বাঁশতলা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ।

বাঁশতলা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ।

Share

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৫নং সেক্টর বাশঁতলা, বাংলাবাজার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ, সিলেট

১৯৭১ সালের মুক্তি যুদ্ধের ১১ টি সেক্টরের অন্যতম ৫ নং সেক্টর

01/05/2024

মে মাসের কৃষি ক্যালেন্ডার:

*গ্রীষ্মকালীন চাষযোগ্য শাক-সবজির বীজ কোথায় পাবেন তা কমেন্টে বিস্তারিত দেওয়া আছে...

এখন গ্রীষ্মকালীন সকল সবজি চাষ করা যাবে, •সবজি- ঝিঙা, ধুন্দুল, পটল, কাঁকরোল, চাল কুমড়া, ঢেঁড়স, করলা, চিচিঙ্গা, বরবটি, শসা, পুঁই শাক, কলমি শাক, পাট শাক, বিভিন্ন ধরনের কচু, ডাটা শাক
•ফল- রকমেলন, পেঁপে, ড্রাগন
•মসলা- আদা, হলুদ, পেঁয়াজ(গ্রীষ্মকালীন)
•গ্রাফটেড টমেটো চারা ও গ্রীষ্মকালীন শিম রোপণের সময় এখন
•এছাড়া- মরিচ, বেগুন, মিষ্টি কুমড়া এসব সবজি গুলোর গ্রীষ্মকালীন বা বারোমাসি জাত গুলো চাষ করা যাবে

#কৃষি_ক্যালেন্ডার #কৃষি

21/12/2023
19/07/2023

চ্যানেল-আই সেরাকণ্ঠে অংশগ্রহণ করেছে ছাতকের কৃতী সন্তান, ছাতকবাসীর গর্ব, আমাদের অহংকার অভিজিৎ তরফদার। তাকে মূলপর্বে দেখতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে যেকোনো নাম্বার থেকে যত খুশি তত ভোট দিন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ঠিক এভাবে OCSK AVIJITএবং পাঠিয়ে দিন 26969 নাম্বারে। ২০ জুলাই বৃহস্পতিবার রাত ৮টা থেকে ২২ জুলাই শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Photos from বাঁশতলা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ।'s post 11/06/2023

পর পর দুইটা WTC ফাইনালে হার! দুইটাই ইংল্যান্ডে। আগামী WTC আর ফাইনালেও হবে এই ইংল্যান্ডে। তবে লর্ডসে। মরার উপর খারার ঘা!

ভারতকে নিজেদের ব্যাসিক ঠিক করতে হবে। ফিরে যেতে হবে টেস্ট ক্রিকেটের ব্যাসিকে। ঠিক না করলে লর্ডসের আগামী WTC ফাইনাল খেললেও একই ফলাফল হবে।

ব্যাটিং এর আদর্শ হতে পারে শচীন টেন্ডুলকার ও তাঁর সিডনি টেস্টের ২৪১* রানের যে ইনিংস ছিল যেখানে তাঁর সবচেয়ে প্রিয় কোন কাভার ড্রাইভ ছিল না। ভারতের বেশির ভাগই ব্যাটার নিজের উইকেট গিফট করে আসছে। চতুর্থ ইনিংসে ভালই খেলতেছিল। তারপর রোহিত ও পুজারা অপ্রয়োজনীয় শট খেলে আউট হল। কোন দরকারই ছিল না। টেস্ট ক্রিকেটে যা ক্রাইম! ভিরাটের শট সিলেকশনও ভাল ছিল না। বোলান্ডের বল টা খুব ভাল ছিল, স্মিথের ক্যাচ অসাধারণ ছিল কিন্তু ভিরাটের অফ সাইডের এত বাইরের বল খেলার কোন দরকারই ছিল না। তাও সকালের প্রথম কয়েক ওভারে। টেস্টে এটাও ক্রাইম। শচীন টেন্ডুলকারের থেকে শেখা উচিৎ। GOAT হতে চাইলে এমন মহাকাব্যিক ইনিংস খেলতে হবে। ম্যাচ বের করে নিয়ে আসতে হবে। অন্য ব্যাটসম্যান কাউন্টার এটাকের নামের বাজে শট সিলেকশন খেলে আউট যায়। কে এস ভারতকে নিয়ে একটা জায়গা নষ্ট করছে। সে কখনোই ব্যাটিং এ কন্ট্রিবিউট করে নাই। শুধু মাত্র উইকেটকিপিং কোটায় খেলানো যুক্তিকতাই নেই।

