12/05/2026
সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যাদিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের শ্রদ্ধার্ঘ্য।
ছাত্র-গণসংগঠন
12/05/2026
সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যাদিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের শ্রদ্ধার্ঘ্য।
11/05/2026
❝ কিছু ছোট ছোট কুঁড়িদের ফোটাবি বলে
তুই আবার ফিরে আসবি ❞
09/05/2026
হামে ৩৫০ এর অধিক শিশুর মৃত্যু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আজ ৯ মে, শনিবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ। বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল ও সঞ্চালনা করে সাধারণ সম্পাদক শাহীন ফকির।
চলমান পরিস্থিতিতে হামকে মহামারি ঘোষণা করে দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা, ৩৫০ এর অধিক শিশু হত্যাকারী সাবেক প্রধান উপদেষ্টা ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার, টিকাদান কর্মসূচীতে সরকারি বরাদ্দ বাড়াও, শিশুর স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ। বক্তব্যে মনীষা ওয়াহিদ বলেন " হামের সাড়ে তিনশোর অধিক শিশুর মৃত্যু নিছক কোন অস্বাভাবিক ঘটনা নয়। বরং হামে এই মৃত্যুর মিছিল একটি কাঠামোগত হত্যাকান্ড। গতবছর সেপ্টেম্বর-অক্টোবরে টিকাদান কর্মসূচী স্থগিত করার মতো সিদ্ধান্ত নিয়ে ইউনুস সরকার এই দেশে শত শত শিশু মৃত্যুর রূপরোখা তৈরী করেছে "। সভাপতির বক্তব্যে মাশরুখ জলিল বলেন, "একটি শিশুর জন্মের মাধ্যমে সেই শিশুকে কেন্দ্র করে একটি পরিবারের সমগ্র স্বপ্ন গড়ে উঠে। কিন্তু বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার অনিয়মতান্ত্রিকতা ও সরকারগুলোর ব্যর্থতা যে ভয়াবহ পরিস্থিতি তৈরী করেছে তার ভুক্তভুগী হতে হচ্ছে এদেশের সাধারণ মানুষকে। দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা এবং আগামী বাজেটে শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা ব্যতীত উত্তরণের পথ খোলা অবশিষ্ট নেই। অবিলম্বে দোষীদের বিচার করে চিকিৎসা খাত সম্পূর্ণরুপে সরকারিকরণের আওয়ায় আনতে হবে। "
হামকে মহামারী ঘোষণা করে অবিলম্বে সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহনের তাগিদ দেওয়া হয়। ইতোমধ্যে পরিস্থিতি সামলাতে ব্যর্থ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ।
08/05/2026
চলমান পরিস্থিতিতে হামকে মহামারি ঘোষণা করে দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন কর
৩৫০ এর অধিক শিশুর হত্যাকারী সাবেক প্রধান উপদেষ্টা ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার কর
টিকাদান কর্মসূচীতে সরকারি বরাদ্দ বাড়াও, শিশুর স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত কর
শিশু হত্যার প্রতিবাদে
বিক্ষোভ সমাবেশ
৯ মে ২০২৬, বিকাল ৩ টা
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ
06/05/2026
ঢাকা কলেজে 'ছাত্র ইউনিয়নের লড়াই সংগ্রামের ৭৪ বছর' প্রদর্শনীর মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়নের অবদান সংক্রান্ত পিভিসি'টি রাতের আঁধারে ছিঁড়ে ফেলেছে স্বাধীনতাবিরোধীরা।
30/04/2026
শোকবার্তা
তারিখ: ৩০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাবিল হোসাইন ও সাবেক নেতা হোসাইন জামিল এর পিতা জনাব ইসমাইল হোসেন আজ দুপুর সাড়ে ১২টায় নগরের মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল ও সাধারণ সম্পাদক শাহীন ফকির এক শোকবার্তায় প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা প্রেরক
রিপন রায়
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
সিলেট জেলা সংসদ
26/04/2026
৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত
আজ ২৬ এপ্রিল ২০২৬ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, দরগাহ গেইট সিলেটে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাশরুখ জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন ফকিরের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ। আরো বক্তব্য রাখেন শাবিপ্রবির সংগঠক নাজনীন লিজা, সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি এড. আনোয়ার হোসেন সুমন ও উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক দেবপ্রত পাল মিন্টু, সাবেক ছাত্রনেতা নীল কান্ত দাস। বক্তারা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতা সংগ্রামে সংগঠনের ভূমিকা ছিল অনন্য। তারা একমুখী, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্র আন্দোলনের সংগঠন ছাত্র ইউনিয়নকে ৭৪ বছরের লড়াই সংগ্রামের গৌরব উজ্জ্বল ইতিহাসকে দীর্ঘায়িত করার আহ্বান জানান।
25/04/2026
"ইতিহাসের পথ বেয়ে, মোদের মিছিল চলুক
অমঙ্গলকে বিনাশ করে, ভাঙবো মগের মুলুক"
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও র্যালি
২৬ এপ্রিল ২০২৬
বিকেল ৩টা
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ
দরগাহ গেইট, সিলেট
07/04/2026
রিকাবিবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের নেতাকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান,প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অন্তু অরিন্দম ।
25/03/2026
২৫ শে মার্চ গনহত্যা দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ।