10/12/2025
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর(এইচইডি) এর ৩০ জন কর্মকর্তার বদলী/পদায়নের প্রজ্ঞাপন।
উক্ত প্রজ্ঞাপনের মাধ্যমে এইচইডি,সুনামগঞ্জ জেলার উপ-সহকারী প্রকৌশলী(পুর) জনাব মোঃ রাশেদুল আলম জনি কে সিলেট জেলায় বদলী করা হয়েছে।
29/11/2025
অদ্য ২৯/১১/২০২৫ খি: তারিখে মুন্সিগঞ্জ, গজারিয়াতে অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৫০ জন কর্মকর্তার ২ মাস মেয়াদী আবাসিক বুনিয়াদী প্রশিক্ষন শুরু হয়েছে।
উক্ত প্রশিক্ষনে অংশগ্রহন করেছেন ৪৩ জন উপ-সহকারী প্রকৌশলী(পুর), ০২ জন এস্টিমেটর ও ০৫ জন নক্সাকার।
প্রত্যেকের জন্য শুভকামনা রইলো ♥
25/11/2025
অদ্য ২৫/১১/২০২৫ খ্রি: তারিখে সিলেট বিভাগের সম্মানিত নির্বাহী প্রকৌশলী মহোদয় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ভিত্তিতে পানির পাম্প স্থাপন কাজ পরিদর্শন করেন। এসময় ছাতক উপজেলার UH&FPO মহোদয় ২৪ ঘন্টার ভিতরে তাদের পানির সমস্যা সমাধান করে দেওয়ায় এইচইডি'র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী মহোদয় কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, শান্তিগঞ্জ UzHC এর সাবস্টেশন, সুনামগঞ্জ ২০ শয্যা বিশিষ্ট MCWC পুন:নির্মাণ কাজের সাইট, সুনামগঞ্জ জেলার আইএইচটি ও এইচইডি সুনামগঞ্জ জেলার অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এইচইডি সুনামগঞ্জ জেলার সহকারী প্রকৌশলী,উপ-সহকারী প্রকৌশলী-৩,সিলেট বিভাগের উপ-সহকারী প্রকৌশলী(তড়িৎ) ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রতিনিধিগন।
18/11/2025
এইচইডি,সুনামগঞ্জ জেলার সহকারী প্রকৌশলী জনাব মোঃ আব্দুল্লাহ-আল-ফিরোজ মহোদয়ের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা ♥
16/11/2025
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর(এইচইডি) এর ৪০ জন কর্মকর্তাগণকে সহকারী প্রকৌশলী পদে বদলী/ভারপ্রাপ্ত/অতিরিক্ত দায়ীত্ব প্রদানের প্রজ্ঞাপন।
উক্ত প্রজ্ঞাপনে এইচইডি,সুনামগঞ্জ জেলার সহকারী প্রকৌশলী মহোদয়কে প্রধান কার্যালয়ে বদলী করা হয়েছে।
সকলের জন্য শুভ কামনা রইলো ♥
09/11/2025
আগারগাঁও,ঢাকাতে অবস্থিত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর(এইচইডি) এর নবনির্মিত ভবনে প্রধান কার্যালয়ের অফিস কার্যক্রম শুরু হয়েছে।
এইচইডি সামনের দিনগুলোতে এগিয়ে যাক দূর্বার গতিতে সেই কামনা রইলো ♥
09/11/2025
অদ্য ০৯/১১/২০২৫ খ্রি: তারিখে সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সিলেট জেলার সহকারী প্রকৌশলী মহোদয়কে পদোন্নতি জনিত কারনে সিলেট বিভাগীয় কার্যালয়ে বিদায় জানানো হয়।
নির্বাহী প্রকৌশলী মহোদয় ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী'র এবং সহকারী প্রকৌশলী মহোদয় রাজশাহী বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়ীত্ব গ্রহন করবেন।
উভয়ের জন্য শুভকামনা রইলো ♥
04/11/2025
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর(এইচইডি) এর বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তাগণের বদলি/পদায়নের প্রজ্ঞাপন।
04/11/2025
এইচইডি,সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী মহোদয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ও সিলেট জেলার সহকারী প্রকৌশলী মহোদয় নির্বাহী প্রকৌশলী পদে দায়ীত্ব পাওয়ায় স্যারদের এইচইডি,সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি♥
06/09/2025
গত ০৪/০৯/২০২৫ খ্রি: তারিখে এইচইডি,সুনামগঞ্জ জেলা-১ এর উপ-সহকারী প্রকৌশলী(পুর) জনাব মোঃ উজ্জ্বল মিয়া'কে বদলিজনিত কারনে বিদায় জানানো হয়।
তিনি দীর্ঘ ৮ বছর এইচইডি,সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। তার মেধা ও দক্ষতার মাধ্যমে সুনামগঞ্জ জেলার অসংখ্য প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন।
জনাব মোঃ উজ্জ্বল মিয়া, উপ-সহকারী প্রকৌশলী(পুর) এর পরবর্তী কর্মস্থলের জন্য শুভ কামনা রইলো ♥
14/08/2025
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর(এইচইডি) এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন "স্বাস্থ্য প্রকৌশল বার্তা-২০২৫"