ভারতের বোলিং দেখে মনে হয়- ৮০% সময়ের তাদের কোন ক্লু ই নেই কোথায় কি বল করতেছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের এত রান হওয়ার কথাই না। স্মিথ, টার্ভিসের ইনিংসের ভারতের বোলার ও তাদের ভুলের অবদান অনেক বেশি। ভারতের জন্য আদর্শ হতে পারে স্কট বোলান্ড। ম্যাচ শুরুর আগে মানে ৭ দিন আগেই বলছি- এই ম্যাচের ট্রাম্প কার্ড হবে বোলান্ড। বোলান্ডকে বাদ দিলে অস্ট্রেলিয়ার বোলিং উইক হয়ে যেত।বোলান্ডের লাইন ও লেন্থ প্রতিটি বলেই কন্সিস্টেন্স। প্যাট কামিংও কন্সিস্টেন্স। অন্য দিকে, ভারতের বোলিং দেখেন কেমন যেন বস্তা পঁচা বোলিং। নিচের ছবিতে আছে যা প্রথম দিনের বোলিং থেকে নেওয়া। ভারতের এই বোলিং খুবই জঘন্য। প্রতিপক্ষের ২০ উইকেট নিয়ে ম্যাচ জেতানোর মত না। হাজলহুড ফিট হলে এসেজে অস্ট্রেলিয়ার উচিৎ হবে বোলান্ডকে রাখা বরঙ স্টার্কে বা অন্যভাবে এডজাস্ট করা।

আর ফিল্ডিং- টপ-নচ ১০/১০
ক্যাচ তো উড়ে উড়ে ধরছেই৷ পাশাপাশি বাউন্ডারিও সেভ করছে। গ্রিন ব্যাটিং এ ব্যর্থ কিন্তু দুই ইনিংস দুইটা বেস্ট ক্যাচ নিয়েছে। দুইটাই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ উইকেট। একেই বলে এক্স ফ্যাক্টর পিউর অলরাউন্ডার। দলের ১১ জনই সেঞ্চুরি করবে না৷ কিন্তু ফিল্ডিং করেও ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়। আমাদের বাংলাদেশের খেলোয়াড়েরা যা জীবনেও বুঝবে না, শুধু অজুহাতই দিবে।

গতবারের WTC ফাইনাল ও এইবারের WTC ফাইনালের মধ্যে কিছু মিল আছে। যেমন: ব্যাটিং, বোলিং ও টিম ম্যানেজমেন্ট। শুধু একটা জায়গায় অমিল। গতবার ভারত হট ফেবারিট হিসাবে ফাইনাল খেলছিল এবং নিউজিল্যান্ড ছিল আন্ডারডগ। আর এইবার ভারতই আন্ডারডগ হিসাবে।

টসে জিতে ফিল্ডিং নেওয়া ছিল সেই কনফিডেন্সেরই ঘাটতি। অনেকটা মুখস্থ ডিসিশন। টেস্ট তো আর ১ ঘন্টার খেলা না, পুরো ৫ দিনের খেলা। ফিল্ডিং নেওয়ার পরও যদি বোলিং লাইন ও লেন্থ পারফেক্ট থাকতো তাও ভাল করার সুযোগ ছিল। কিন্তু এক ঘন্টা পরই জগাখিচুরি করে ফেলছে।

সামনের WTC তে ভারত সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এওয়ে সিরিজ খেলবে। এই স্ট্রেটেজি নিয়ে যদি ঐখানে খেলতে যায় তাহলে হোয়াইটওয়াশ হতে হবে। আর WTC এর ফাইনালেও যাওয়া যাবে না। WTC এর ফাইনাল খেলতে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিসের সাথে এওয়ে সিরিজের দুইটাতে জিততে হবে বা খুব ভাল করতে হবে।

পান্ট ও বুমরাহ এর জায়গা নেওয়ার কেউ নেই। এই দুইজনের ব্যাক-আপ অবশ্যই রাখতে হবে। ক্রিকেটে ইঞ্জুরি খুব কমন ব্যাপার।

সবশেষে টেস্ট ক্রিকেটে ভারতের দরকার ভিরাট ও রাভি শাস্ত্রীর মত ক্যাপ্টেন ও কোচ। আমি রোহিতের অনেক বড় ফ্যান। রোহিত ব্যাটসম্যান হিসাবে টেস্টে ভাল। কিন্তু ক্যাপ্টেন হিসাবে উন্নতির দরকার। সাদা বলে বেস্ট ক্যাপ্টেন।

