12/04/2022
১২ এপ্রিল ২০২২ তারিখে কৃষি বিপণন অধিদপ্তর, সুনামগঞ্জ ও এনজিও সংস্থা সূচনার উদ্যোগে সুনামগঞ্জ সদর গৌরারং ইউনিয়নের কৃষক/কৃষাণী, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতার সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় উক্ত সভার মূল লক্ষ্য ছিল উৎপাদকেরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় । সে লক্ষ্যে উক্ত গ্রামে কালেকশন পয়েন্ট বিষয়ক একটি কমিটি গঠন করে দেয়া হয়।
21/02/2022
রাত ১২:০১ মিনিটে কৃষি বিপণন অধিদপ্তর, সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে শহীদদের স্মরণে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
10/02/2022
১০/০২/২০২২ ইং তারিখে সুনামগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার দিরাই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং মূল্য তালিকা না রাখার কারণে জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শনের জন্য হুশিয়ার করা হয়। মোবাইল কোর্টে ছিলাম কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত )
কৃষি বিপণন অধিদপ্তর ,সুনামগঞ্জ।
16/01/2022
অদ্য ১৬/০১/২০২২ ইং তারিখে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
09/01/2022
অদ্য ০৭/০১/২২ ইং তারিখে কৃষি বিপণন অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা অফিসের উদ্যোগে জেলা সদর বাজার ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের মাননীয় উপ পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন। সভায় উপস্থিত ছিলেন চাল ব্যবসায়ী, মিল মালিক, মুদি দোকানী, পোল্ট্রি ব্যবসায়ী সবজি ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার লোকজন। আলোচনা সভায় ফোনের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ও মূল্য তালিকা প্রদর্শনের জন্য তাদেরকে অনুরোধ করা হয়।
16/12/2021
কৃষি বিপণন অধিদপ্তর সুনামগঞ্জ এর পক্ষ থেকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি প্রদান।
02/12/2021
সুনামগঞ্জ জেলার , পাগলা বাজারের একজন বড় চালকল মালিকের সাথে চাল আমদানি রপ্তানির এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এবং তাকে কৃষি বিপণন অধিদপ্তরের নতুন লাইসেন্স প্রদান করা হয়।
31/10/2021
৩১/১০/২১ ইং তারিখে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় নিত্য পণ্যের বাজার মনিটরিং ও লাইসেন্স কাজ করে আসার কিছু দৃশ্য।
12/08/2021
১৫ ইং আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে, কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় , সুনামগঞ্জ এর ড্রপ ডাউন ব্যানার। সকল শহীদদের জানাই গভীর শ্রদ্ধা।
10/08/2021
অটো রাইস মিলস পরিদর্শন , বাজার পরিস্থিতি ও মজুদ নিয়ে আলোচনা করা হয় ব্যবসায়ীদের সাথে।