IDEAL Vision Academy, Badaghat

IDEAL Vision Academy, Badaghat

Share

Government Approved a kinder garten School.

10/08/2025

ফাহিমা আক্তার দুহা
আইডিয়াল ভিশন একাডেমী থেকে ২০২৫ এ এস.এস.সি পরীক্ষা দিয়েছিল। প্রকাশিত ফলাফল সন্তোষজনক না হওয়ায় বোর্ডে ফলাফল চ্যালেঞ্জ করে A+ অর্জন করে। দোহাকে একাডেমীর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দোহা শিমুলতলা গ্রামের মাও: নাজমুল আহসান ও একাডেমীর সিনিয়র শিক্ষক আফরোজা মেডামের মেয়ে। পুর্বে তার দুই বোনও আইডিয়াল ভিশন একাডেমী থেকে পর্যায়ক্রমে A+ পেয়েছে।

10/07/2025

আলহামদুলিল্লাহ
সুনামগঞ্জ জেলার মধ্যে এস.এস.সি ২০২৫ এ ফলাফল অর্জনের দিক থেকে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে
আইডিয়াল ভিশন একাডেমী বাদাঘাট

ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়।

29/06/2025

শোক বার্তা
আইডিয়াল ভিশন একাডেমীর SSC ব্যচ ২০২৫ এর ফলপ্রার্থী শিক্ষার্থী চাদনী আক্তার অদ্য বিকাল ৪.৩০ ঘটিকায় সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাদনী আক্তার এর মৃত্যুতে একাডিমীর চেয়ারম্যান জনাব কামরুল ইসলাম এবং একাডেমীর প্রধান শিক্ষক জনাব মোছা: শিফা বেগম গভীর শোক প্রকাশ করেন। তারা পরিবারের সকল সদস্য এবং তার সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দোয়া করেন আল্লাহ যেন মরহুমার জাগতিকক ভুলত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং তার মা বাবাসহ পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমিন।

Photos from IDEAL Vision Academy, Badaghat's post 21/02/2025

অমর একুশ
সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা
আইডিয়াল ভিশন একাডেমি,বাদাঘাট।

Photos from IDEAL Vision Academy, Badaghat's post 19/02/2025

বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর ক্রিড়া প্রতিযোগিতার আলোকচিত্র

Photos from IDEAL Vision Academy, Badaghat's post 16/12/2024

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য র‍্যালী

22/11/2024

আইডিয়াল ভিশন একামীতে
কুরআনের হিফয ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী সিলেবাস প্রণয়ন ও অত্যাধুনিক পরিবেশে হিফয বিভাগ চালু করা হয়েছে।

অনেক অভিভাবকদের ইচ্ছা বা স্বপ্ন থাকে নিজের সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআনের হিফয সম্পন্ন করা অথবা কুরআনের হিফয এর পাশাপাশি জেনারেল শিক্ষা চলমান রাখা। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যে, দেখা যায় অনেক ছেলে মেয়ে কুরআনের হিফয সম্পন্ন করে কি করবে তার কোন সঠিক গাইড লাইন থাকে না, আবার জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআনের হিফয সম্পন্ন কববে এটা চিন্তাও করা যায় না। কুরআনের হিফয সম্পন্ন করে অনেক ছেলে মেয়ে নিজ উদ্যোগে কওমী মাদ্রাসায় অথবা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে পড়া লেখা করে, এক্ষেত্রে তাদের বয়স ও সঠিক গাইড লাইন না থাকার কারনে অনেক মেধাবী মুখ সমাজ থেকে হারিয়ে যায়। আবার অনেকে আছে পারিবারিক গাইড লাইনের কারণে কুরআনের হিফয সম্পন্ন করেও দক্ষ জনশক্তি হয়ে দেশ ও সমাজকে সার্ভিস দিচ্ছে । তবে এই সংখ্যাটা খুবই কম। যিনি হিফয সম্পন্ন করে আমি মনে করি তিনি সবচেয়ে মেধাবী। এই মেধাকে ভালভাবে লালন এবং গাইড লাইন দিতে পারলে একজন কুরআনের হাফেজ যিনি হবেন ডাক্তার, একজন কুরআনের হাফেজ যিনি হবেন একজন ইঞ্জিনিয়ার, একজন কুরআনের হাফেজ যিনি হবেন দক্ষ প্রশাসক, একজন কুরআনের হাফেজ যিনি হবেন কুরানের আলোকে দক্ষ সমাজ সংস্কারক এবং নিজ পেশায় সৎ,দক্ষ ও যোগ্যতাসম্পন্ন মানুষ।
আপনারা জানেন আইডিয়াল ভিশন একাডেমী,বাদাঘাট ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভ করে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট অঞ্চলে মানসম্পন্ন জেনারেল শিক্ষা
তথা প্লে গ্রুপ থেকে SSC পর্যন্ত পাঠদান করে আসছে। বিগত কয়েক বছর SSC তে তাহিরপুর উপজেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে আসছে।
যারা নিজের সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআনের হিফয সম্পন্ন করে সৎ, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাদের ইচ্চেকে সম্মান জানিয়ে আইডিয়াল ভিশন একাডেমী গত ০১/০৭/ ২০২৪ থেকে অত্যাধুনিক মনোরম পরিবেশে আধুনিক শিক্ষা ও হিফজের সমন্বয়ে কুরআনের হিফয ক্লাস শুরু করেছে। ভালো ভাবে তত্বাবধান করার জন্য সীমিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আগ্রহী অভিভাবকগণ একাডেমীর অফিসে যোগাযোগ করতে পারেন।
এছাড়াও ২০২৫ শিক্ষবর্ষ হতে জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআন সহীহ করে পড়ার জন্য ছোটদের জন্য কুরআন শিক্ষা (মক্তব) ক্লাশ ফ্রি চালু করা হবে ইনশাআল্লাহ ।
আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক।
আমীন

Photos from IDEAL Vision Academy, Badaghat's post 15/11/2024

তাহিরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: মিজানুর রহমান স্যারের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন একাডেমীর চেয়ারম্যান জনাব মো: কামরুল ইসলাম স্যার।

Photos from IDEAL Vision Academy, Badaghat's post 24/10/2024

আইডিয়াল ভিশন একাডেমির আন্ত:মেনি ফুটবল টুনামেন্ট ❤❤ ২০২৪ ইং
নবম শ্রেণি বনাম অষ্টম শ্রেণি ।

সঞ্চালনায় : নাজমুল ইসলাম (পাপন স‍্যার)
সভাপতি : জনাব ফজলুল হক সাহেব,
প্রধান অতিথি, জনাব আব্দুল মোতালিব সাহেব, কৃষকদল সভাপতি বড়দল উত্তর।
বিশেষ অতিথি: আব্দুল হান্নান সাহেব, খুর্শিদ আলম সাহেব, ও বাবুল মড়ল সাহেব
আরোও উপস্থিত ছিল আইডিয়াল ভিশন একাডেমির শিক্ষক ও ছাত্র /ছাত্রী বৃন্দ।

Photos from IDEAL Vision Academy, Badaghat's post 21/09/2024

২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ ২০২৪ এর আলোকচিত্র

Photos from IDEAL Vision Academy, Badaghat's post 17/09/2024

সিরাত মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান জনাব মো: কামরুল ইসলাম

Photos from IDEAL Vision Academy, Badaghat's post 12/09/2024

একাডেমীতে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মো জাহাঙ্গীর আলম স্যার

Want your business to be the top-listed Government Service in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Sunamganj
3030