জেলা প্রশাসন, সিরাজগঞ্জ

জেলা প্রশাসন, সিরাজগঞ্জ

Share

একজন সচেতন নাগরিক হিসেবে জেলা প্রশাসনের ফেসবুক পেইজে সংযুক্ত থাকুন।

জেলা প্রশাসনের ফেসবুক পেজ-নতুনত্ব যোগ। পক্ষে-বিপক্ষে, সুবিধা-অসুবিধা, ইতিবাচক-নেতিবাচক, ভাল-মন্দ, বিভিন্ন প্রত্যয়ে এ নিয়ে আলোচনা হতে পারে। সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ -র বিধি-উপবিধির আলোকে অনেকে এ কর্মকান্ডের সমালোচনা করতে পারেন। কিন্তু আমার বিশ্বাস ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অন্য সবকিছুকে ছাপিয়ে ICT কে এগিয়ে নেয়া ছাড়া গত্যন্তর নেই। অন্য সবকিছুকে ICT -বান্ধব হতে হবে।

সকলকে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ফেসবুক পেজে স্বাগতম।

Photos from জেলা প্রশাসন, সিরাজগঞ্জ's post 03/06/2026

“সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত”

আজ ০৩ জুন ২০২৬, বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি কার্যক্রম পরিচালনা করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম।

গণশুনানিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মহোদয় মনোযোগসহকারে সেগুলো শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ প্রতিশ্রুতিবদ্ধ।

01/06/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার স্বার্থে “শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭:০০ টার মধ্যে বন্ধ” রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

জাতীয় স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।

Photos from জেলা প্রশাসন, সিরাজগঞ্জ's post 28/05/2026

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।

এছাড়া উক্ত অনুষ্ঠানে সম্মানিত সংসদ সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম খান, এমপি ও জনাব আইনুল হক, এমপি শুভেচ্ছা বিনিময় করেন। সামগ্রিক অনুষ্ঠানটি আয়োজনে দিকনির্দেশনা প্রদান করেন অত্র জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম।

28/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ জেলাবাসীর উদ্দেশ্যে সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম-এর শুভেচ্ছাবার্তা।

Photos from জেলা প্রশাসন, সিরাজগঞ্জ's post 27/05/2026

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ এর পক্ষ থেকে জেলার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🌙✨

ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মহান শিক্ষা ধারণ করে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক এই প্রত্যাশা ব্যক্ত করি।

ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো যাচ্ছে।

সকলের জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক।

#ঈদ #মোবারক

Photos from জেলা প্রশাসন, সিরাজগঞ্জ's post 25/05/2026

“দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আজ জেলা শিল্পকলা একাডেমি, সিরাজগঞ্জ এর অডিটোরিয়ামে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ, এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম।

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির সাহিত্যকর্ম পাঠের মধ্য দিয়ে তাঁর অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও দ্রোহের বাণী নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়। জাতীয় কবির আদর্শ ও দেশপ্রেমের চেতনা আমাদের সাম্য, মানবতা ও ন্যায়ের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাক।

Photos from জেলা প্রশাসন, সিরাজগঞ্জ's post 25/05/2026

আসন্ন পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষে আজ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের নিকট জেলা প্রশাসকের উপহার সামগ্রী ও নগদ উপহার পৌঁছে দেয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের পরিবারকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ মানবিকতা, সম্মান ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ প্রকাশ। তাই, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি তাঁদের পাশে থাকার অঙ্গীকারকে আরও দৃঢ় করে। এর মাধ্যমে সমাজে ত্যাগ ও দেশপ্রেমের মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় এবং নতুন প্রজন্ম শহীদদের অবদান সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পায়। ঈদের আনন্দ ভাগাভাগির এই উদ্যোগ শহীদ পরিবারের মানসিক শক্তি ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সিরাজগঞ্জ জেলা প্রশাসন বিশ্বাস করে।

Photos from জেলা প্রশাসন, সিরাজগঞ্জ's post 24/05/2026

আজ ২৪/০৫/২০২৬ তারিখ আনুমানিক দুপুর ০১:৩০ মিনিটে সিরাজগঞ্জের ঝাঐল ব্রিজ এলাকায় ‘ঢাকা টু গাইবান্ধা’গামী শ্যামলী পরিবহনের একটি বাস থেমে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষে পতিত হয়।

ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে মান্যবর জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার পর বাসটির গেট লক হয়ে গেলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে যাত্রীদের নিরাপদে উদ্ধার নিশ্চিত করেন। আহত বাস সুপারভাইজারকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন।

দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে শ্যামলী পরিবহনের বিকল্প বাসের ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।

Photos from জেলা প্রশাসন, সিরাজগঞ্জ's post 23/05/2026

নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি সিরাজগঞ্জের জনপ্রিয় প্যাঁচ পরোটা দিয়ে সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম সকালের নাস্তা করার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সম্ভাবনাময় উদ্যোক্তা/শ্রমজীবী মানুষকে উৎসাহ প্রদান করেন।

একই সময় নাস্তার ফাঁকে পাশ্ববর্তী ভাটপিয়ারী বাঁধ পরিদর্শন করেন এবং বাঁধের ভাঙ্গা অংশ দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ কে দিকনির্দেশনা প্রদান করেন।

Photos from জেলা প্রশাসন, সিরাজগঞ্জ's post 22/05/2026

গত ২১/০৫/২০২৬ তারিখে মান্যবর মোঃ আমিনুল ইসলাম, জেলা প্রশাসক, সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রমে অংশগ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য—

• একজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে ব্যাটারিচালিত রিকশা প্রদান করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

• প্রায় শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে শস্যে কীটনাশক প্রয়োগের স্প্রে মেশিন বিতরণ।

• কাজিপুর উপজেলার ০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও উপকরণ সরবরাহের উদ্যোগ গ্রহণ।

• কাজিপুর উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, কাজিপুর থানা, পৌরসভা, সোনামুখী ইউনিয়ন পরিষদ ও সোনামুখী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন।

• কাজিপুর উপজেলা ভূমি অফিসে আয়োজিত “ভূমিসেবা মেলা-২০২৬” এর সমাপনী অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

•সোনামুখী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ।

জনকল্যাণমুখী এসব উদ্যোগ প্রশাসনের মানবিক ও উন্নয়নবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Want your business to be the top-listed Government Service in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Office Of The Deputy Commissioner
Sirajganj
6700