08/10/2023
৭নং বিট : লক্ষীপুর ইউনিয়ন, দোয়ারাবাজার থানা, সুনামগঞ্জ
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি।
08/10/2023
উন্নয়নের অগ্রযাত্রার স্বপ্ন সারথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ❤️❤️
31/07/2023
অদ্য ৩১/০৭/২০২৩ খ্রিঃ রোজ সোমবার দোয়ারাবাজার থানার ০৭ নং লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজ এর একাদশ, দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রী দের আইনশৃংখলা নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব রনজয় চন্দ্র মল্লিক স্যার, অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, দোয়ারাবাজার থানা, বীট অফিসার এসআই মোঃ সম্রাজ মিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক বৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
30/07/2023
অদ্য ৩০/০৭/২০২৩ খ্রিঃ রোজ রবিবার দোয়ারাবাজার থানার ০৭ নং লক্ষীপুর ইউনিয়ন (০৭ নং বীট) এর সুড়িগাঁও গ্রামে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি দের উপস্থিতিতে আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
12/05/2023
অদ্য ১২/০৫/২০২৩ খ্রিঃ সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) জনাব রনজয় চন্দ্র মল্লিক দোয়ারাবাজার থানার ০৭ নং লক্ষীপুর ইউনিয়নের রণভূমি (নোয়াগাঁও) ও সুড়িগাঁও সাকিনে দুটি নিয়মিত মামলার ঘটনাস্থলে সরজমিনে উপস্থিত হয়ে তদন্ত তদারকি করেন এবং তদন্তকারী কর্মকর্তাকে দিকনির্দেশনা প্রদান করেন।
26/04/2023
অদ্য ২৬/০৪/২০২৩ খ্রিঃ তারিখ দোয়ারাবাজার থানার ০৭ নং লক্ষীপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ০৭ নং লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে বীট পুলিশিং কার্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আইনশৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি প্রতিরোধ ও সামাজিক শৃঙ্খলা বজার রাখার জন্য বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বীট অফিসার এসআই মোঃ সম্রাজ মিয়া উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন।
23/04/2023
অদ্য ২৪/০৪/২০২৩ খ্রিঃ তারিখ রোজ রবিবার দোয়ারাবাজার থানার ০৭ নং লক্ষীপুর ইউনিয়নের চৌদ্দকুড়ি হাওড় এবং কালাদেওরা হাওড়ে বোরো জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩২) নামীয় দুই ব্যাক্তি নিহত হন। দোয়ারাবাজার থানার এসআই আমীর খসরু ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করেন।
এপ্রিল ও মে এই দুই মাসে বজ্রপাতে দূর্ঘটনা বেশি পরিলক্ষিত হওয়ায় জনাব এহ্সান শাহ, মাননীয় পুলিশ সুপার, সুনামগঞ্জ জেলা মহোদয়ের নির্দেশনা মোতাবেক ০৭ নং লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর ও রণভূমি এলাকায় স্থানীয় লোকজনের বজ্রপাত সংক্রান্তে সচেতনতা বৃদ্ধির জন্য এসআই মোঃ আমীর খসরু বীট পুলিশিং ও উঠান বৈঠক করেন।
16/03/2023
অদ্য ১৬/০৩/২০২৩ খ্রিঃ রোজ বৃহস্পতিবার দোয়ারাবাজার থানার ০৭ নং লক্ষীপুর ইউনিয়ন (০৭ নং বীট) এর সুড়িগাঁও গ্রামে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি দের উপস্থিতিতে আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
23/01/2023
দোয়ারাবাজার থানার ০৭ নং লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর সাকিনের জনৈক মকবুল আলী গং দের সহিত রতন গং দের জমিজামা সংক্রান্তে দীর্ঘদিনের বিরোধ অফিসার ইনচার্জ এর অফিসে লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শাহাজাহান মাষ্টার এর সভাপতিত্বে বর্তমান চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম সাহেবসহ ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে শান্তিপূর্ণ সমাধান হয়।
12/01/2023
অদ্য ১২/০১/২০২৩ খ্রিঃ তারিখ ৭ নং লক্ষীপুর ইউনিয়নের সুরিগাঁও সাকীনে উঠান বৈঠক এর মাধ্যমে সহকারী বিট অফিসার এসআই মোঃ শরীফ মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে বিরোধীয় বিষয় আপস মীমাংসের মাধ্যমে সমাধান করেন।
12/12/2022
অদ্য ১২/১২/২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার দোয়ারাবাজার থানার ০৭ নং লক্ষীপুর ইউনিয়ন (০৭ নং বীট) এর লিয়াকতগঞ্জ বাজারস্থ মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সফর আলীর সভাপতিত্বে লিয়াকতগঞ্জ ও চকবাজারের ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দের সহিত আইনশৃংখলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুরি,ডাকাতি প্রতিরোধ ও মাদক ও জুয়া মুক্ত এলাকা গঠনে সকলের সহযোগীতা কামনা করা হয়। এছাড়াও আসন্ন বড়দিন উৎসব উপলক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্তে সকলকে সহায়তার আহ্বান করা হয়।
অফিসার ইনচার্জ দোয়ারাবাজার থানা দেবদুলাল ধর এবং বীট অফিসার এসআই মোঃ সম্রাজ মিয়া উক্ত সভায় উপস্থিত ছিলেন।
29/11/2022
অদ্য ২৯/১১/২০২২ খ্রিঃ রোজ মঙ্গলবার দোয়ারাবাজার থানার ০৭ নং লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাজার (পশ্চিম বাংলাবাজার) খলিল মার্কেটে ০৭ নং লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বাজারের ব্যাবসায়ীবৃন্ধ, যুব সমাজ এবং এলাকাবাসীর উপস্থিতিতে মাদক বিরোধী সমাবেশ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Dowarabazar PS
Sunamganj
