28/09/2025
আজকের এই যুগে ভালোবাসা শুধু হৃদয়ের আবেগে আটকে না, এর সাথে জড়িয়ে গেছে টাকার হিসাব, আয়ের পরিমাণ আর সামাজিক অবস্থান। আগে যেখানে ভালোবাসা মানে ছিলো নিঃস্বার্থ টান, সেখানে এখন ভালোবাসা অনেকটা শর্তসাপেক্ষ হয়ে গেছে। পরিবারকে খুশি করতে হলে, প্রিয় মানুষটির কাছে গ্রহণযোগ্য হতে হলে আজ প্রয়োজন অর্থিক সচ্ছলতা। কারো চোখে বিশেষ হতে গেলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, সাথে থাকতে হবে আর্থিক নিরাপত্তা, স্বপ্ন পূরণের সামর্থ্য।
ভালোবাসা আর এখন স্রেফ দুটো হৃদয়ের মিলন নয়, এটা অনেকটা দুই পরিবারের মধ্যে হিসাব মেলানোর মতো। কষ্ট লাগে এটা ভাবতে যে, সত্যিকারের অনুভূতি আর যত্নের দাম কমে যাচ্ছে। যতই ভালোবাসো, যতই নিজের সব দিয়ে দাও, যদি সমাজের চোখে তুমি “যোগ্য” না হও, তবে সেই ভালোবাসা অধরা থেকে যায়।
আমরা যত আধুনিক হচ্ছি, ততই যেন ভালোবাসাকে হারিয়ে ফেলছি স্বার্থের ভিড়ে। অথচ সত্যিকারের ভালোবাসা মানেই ছিলো কাউকে নিঃস্বার্থভাবে আঁকড়ে ধরা। তবুও, হয়তো সময়ের নিয়ম এটাই— ভালোবাসা পেতে হলে শুধু হৃদয় নয়, পকেটও ভরা থাকতে হবে।
শব্দের পেছনে আমি –মোহন....✍️
18/05/2025
তীব্র নীরবতাও একধরনের ভাষা, যেখানে শব্দ নেই, তবুও থাকে অভিমান। প্রতিটা নিশ্বাসে জমে থাকা কষ্ট, বোঝে না কেউ, বুঝতেও চায় না।
হাসিমুখের আড়ালে কত কান্না লুকিয়ে থাকে, আর সেই কান্নার শব্দ শুধু মন জানে। সবাই ব্যস্ত আপন সুখে, কারো সময় নেই পরের বেদনা বুঝতে।
তাই তো চুপচাপ থাকা মানুষগুলোই, সবচেয়ে বেশি যুদ্ধ করে বেঁচে থাকে।
17/05/2025
যে মানুষটার শূন্যতা তোমাকে বিষাদে ভরিয়ে দেয়, নিজেকেই নিজের কাছে লাগে বিরক্তিকর, মনে হয়- সবকিছু অর্থহীন, সেই মানুষটা কখনোই বুঝবে না তোমার গোঁপন কষ্টের ওজন।
তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়ো, তার শূন্যতায় তোমার বুক চিরে যায়, তবুও সে থাকে নির্লিপ্ত, যেন কিছুই ঘটেনি, কিছুই অনুভব করেনি।
তুমি তার জন্য রাত জাগো, নিজেকে হারাও অপেক্ষার অন্ধকারে-কিন্তু সে?
সে জানে না, তার একটুখানি দূরত্ব তোমার ভেতর কতটা ক্ষত তৈরি করে।
13/05/2025
কষ্টগুলো যেন সময়ের সাথে জড়িয়ে থাকে, কাটতে চায় না। প্রতিটি মুহূর্ত দীর্ঘ হয়, প্রতিটি নিশ্বাস ভারী হয়ে ওঠে।
আর সুখ? যেন এক পথিক, একটু এসে বসে, তারপর হঠাৎই হারিয়ে যায় দিগন্তের ওপারে।
বোঝার আগেই শেষ হয়ে যায় তার অস্তিত্ব।
জীবন মানে অপেক্ষা-
দুঃখের ভিড়ে সুখের ছায়া খোঁজা।
একদিন ভাবলাম, জীবনের গল্প লিখবো।
কষ্টের অধ্যায়গুলো লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেল, সুখের অধ্যায় যখন শুরু করবো, দেখি পাতাগুলো শেষ।
বেদনাই যেন জীবনের শেষ কথা!