জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ

জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ

Share

আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন, সেবা নিন।

09/12/2025

প্রিয় জগন্নাথপুরবাসী, আসসালামু আলাইকুম, আমি মোঃ শফিকুল ইসলাম আপনাদের থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছি। থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদেরকে সকল আইনি সেবা প্রদানের মাধ্যমে সুশৃঙ্খল জগন্নাথপুর উপহার দেওয়া আমার দায়িত্ব। রাব্বুল আলামিন আমাদের সহায় হউন, আমিন।

23/10/2024

*সম্ভাব্য ঝড় 'ডানা'র কারণে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের মাঠের পরীক্ষার তারিখ ২৫-২৭ অক্টোবর এর পরিবর্তে ২৯-৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

05/10/2024

শ্রদ্ধেয় স্যার/ সহকর্মীবৃন্দ,

আসসালামু আলাইকুম।
সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল নিয়োগ সংক্রান্ত নিম্নোক্ত TVC-টি আপনার ইউনিটের অফিসিয়াল ফেসবুক আইডি/ পেজ এ শেয়ার বা পোস্ট করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

*TVC Link*

https://drive.google.com/file/d/1DBlLuRteU-10Xv-GkfW0uRAKxA85QQs8/view?usp=sharing

এআইজি
মিডিয়া অ্যান্ড পিআর
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

SI CONS TVC 2024 01.mp4

01/10/2024

আসসালামু আলাইকুম।সম্মানিত জগন্নাথপুর থানার জনগনের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কতিপয় দুষ্ট লোক জগন্নাথপুর থানার ওসির নাম বলে, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার এবং বিভিন্ন লোকদের বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ভয়-ভীতি প্রদর্শন করে টাকা দাবি করছে।দয়া করে আপনারা কেহ এই ফাঁদে পড়ে কোন টাকা পয়সা দিবেন না। জগন্নাথপুর থানার সরকারি নাম্বার ০১৩২০১২০৮৪২ ব্যতীত আমি অন্য কোন নাম্বার থেকে কাউকে কল করি না।

04/01/2024

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পুলিশ কর্তৃক সঙ্গবদ্ধ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ০৫ জন আসামী গ্রেফতার এবং ৬৭টি মোবাইল ও ০৪টি ট্যাব উদ্ধারঃ

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ এহসান শাহ, (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারে জগন্নাথপুর সার্কেল এএসপি জনাব সুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই/মুহাম্মদ শামছুল আরেফীন ও এসআই/জিয়া উদ্দিন সঙ্গীয় কনস্টেবল সহ বিশেষ অভিযান পরিচালনা করে। হারানো মোবাইল জিডি তদন্তে ও গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ০৩/০১/২০২৪ ইং তারিখে জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টস্থ মোবাইল মার্কেটের (আবু তাহের কমপ্লেক্স) বহুরূপী টেলিকম (দোকান নং-০৭) নামক মোবাইলের দোকান ও জগন্নাথপুর বাজারের পৌরসভাস্থ হক মোবাইল সেন্টার হইতে একটি বিশেষ অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন কোম্পানীর বিভিন্ন মডেলের সচল ও অচল ৬৭টি চোরাই মোবাইল ও ০৪টি চোরাই ট্যাব উদ্ধার করা হয়। এসময় চোরাই মোবাইল ও ট্যাব ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত আসামী ০১। মোঃ মামুনুর রশিদ (৩৩), পিতা-মোঃ ছামিন উদ্দিন, মাতা-মোছাঃ মাফিয়া বেগম, সাং-জালালপুর, ৩নং ওয়ার্ড, জগন্নাথপুর পৌরসভা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, ০২। জাকের আহমদ @ রাজু (৩৩), পিতা-মৃত আব্দুস সালাম, মাতা-রেজোয়ারা খানম, সাং-মছকাপুর, ৩নং ফুলবাড়ী ইউ/পি, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান সাং-জগন্নাথপুর, ৬নং ওয়ার্ড, জগন্নাথপুর পৌরসভা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ দের গ্রেফতার করা হয়। গ্রেফতার কালে ধৃত আসামিরা স্বীকার করেন যে মোবাইল সার্ভিসিং ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন চোরের নিকট থেকে চোরাই মোবাইল ক্রয় করে সচল অবস্থায় কিংবা ওইসব মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ খুলে ব্যবসা করে আসছিলেন। ধৃত মোবাইল ব্যবসায়ীদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওই চক্রের সদস্য
৩. আলমগীর হোসেন (৩৫), পিতা-মুহিবুর রহমান, মাতা-তাহমিনা আক্তার,সাং-শিবপাশা, থানা-আজমীরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-বাড়ী জগন্নাথপুর (সুহেল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), ৬নং ওয়ার্ড, জগন্নাথপুর পৌরসভা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ,৪. মোঃ এমরান আহমদ (৩১), পিতা-লাল মিয়া, মাতা-মৃত সোনারা বেগম, সাং-সোনাপুর, ৭নং ওয়ার্ড, ৭নং পান্ডারগাঁও ইউ/পি, থানা-দোয়ারাবাজার, বর্তমান সাং-বাড়ী জগন্নাথপুর, ৫নং ওয়ার্ড, জগন্নাথপুর পৌরসভা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, এবং ০৫। মোজাক্কির মিয়া (৩২), পিতা-মৃত নানু মিয়া, মাতা-শাকিরা খাতুন,সাং-শিবপাশা, থানা-আজমীরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে সাং-ইকড়ছই (লন্ডনী ময়না মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), ৭নং ওয়ার্ড, জগন্নাথপুর পৌরসভা,থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জদেরকে নামীয় ০৩ জন আসামি গ্রেফতার করেন। গ্রেপ্তার কালে ধৃত আসামীরা স্বীকার করেন যে এসব চোরাই মোবাইল তারা মামুনুর রশিদ ও জাকের আহম্মদ রাজু সহ অন্য ব্যবসায়ীদের সরবরাহ করতেন।

এসআই/মুহাম্মদ শামছুল উদ্ধারকৃত ৬৭টি চোরাই মোবাইল ও ০৪টি চোরাই ট্যাব জব্দ করে বাদী হয়ে এজাহার দায়ের করলে জগন্নাথপুর থানার মামলা নং- ০২, তাং- ০৪/০১/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৭৯/৪১৩ পেনাল কোড রুজু করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, চক্রের সদস্যরা কয়েক ধাপে কাজটি করে। তাদের একটি অংশ শুধু মোবাইল ফোন চুরির কাজটি করে। এরপর একটি অংশ এসব সংগ্রহ করে মোবাইল সার্ভিসিং দোকানের অসাধু ব্যবসায়ীদের সরবরাহ করে। তারপর ঐসব অসাধু ব্যবসায়ী চোরাই ফোনগুলো সচল অবস্থায় বা যন্ত্রাংশ খুলে তা নিজে বা অন্য অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রির দায়িত্ব পালন করে। এভাবে চোরাই মোবাইল বিক্রি করে চক্রটি অবৈধ অর্থ আয় করে আসতেছিল।

Photos from জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ's post 01/01/2024

অদ্য ০১/০১/২০২৪ তারিখ রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত রৌয়াইল বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

07/12/2023
23/11/2023
Want your business to be the top-listed Government Service in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Jagannathpur Thana
Sunamganj