30/01/2026
প্রিয় পৌরবাসী
আসসালামু আলাইকুম
ধানগড়া গোলচত্ত্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। নিরাপত্তা জোড়দার করার লক্ষ্যে উক্ত স্থানটি পৌরসভার পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। পৌরসভার বিভিন্ন পয়েন্ট সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছে। যেকোন প্রকার অপরাধমুলক কর্মকান্ড ঠেকাতে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
বিনীত
প্রশাসক
রায়গঞ্জ পৌরসভা
সিরাজগঞ্জ।
15/12/2025
সংশোধনী*
প্রিয় রায়গঞ্জ পৌরবাসী
আসসালামু আলাইকুম
ধানগড়া গোলচত্বর এলাকায় শৃঙ্খলা আনয়নে রাস্তার উপরে বিদ্যমান সিএনজি স্টেশন এবং অস্থায়ী দোকানসমুহ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। টোল আদায়ে অভিযুক্তদের কার্যাদেশ বাতিলপুর্বক পৌরসভার কর্মচারীগণ টোল আদায় করবেন।
* ইঞ্জিনবিহীন রিক্সা/ভ্যান হতে টোল আদায় বন্ধ
* সন্ধ্যা ৬.০০টা-ভোর ৬.০০টা পর্যন্ত টোল আদায় বন্ধ
আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্ত
মো: মাসুদ রানা
সহকারী কমিশনার (ভূমি), রায়গঞ্জ।
ও
প্রশাসক
রায়গঞ্জ পৌরসভা।
13/12/2025
প্রিয় রায়গঞ্জবাসী
আসসালামু আলাইকুম
এসি ল্যান্ড অফিসের নামে একটি প্রতারক চক্র বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন দিয়ে চাদা দাবি করছেন। সবাইকে সতর্ক থাকার জন্য এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করার হলো।
ধন্যবাদান্তে
মো: মাসুদ রানা
সহকারী কমিশনার (ভূমি)
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
12/12/2025
সর্বসাধারণের সদয় অবগতির জন্য।
বিনীত
মো: মাসুদ রানা
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
প্রশাসক, রায়গঞ্জ পৌরসভা।
11/12/2025
অদ্য রায়গঞ্জ পৌরসভা পরিদর্শনে আসেন বাংলাদেশ সরকারের উপসচিব জনাব মোহাম্মদ কামরুল ইসলাম স্যার উপপরিচালক, স্থানীয় সরকার, সিরাজগঞ্জ। পরিদর্শনকালে পৌরসভার সার্বিক কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
02/12/2025
আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব জনাব সাইফুল্লাহ পান্না মহোদয়ের প্রতি।
মো: মাসুদ রানা
সহকারী কমিশনার (ভূমি)
ও
প্রশাসক, রায়গঞ্জ পৌরসভা।
27/10/2025
এডিস মশার বৃদ্ধি রোধে রায়গঞ্জ পৌরসভায় মশকনিধন কার্যক্রমের একাংশ।
*আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন।
*কোন পাত্রে পানি জমে থাকতে দিবেন না।
*মশারী ব্যবহার করুন।
*কোন উপসর্গ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে গিয়ে দ্রুত চিকিৎসা নিন।
26/09/2025
প্রিয় রায়গঞ্জ পৌরবাসী
আসসালামু আলাইকুম।
অদ্য ২৬/০৯/২০২৫ খ্রি. রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন করেন-রায়গঞ্জের কৃতি সন্তান মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মানিত সচিব জনাব মো: সাইফুল্লাহ পান্না মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রেজাউল মাকছুদ জাহেদী, মাননীয় সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়।
আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী, এলজিইডি, প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ফুলজোড় নদীর উপরে ব্রিজ নির্মাণ, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নদীর তীর সংলগ্ন সৌন্দর্য বর্ধন প্রকল্প, রাস্তা নির্মাণ ও মেরামতসহ, ডিজিটাল ট্রান্সফরমেশন এর যুগান্তকারী প্রকল্প প্রস্তাবসমূহ বাস্তবায়নে মাননীয় অতিথিবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: হুমায়ুন কবির মহোদয়ের নির্দেশনায় এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, রায়গঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও গ্রাম পুলিশের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন সম্পন্নের জন্য রায়গঞ্জ পৌরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
জনাব মো: মাসুদ রানা
প্রশাসক, রায়গঞ্জ পৌরসভা
ও
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
14/09/2025
জন্ম ও মৃত্যু নিবন্ধনে অনুসরণীয় বিষয়াবলী-
★ নিজ মোবাইল নম্বর দিয়ে জন্ম নিবন্ধন করুন;
★ নিবন্ধন আবেদন পূরণ করে দাখিলের পূর্বে সকল তথ্য সঠিক রয়েছে কিনা দেখে নিন;
★ বাড়ির সকল সদস্যের জন্ম নিবন্ধন করে নিন;
★ বাড়ির মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন করে নিন;
★ শিশু জন্মের পূর্বেই অনাগত শিশুর পিতা ও মাতার জন্ম নিবন্ধন করিয়ে রাখুন;
★ শিশুর ইপিআই ১ম ডোজ টিকা গ্রহণের দিন শিশুর জন্ম নিবন্ধন সনদ সঙ্গে নিন;
★ কারো মৃত্যু নিবন্ধন করতে আবেদনকারীর জন্ম নিবন্ধন নম্বরে থাকা মোবাইলে OTP যাবে;
★ OTP না পেলে মোবাইল নম্বর পরিবর্তনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে UNO ও পৌরসভার ক্ষেত্রে DDLG সাথে যোগাযোগ করুন।
ধন্যবাদ।