অভিনন্দন, অঅস্ট্রেলিয়া। ফেবারিট হয়েই WTC সহ আইসিসির সব ট্রফি জেতার জন্য।

Photos from বাঁশতলা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ।'s post 15/03/2023

রক্তদানের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমাতা বৃদ্ধি পায়।❣️❣️
চলো বন্ধু রক্ত দানের কিছু উপকারিতা যেনে আসি🥰

১) নিয়মিত রক্তদাতাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।

২) বছরে তিনবার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে। দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয়।

৩) রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে যায়, এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

৪) রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয়, তা ওজন কমানোর ক্ষেত্রে ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৫) শরীরে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোনো রোগ আছে কি-না, সেটি বিনা খরচে জানা যায়।

৬) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

৭) শরীরের ভারসাম্য ঠিক থাকে।

৮) এতে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব।

খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ব্লাড ক্যাম্পিং হচ্ছে আগামী ১৬মার্চ বৃহস্পতিবার।
স্থান:-কলাউড়া দারুছ ছুন্নাৎ কাসিমিয়া কামিল মাদ্রাসা, বাংলাবাজার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ।

07/03/2023

শুভ সকাল
বসন্তের এই রঙিন সকালের আভায় রঙিন হোক আপনার আজকের সারাদিন 🌅
অগ্নি ঝরা মার্চের ৭ তারিখ বজ্রকন্ঠের দিন।

আজ সমস্ত মুসলিম উম্মাহ্ দের পবিত্র তম রজনী ও শবে- বরাত।

💐জেনে নেই
আজকের - দিন, তারিখ, মাস ও ঋতু💐

আজ 🏜️ মঙ্গলবার
ইংরেজি - ৭ মার্চ, ২০২৩ ইং
বাংলা - ২২ ফাল্গুন , ১৪২৯ বঙ্গাব্দ
আরবি - ১৫ শাবান , ১৪৪৪ হিজরি

Photos from বাঁশতলা শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ।'s post 05/12/2022

ফুটবল বিশ্বকাপের সেরা মূহুর্ত।
Best Moments of Football World Cup 2022.

03/12/2022

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২

★চার বিষয়ে পরীক্ষা হবেঃ-বাংলা,ইংরেজি, বিজ্ঞান ও গণিত.
★ এক দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।.
★সময়ঃ ২ ঘণ্টা.
★চার বিষয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা.
★পরীক্ষার্থীর সংখ্যা-৫ম শ্রেণির শিক্ষার্থীর ১০%.

#সূত্র: দৈনিক ইত্তেফাক।

20/11/2022

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মরগ্যান ফ্রিম্যান এর সাথে যে যুবকটি'কে দেখা যায় কে তিনি?

তিনি হলেন গানিম আল মুহতাহ, যিনি কাতারে'র সর্বকনিষ্ঠ এক উদ্যোক্তা। তিনি দুই পাবিহীন জন্ম নেয়া প্রতিবন্ধী কিশোর গানিম আল মুফতাহ। কাতারের অধিবাসী সে। তিনি কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা, তিনি ঘারিসা আইসক্রিম প্রতিষ্ঠা করেছেন, এটি একটি কোম্পানি যার ৬টি শাখা রয়েছে এবং ৬০জন কর্মী রয়েছেন। গানিম সমগ্র উপসাগরীয় অঞ্চল জুড়ে তার ব্যবসা সম্প্রসারণ এবং ফ্র্যাঞ্চাইজি খুলতে চায়। গানিম ভবিষ্যৎ এ প্যারালিম্পিয়ান হওয়ার আশা আছে। গানিম প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও, তার প্রিয় খেলা হচ্ছে সাঁতার, স্কুবা ডাইভিং, ফুটবল, হাইকিং এবং স্কেটবোর্ডিংকে । স্কুলে, গানিম তার হাতে জুতা পরে ফুটবল খেলত এবং তার 'সাধারণ আকারের' বন্ধুদের সাথে বলের পিছনে তাড়া করত। আশ্চর্যজনকভাবে, গানিম সমগ্র উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জেবেল শামস আরোহণ করেছেন। নির্ভীক, তিনি প্রকাশ্যে মাউন্ট এভারেস্ট আরোহনের তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ইনস্টাগ্রামে ১ মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে গানিম এর। গানিম আল-মুফতাহ কাতারের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করার লক্ষ্য রেখেছেন।

16/11/2022

আসসালামু আলাইকুম,
সম্মানিত শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

আগামীকাল ১৭'ই নভেম্বর রোজ বৃহস্পতিবার স্বপ্নযাত্রী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর উদ্যোগে দোয়ারা বাজার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ে সম্মানিত শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের মাঝে "বিনামূল্যে রক্ত নির্ণয় ক্যাম্পেইন" অনুষ্ঠিত হবে-ইনশাআল্লাহ।

ক্যাম্পেইনে রক্ত নির্ণয়ে সহযোগিতা করবেন- "আলো রক্তদান সমাজকল্যাণ সংস্থা।

উক্ত ক্যাম্পেইন সফল করে তুলতে সকলের দোয়া প্রত্যাশী।
post :Collected.

