানের আশেপাশেই আমার লোক আছে, বললো পাঠিয়ে দিন। কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই লোক পাঠিয়ে দেয়ার সাথে সাথেই আমার মিষ্টির টাকাটা ফেরত দিছে🤔

আসলে অতীত অভিজ্ঞতায় দেখেছি এসব ক্ষেত্রে দোকানদারেরা কাষ্টমার চলে যাবার পর সেগুলোর দায়িত্ব নিতে চান না। আমার ধারনা, অন্য কেউ হইলে সিসি ক্যামেরা দেখতে চাইতো, টাকাটা যাতে ফেরত না দিতে হয় সেজন্য আরো অনেক প্যাচ লাগাইতো । তাদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে টাকাটা বিষয় না ব্যবহারটাই বিষয়।

খানের উত্তোরত্তোর সাফল্য কামনা করছি।

16/01/2026
07/01/2026

I gained 1,967 followers in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

কাজ ফুরোলেই পাজি ! পাকিস্তানের মতো বাংলাদেশের বিরুদ্ধেও হোক #DigitalStrike 10/05/2025

এরাই আসল হলুদ সাংবাদিক
বয়কট ভারত

কাজ ফুরোলেই পাজি ! পাকিস্তানের মতো বাংলাদেশের বিরুদ্ধেও হোক #DigitalStrike কাজ ফুরোলেই পাজি ! কেন বয়কট করা হবে না বাংলাদেশি শিল্পীদের? পাকিস্তানের মতো বাংলাদেশের বিরুদ্ধেও হোক .. ...

07/05/2025

এমন একটা স্টেশন সিরাজগঞ্জবাসীর প্রত্যাশা

Want your business to be the top-listed Government Service in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Belkuchi
Sirajganj
6741