08/01/2022
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত,
""মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট সিরাজগঞ্জ "" ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফিশারিজ কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ৪র্থ ব্যাচে ছাত্রছাত্রী ভর্তি আবেদন চলছে।
★ ভর্তির যোগ্যতাঃ- এসএসসি বা সমমানের পরীক্ষায় নূন্যতম ২.৫০ জিপিএ এবং যে কোনো বর্ষের পাসকৃত সকল ছাত্রছাত্রী।
★ভর্তি আবেদনের মাধ্যমঃ- অনলাইনে।
★আসন সংখ্যাঃ- ৫০ জন।
★ আবাসিক ছাত্রাবাসের সুব্যবস্থা।
ভর্তির বিস্তারিতঃ- কারিগরি শিক্ষা বোর্ডের ২০২১-২২ এর ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি।
06/06/2018
যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে এসে ভাবেন জীবনে অনেক বড় ভুল করে ফেলেছেন তবে সেটা চরম ভুল ধারনা এবং আপনার বোকামি, কারণ নিজের পথচলার পথে যদি নিজের মনই বাঁধা হয়ে দাড়ায় তাহলে সেই কাজ আপনার দ্বারা সম্ভবপর না। তাই,
সিস্টেমকে নয় নিজেকে দোষ দিন নিজের কমতি গুলো নিয়ে মাথা ঘামান। কোন সেক্টর আপনার জন্য পার্ফেক্ট কিভাবে নিজেকে সে সেক্টরের জন্য প্রস্তুত করবেন তার প্ল্যানিং শুরু করেন এবং বাস্তবায়ন এর জন্য লেগে থাকেন প্রতিটা সেমিস্টার এর সাবজেক্ট গুলা নিয়ে ভাবেন কেন পড়ছেন ওইসব সাবজেক্ট বা বই এর বাইরের জগতেও কিছু শেখা যাইকিনা ওই টপিক্স গুলা থেকে।
আপনার ডিপার্টমেন্ট খারাপ না যে যেটাতেই পড়েন না কেন। একটা ডিপার্টমেন্ট খারাপ হই কখন জানেন যখন আপনি হাল ছেড়ে দিবেন অন্যের কথায় পস্তাবেন ঠিক তখনই নিজের ডিপার্টমেন্ট কে খারাপ বা কমা মনে হবে কিন্তু বিলিভ মি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর কোন সাব্জেক্টই খারাপ না আমাদের অলসতা আর শুধুমাত্র সেমিস্টার রেজাল্ট এর জন্য বই মুখস্ত করা ফলে প্র্যাক্টিকাল এ সময় দেইনা এই কারনেই নিজেকে ছোট মনে হয় আপনি যে বিভাগেই পড়েন না কেন সেটার যথেষ্ট মুল্য রয়েছে সময় দেন শ্রম দেন নতুন কিছু শেখার মনভাব গড়ে তুলেন অলস সময় গুলা আলতু ফালতু কিছু না করে যা শিখছেন তা নিয়ে গবেষণা করেন সাফল্য আনতে হবে না শুধু চালিয়ে যান এভাবে । একদিন দেখবেন নিজেই নিজের ডিপার্টমেন্ট নিয়ে গর্ববোধ করবেন। ছোট খাটো এক্সপেরিমেন্ট দিয়ে যাত্রা শুরু করেন এই ছোট খাট এক্সপেরিমেন্ট গুলাই আপনাকে একদিন সাফল্য এনে দিবে।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার বোরিং আর্টিকেল পড়লেন।
আর একটা কথা নতুন যারা ভর্তি হচ্ছে তাদের পারলে উৎসাহিত করেন কিন্তু ভুলভাল কিছু বুঝিয়েন না কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর মূল্য অনেক।
#দেশ_গড়ার_হাতিয়ার, #ডিপ্লোমা_ইঞ্জিনিয়ার।
[সংগ্রহিত]
06/06/2018
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে....
০৬/০৬/১৮ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত...
ফলাফল প্রকাশিত হবে ০৯/০৬/১৮ তারিখে
(বাংলাদেশ কারিগরি বোর্ড এর ওয়েবসাইট হতে সংগৃহীত)
27/05/2018
ভর্তি চলছে..........
মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট,সিরাজগঞ্জ -এ..........
৪ বৎসর মেয়াদী মৎস্য ডিপ্লোমাতে ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষে
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি চলছে।
যোগাযোগঃ
অধ্যক্ষ, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট,সিরাজগঞ্জ
(বেলকুচি-এনায়েতপুর রোড)
মোবাইলঃ০১৭১২১৬১৯১১
অনলাইনে আবেদনের সময়সীমা -
১৩-০৫-২০১৮ হতে
৩১-০৫-২০১৮ পর্যন্ত।
অনলাইন ঠিকানা -
www.bteb.gov.bd