12/11/2022

ভবিষ্যতে দুর্ভিক্ষ আসবে বলে যারা হতাশার গল্প শোনাচ্ছেন...........
হতাশ হওয়ার কারণ নেই।।

প্রখ্যাত তাবিয়ি হাসান বাসরি (রহ.) হতে বর্ণিতঃ

আমি কুরআনের ৯০ জায়গায় পেয়েছি, আল্লাহ বান্দার রিযিক নির্ধারণ করে রেখেছেন এবং রিযিকের দায়িত্ব নিয়েছেন। কেবল এক জায়গায় পেয়েছি, "শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায়"। (সুরা বাক্বারাহ,২৬৮)।

সত্যবাদিতায় আল্লাহ্ অতুলনীয়। তাও আমরা তাঁর ৯০টি ওয়াদার প্রতি আস্থা রাখতে পারি না। অথচ চরম মিথ্যুক যে শয়তান, তার এক কথার ওপর গভীর বিশ্বাস রাখি!

আল্লাহ্ আমাদের সবাইকে তাঁর অশেষ রহমত ও বরকতের উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস রাখার তৌফিক দান করুণ।।

(আমিন)

05/11/2022

গ্রুপ-২ থেকে সেমিফাইনালে যেতে পারে কারা :

সমীকরণ-১
🔹 নেদারল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকার হেরে গেলে।
🔹 পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতে গেলে

সেমিফাইনালেঃ
গ্রুপ চ্যাম্পিয়ন ভারত গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

সমীকরণ-২
🔹 জিম্বাবুয়ে বিপক্ষে ভারত জিতলে বা ড্র হলে
🔹 নেদারল্যান্ডস বিপক্ষে সাউথ আফ্রিকা জিতলে

সেমিফাইনালঃ
গ্রুপ চ্যাম্পিয়ন- ভারত, গ্রুপ রানার্সআপ-সাউথ আফ্রিকা

সমীকরণ-৩
🔹 জিম্বাবুয়ে বিপক্ষে ভারত হেরে গেলে
🔹 নেদারল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকার ড্র হলে
🔹 বাংলাদেশ বিপক্ষে পাকিস্তান জিতলে

সেমিফাইনালেঃ
গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান, রানার্সআপ সাউথ আফ্রিকা

টি-২০ যে কোন সময় অঘটন ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে

🔹 নেদারল্যান্ড জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে
🔹 জিম্বাবুয়ে আবার ২ বারের টি-২০ বিশ্বকাপ জয়ী দল ওয়েস্ট ইন্ডিজকে টপকিয়ে সুপার-১২ এসেছে। অন্যদিকে ১ বারের টি-২০ বিশ্বকাপ জয়ী পাকিস্তানকে হারিয়েছেন।

জিম্বাবুয়ে যদি ভারতকে বাশ দে
নেদারল্যান্ড যদি সাউথ আফ্রিকাকে বাশ দে

নেদারল্যান্ডস আগে ছন্দে ছিল না এখন ছন্দে আছে।
জিম্বাবুয়ের পর পর হেরে জয়ের জন্য মরিয়া। দেখি কি হয়

তবে সাউথ আফ্রিকা দল তারা অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ ভালো যায় না। তাদের বড় বাধা হয়ে দাঁড়িয়ে যায় বৃষ্টি।

বাংলাদেশ সেমিফাইনালে যাবে আশা করছি কিন্তু ভরস পাচ্ছি না। রান রেট পাকিস্তান থেকে অনেক পিছিয়ে আছে।

এমনটা হলে ইতিহাস হবে৷

সাউথ আফ্রিকা,পাকিস্তানের রান রেট ভালো আছে তাদের।
সাউথ আফ্রিকার ড্র,পাকিস্তানের জয়, ভারতের হার এমন হলে। ভারত বিদায় নিবে সেমিফাইনালে আগে।

Want your business to be the top-listed Government Service in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Sunamganj
3070